কালুখালী টাইমস

রাজবাড়ীতে ১৮ দিন পর দেশে ফিরলো প্রবাসী গালিবের মরদেহ, শোকে মাতাম পুরো এলাকা

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের পাকশিয়া গ্রামের প্রবাসী যুবক হাসান গালিবের মরদেহ ১৮ দিন পর দেশে পৌঁছেছে।

মঙ্গলবার (১২ মে) সকাল ৭টার দিকে লাশবাহী অ্যাম্বুলেন্সটি গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজনদের কান্নায় ভারি হয়ে ওঠে পুরো এলাকার পরিবেশ।

মরহুম হাসান গালিব উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের পাকশিয়া গ্রামের খলিল সরদারের মেঝো সন্তান।

পারিবারিক সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে ২০২৩ সালের ১৯ জানুয়ারি মালয়েশিয়ায় পাড়ি জমান হাসান গালিব। সেখানে তিনি জহুরবারু শহরের একটি ফ্যাক্টরিতে কাজ করতেন। পরিবারের স্বপ্ন পূরণ ও সুন্দর ভবিষ্যতের আশায় প্রবাসজীবন শুরু করলেও সেই স্বপ্ন আর পূরণ হলো না।

গত ২৪ এপ্রিল মালয়েশিয়ায় অবস্থানকালে স্ট্রোকজনিত কারণে মারা যান হাসান গালিব। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুর ১৮ দিন পর সোমবার দিবাগত রাত ১১টার দিকে মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। পরে মঙ্গলবার ভোরে মরদেহ গ্রামের বাড়ি পাকশিয়ায় আনা হয়।

লাশবাহী অ্যাম্বুলেন্সটি বাড়িতে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই সেখানে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। মা-বাবা, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের আহাজারিতে ভারি হয়ে ওঠে চারপাশের পরিবেশ। দীর্ঘদিন প্রবাসে থাকা গালিবের নিথর দেহ বাড়িতে পৌঁছানোর সেই মুহূর্ত যেন পুরো গ্রামকে স্তব্ধ করে দেয়।

মঙ্গলবার সকাল ১১টায় পাকশিয়া সরদার বাড়িতে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

এদিকে স্বামীর মৃত্যুতে কান্না ও আহাজারিতে ভেঙে পড়েছেন তার স্ত্রী সামিয়া খন্দকার স্বর্ণা। প্রিয় মানুষের মৃত্যুতে তিনি শোকে স্তব্ধ হয়ে পড়েন।

তার মৃত্যুতে পরিবারসহ এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। শোকসন্তপ্ত পরিবার মরহুমের আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।

ইউনূস আমলে টিকার ঘাটতি হামের প্রাদুর্ভাবের বড় কারণ-বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে হামের টিকা সরবরাহ এবং নিয়মিত টিকাদান কর্মসূচিতে বড় ধরণের দুর্বলতাকে সংক্রমণের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।

রাজবাড়ী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী শরিফের নেতৃত্বে পাংশায় মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটিকে ঘিরে মাঠ পর্যায়ের ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। পিছিয়ে নেই রাজবাড়ী জেলা ছাত্রদলের নেতাকর্মীরাও। পদ প্রত্যাশীরা নিয়মিত প্রচার-প্রচারণা ও

রাজবাড়ীর পাংশায় খাল পুনঃখনন কাজ পরিদর্শনে জেলা প্রশাসক

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশা উপজেলার আধাঁরকোটা খাল পুনঃখনন কাজ পরিদর্শন করেছেন রাজবাড়ী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন। মঙ্গলবার (১২

রাজবাড়ীতে ১৮ দিন পর দেশে ফিরলো প্রবাসী গালিবের মরদেহ, শোকে মাতাম পুরো এলাকা

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের পাকশিয়া গ্রামের প্রবাসী যুবক হাসান গালিবের মরদেহ ১৮ দিন পর দেশে পৌঁছেছে। মঙ্গলবার (১২ মে)

রাজবাড়ীতে ড্রোনের মাধ্যমে কীটনাশক প্রয়োগ ও মেশিনে রসুন গাছ কাটার প্রদর্শনী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় ড্রোনের মাধ্যমে কৃষিজমিতে স্বল্প সময়ে স্প্রের সাহায্যে কীটনাশক প্রয়োগ এবং মেশিনের সাহায্যে রসুন গাছ কাটার প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

পাকিস্তানের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ টেস্ট জয় বাংলাদেশের

মিরপুর টেস্টে দুর্দান্ত বোলিং নৈপুণ্যে পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। নাহিদ রানার আগুনঝরা পেসে সফরকারীদের মাত্র ১৬৩ রানে গুটিয়ে দিয়ে ১০৪ রানের জয় তুলে নিয়েছে