কালুখালী টাইমস

রাজবাড়ীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বৃদ্ধের আত্মহত্যা 

আশিক হাসান সীমান্ত রাজবাড়ী

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে রবীন্দ্রনাথ দেবনাথ (৭০) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন।

তিনি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের ডাঙ্গাহাতিমোহন গ্রামের বাসিন্দা। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে কালুখালী-ভাটিয়াপাড়া রেল সড়কের বালিয়াকান্দি উপজেলার জামালপুর রেলওয়ে ফুটবল মাঠের কাছে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃদ্ধ রবীন্দ্রনাথ দেবনাথ রেললাইনের ওপর দাঁড়িয়ে ছিলেন।

ট্রেন আসতে দেখে লোকজন তাঁকে বারবার সরে যেতে বললেও তিনি না সরে সেখানেই দাঁড়িয়ে থাকেন। লোকজন তাঁকে সরিয়ে দিলেও ট্রেন এলে তিনি ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কাটা পড়ে মারা যান।

নিহতের ছেলে রতন দেবনাথ বলেন, সকালে বাড়ি থেকে রাগ করে বের হন বাবা। পরে খবর পাই ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মারা গেছেন। রাজবাড়ী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, রাজশাহীগামী টুঙ্গিপাড়া ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)