কালুখালী টাইমস

রাজবাড়ীতে খানাখন্দে ভরা হাসপাতাল সড়ক, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা

রাজবাড়ী শহরের গুরুত্বপূর্ণ হাসপাতাল সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা থাকায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। ফলে পথচারী, রোগী, তাদের স্বজন এবং স্থানীয় ব্যবসায়ীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

 

সরেজমিনে দেখা গেছে, আষাঢ়ের বৃষ্টিতে হাসপাতাল সড়কের বিভিন্ন স্থানে পানি জমে চলাচল প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। টেকনিক্যাল স্কুলের সামনে, সদর হাসপাতাল ও সিভিল সার্জন কার্যালয়ের সামনের অংশ, সারের গুদাম, বিদ্যুৎ অফিস, আনসার ভিডিপি অফিস, কাজীকান্দা, সেগুনবাগিচা, গার্লস স্কুল মোড় এবং ন্যাশনাল ব্যাংক মোড় এলাকায় জলাবদ্ধতার কারণে সাধারণ মানুষের চলাচলে ব্যাপক ভোগান্তি দেখা দিয়েছে।

 

স্থানীয়দের অভিযোগ, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার কারণে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন হতে পারে না। ফলে অল্প সময়ের বৃষ্টিতেই সড়কে হাঁটুসমান পানি জমে যায়। এছাড়া ২ নম্বর রেলগেট থেকে পাবলিক হেলথ মোড় পর্যন্ত সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে যানবাহন চলাচল ও সাধারণ মানুষের যাতায়াত আরও দুর্বিষহ হয়ে উঠেছে।

 

হাসপাতালে আসা রোগী ও স্বজনরা জানান, জরুরি চিকিৎসা নিতে এসে তাদের পানি মাড়িয়ে হাসপাতালে প্রবেশ করতে হচ্ছে। এতে শুধু দুর্ভোগই নয়, স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে। অন্যদিকে স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, জলাবদ্ধতার কারণে ক্রেতাদের যাতায়াতে সমস্যা হওয়ায় ব্যবসায়িক কার্যক্রমেও নেতিবাচক প্রভাব পড়ছে।

 

হাসপাতালের সামনে কয়েকজন ওষুধ ব্যবসায়ী জানান, প্রায় এক মাসেরও বেশি সময় ধরে ড্রেন নির্মাণের জন্য সড়ক খনন করে রাখা হয়েছে। কিন্তু কাজের ধীরগতির কারণে জনদুর্ভোগ আরও বেড়েছে।

 

এ অবস্থায় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা দ্রুত কার্যকর ড্রেনেজ ব্যবস্থা এবং সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন। তাদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।

 

এ বিষয়ে রাজবাড়ী পৌরসভার নির্বাহী প্রকৌশলী এএইচএস মো. আলী খান জানান, গত ১০ মার্চ রাজবাড়ী পৌর এলাকার তিনটি গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়। এর আওতায় ১ নম্বর রেলগেট থেকে পাবলিক হেলথ মোড় পর্যন্ত ১ হাজার ৬৭৬ মিটার সড়ক উন্নয়ন ও আরসিসি ড্রেন নির্মাণের কাজ চলছে। তবে প্রকল্পের নকশায় কিছু পরিবর্তনের পরামর্শ আসায় সড়ক নির্মাণকাজ শুরু হতে বিলম্ব হচ্ছে। তিনি বলেন, ড্রেন নির্মাণের কাজ চলমান রয়েছে এবং রাস্তা ও ড্রেনের কাজ সম্পন্ন হলে জনদুর্ভোগ অনেকটাই কমে আসবে।

রাজবাড়ীতে খানাখন্দে ভরা হাসপাতাল সড়ক, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা

রাজবাড়ী শহরের গুরুত্বপূর্ণ হাসপাতাল সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা থাকায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। ফলে পথচারী, রোগী, তাদের স্বজন এবং স্থানীয় ব্যবসায়ীদের চরম দুর্ভোগ

Рейтинг казино 2026 года с актуальными обзорами

Рейтинг казино 2026 года с актуальными обзорами Установка занимает несколько минут и не требует сторонних магазинов приложений. Мостбет Казино предлагает широкий выбор слотов с различными