রাজবাড়ী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী শরিফের নেতৃত্বে পাংশায় মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটিকে ঘিরে মাঠ পর্যায়ের ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। পিছিয়ে নেই রাজবাড়ী জেলা ছাত্রদলের নেতাকর্মীরাও। পদ প্রত্যাশীরা নিয়মিত প্রচার-প্রচারণা ও মিছিল করে যাচ্ছেন। মঙ্গলবার (১২ মে) বিকাল ৫টায় পাংশা পৌর শহরে রাজবাড়ী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী পাংশা উপজেলা ছাত্রদলের সাধারণ মো. শরিফুল ইসলাম শরিফের নেতৃত্বে বিশাল মিছিল অনুষ্ঠিত […]
রাজবাড়ীর পাংশায় খাল পুনঃখনন কাজ পরিদর্শনে জেলা প্রশাসক

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশা উপজেলার আধাঁরকোটা খাল পুনঃখনন কাজ পরিদর্শন করেছেন রাজবাড়ী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন। মঙ্গলবার (১২ মে) বেলা ১১টার দিকে উপজেলার পাট্টা ইউনিয়নের আধাঁরকোটা এলাকায় চলমান খাল পুনঃখনন কাজ পরিদর্শন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হক, পাংশা মডেল থানার […]
রাজবাড়ীতে ১৮ দিন পর দেশে ফিরলো প্রবাসী গালিবের মরদেহ, শোকে মাতাম পুরো এলাকা

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের পাকশিয়া গ্রামের প্রবাসী যুবক হাসান গালিবের মরদেহ ১৮ দিন পর দেশে পৌঁছেছে। মঙ্গলবার (১২ মে) সকাল ৭টার দিকে লাশবাহী অ্যাম্বুলেন্সটি গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজনদের কান্নায় ভারি হয়ে ওঠে পুরো এলাকার পরিবেশ। মরহুম হাসান গালিব উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের পাকশিয়া গ্রামের খলিল সরদারের মেঝো সন্তান। পারিবারিক সূত্রে […]
রাজবাড়ীতে ড্রোনের মাধ্যমে কীটনাশক প্রয়োগ ও মেশিনে রসুন গাছ কাটার প্রদর্শনী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় ড্রোনের মাধ্যমে কৃষিজমিতে স্বল্প সময়ে স্প্রের সাহায্যে কীটনাশক প্রয়োগ এবং মেশিনের সাহায্যে রসুন গাছ কাটার প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) বেলা ১১টার দিকে পাংশার সরিষা এলাকায় উইগ্রো বারি সবুজ কৃষি ড্রোন ও ন্যানো প্রযুক্তির পারফরম্যান্স ডেমো অনুষ্ঠিত হয়। একই সঙ্গে মেসার্স হোসেন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের তৈরি মেশিনের সাহায্যে […]
পাকিস্তানের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ টেস্ট জয় বাংলাদেশের

মিরপুর টেস্টে দুর্দান্ত বোলিং নৈপুণ্যে পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। নাহিদ রানার আগুনঝরা পেসে সফরকারীদের মাত্র ১৬৩ রানে গুটিয়ে দিয়ে ১০৪ রানের জয় তুলে নিয়েছে টাইগাররা। এই জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নাজমুল হোসেন শান্তর দল। পাকিস্তানের বিপক্ষে টেস্ট ক্রিকেটে জয়ের জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ ২৩ বছর। এর আগে […]
রাজবাড়ীর পাংশায় শিক্ষকের বেত্রাঘাতে হাসপাতালে ছাত্র, অবরুদ্ধ শিক্ষক

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় পড়া না পারার অভিযোগে মো. তাছিন মুন্সী (১৩) নামে এক শিক্ষার্থীকে বেধড়ক বেত্রাঘাত করেছেন এক শিক্ষক। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক মো. আহাদ হোসেনকে অবরুদ্ধ করে রেখেছেন স্থানীয়রা। মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাগদুলী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী বর্তমানে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে […]
কালুখালীতে সুফলভোগীদের মাঝে উন্নত জাতের মুরগি ও ছাগল বিতরণ

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় রাজবাড়ীর কালুখালীতে চরাঞ্চলের সুফলভোগীদের মাঝে উন্নত জাতের মুরগি ও ছাগল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল ৮টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে রতনদিয়া ইউনিয়নের পশ্চিম হরিণবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা […]