কালুখালী টাইমস

সারাদেশে আজ থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা

আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে সারাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) সিলিন্ডার সরবরাহ ও বিক্রি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে ‘এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড’। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই ধর্মঘট অব্যাহত থাকবে বলে সংগঠনটি জানিয়েছে। এতে রাজধানীসহ সারাদেশের বাসাবাড়ি ও রেস্তোরাঁগুলোতে রান্নার গ্যাসের তীব্র সংকটের আশঙ্কা দেখা দিয়েছে।

গতকাল বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা তাঁদের দাবি তুলে ধরেন। সমিতির পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কোম্পানিগুলো থেকে গ্যাস কিনতে হচ্ছে তাঁদের। অথচ মাঠ পর্যায়ে প্রশাসন দিয়ে ডিলার ও পরিবেশকদের হয়রানি ও আর্থিক জরিমানা করা হচ্ছে।

ব্যবসায়ীদের প্রধান দুটি দাবি হলো: ১. বিইআরসি কর্তৃক বাস্তবসম্মত নতুন মূল্য সমন্বয় করা। ২. প্রশাসন দিয়ে পরিবেশকদের ওপর হয়রানি ও অযৌক্তিক জরিমানা বন্ধ করা।

সংবাদ সম্মেলনে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হলেও বুধবার সন্ধ্যায় সমিতি এক নোটিশের মাধ্যমে আজ থেকেই সরবরাহ বন্ধের চূড়ান্ত ঘোষণা দেয়। নোটিশে বলা হয়েছে, ৮ জানুয়ারি থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত বাংলাদেশের সকল এলপি গ্যাস বিপণন ও সরবরাহ কার্যক্রম বন্ধ থাকবে। এমনকি কোনো ডিলার কোম্পানি প্ল্যান্ট থেকে গ্যাস উত্তোলন করবেন না।

আজ সকাল থেকেই দেশের বিভিন্ন জেলায় ডিলার পয়েন্টগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় সাধারণ মানুষ বিপাকে পড়েছেন। অনেক খুচরা দোকানে মজুদ শেষ হয়ে যাওয়ায় ভোগান্তি চরমে পৌঁছেছে। বিইআরসি বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত বিষয়টি সমাধানের কোনো কার্যকর উদ্যোগের খবর পাওয়া যায়নি।

রাশিয়ার গ্লোবাল ডিজিটাল ফোরামে অংশ নিচ্ছেন রাশেদুল হক রুমি

রাশিয়ার রাজধানী মস্কোতে আগামী ৮ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রযুক্তি আয়োজন ‘গ্লোবাল ডিজিটাল ফোরাম ২০২৬’। এ আয়োজনে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন রাজবাড়ীর

কাজ শেষে বাড়ি ফিরছিলেন যুবক, পথেই কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে কাজ শেষে বাড়ি ফেরার পথে জয় মাহমুদ (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে টঙ্গীর ব্যাংক মাঠ

কালুখালীতে মাজবাড়ি ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় সভা

রাজবাড়ীর কালুখালীতে মাজবাড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী কে. এম. নইমুল হক। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মোহনপুর

পাংশায় ৩০জন কৃষকের মাঝে বিনামূল্যে মিনি তেল নিষ্কাশন যন্ত্র বিতরণ

রাজবাড়ীর পাংশায় তেল ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ৩০ জন কৃষকের মাঝে বিনামূল্যে মিনি তেল নিষ্কাশন যন্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায়

পাংশায় অসহায় নারীদের সেলাই মেশিন ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

রাজবাড়ীর পাংশায় অসহায় মহিলাদের সেলাই মেশিন এবং দুস্থ প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ

পাংশায় আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিএনপির সমাবেশ ও মিছিল

রাজবাড়ীর পাংশায় আওয়ামীলীগের সন্ত্রাসী কার্যক্রম ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ ও মিছিল করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার (২১ সেপ্টেম্বর) পাংশা উপজেলা