কালুখালী টাইমস

স্কুল ছুটির পর বাথরুমে তালাবদ্ধ শিশু: এক ঘণ্টা পর চিৎকার শুনে উদ্ধার

মেহেরপুর শহরের বিএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ছুটির পর বাথরুমের ভেতর এক শিশু শিক্ষার্থীকে তালাবদ্ধ অবস্থায় রেখে যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৫ এপ্রিল) বিকেলে প্রায় এক ঘণ্টা অন্ধকার বাথরুমে আটকে থাকার পর স্থানীয়দের সহায়তায় ওই শিশুকে উদ্ধার করা হয়। এ ঘটনায় স্কুল কর্তৃপক্ষের চরম গাফিলতির অভিযোগ তুলেছেন অভিভাবক ও স্থানীয়রা।

ভুক্তভোগী সাদিয়া (৮) ওই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী এবং শহরের স্টেডিয়াম পাড়ার মনিরুল ইসলামের মেয়ে। জানা গেছে, গতকাল বিকেল ৪টার দিকে স্কুল ছুটি হওয়ার পর শিক্ষক ও কর্মচারীরা ভবনের মূল ফটক ও কলাপসিবল গেটে তালা ঝুলিয়ে চলে যান। ওই সময় সাদিয়া দোতলার বাথরুমে থাকায় বিষয়টি কারও নজরে আসেনি।

নির্ধারিত সময়ে মেয়ে বাড়িতে না ফেরায় বাবা মনিরুল ইসলাম স্কুলে খোঁজ নিতে এসে কান্নার শব্দ শুনতে পান। এর আগে পথচারীরাও স্কুল ভবনের ভেতর থেকে শিশুর চিৎকারের শব্দ শুনে ভিড় জমান। দীর্ঘ এক ঘণ্টা একা অন্ধকারে আটকে থেকে শিশুটি প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়ে।

এলাকাবাসীর চাপের মুখে খবর পেয়ে সহকারী শিক্ষিকা লিনা ভট্টাচার্য চাবি নিয়ে বিদ্যালয়ে পৌঁছালে বিকেল ৫টার দিকে সাদিয়াকে উদ্ধার করা সম্ভব হয়। ঘটনার খবর পেয়ে রাত ১২টার দিকে বিদ্যালয়ে ছুটে যান মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খায়রুল ইসলাম। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে বিষয়টি তদন্তের আশ্বাস দেন।

এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোবিনা খানম বলেন, “মেয়েটি সাধারণত নিচতলায় ক্লাস করে। ছুটির পর সবার অজান্তে সে দোতলার শিশু কক্ষে খেলতে বা বাথরুমে চলে গিয়েছিল। বিষয়টি খেয়াল না করেই শিক্ষক-কর্মচারীরা তালা দিয়ে চলে যান। এটি একটি অনাকাঙ্ক্ষিত ভুল।”

স্কুল ছুটির আগে পুরো ভবন তদারকি না করে তালা দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। তারা বলছেন, এটি কেবল একটি সাধারণ ভুল নয়, বরং নিরাপত্তার ক্ষেত্রে বড় ধরণের গাফিলতি। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)