কালুখালী টাইমস

গাজায় নিহত সাহসী সাংবাদিক সালেহ আলজাফারাবি যুদ্ধবিরতির বার্তা দেওয়া সেই তরুণ আর নেই

ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার কয়েকদিনের মধ্যেই গাজায় গুলিতে নিহত হয়েছেন ফিলিস্তিনি সাংবাদিক সালেহ আলজাফারাবি (২৮)। চলমান যুদ্ধের সময় টর্চ হাতে যুদ্ধবিরতির বার্তা দেওয়া ভিডিওটির মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পান তিনি।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ১০ অক্টোবর যুদ্ধবিরতি ঘোষণার পর গাজার বহু বাস্তুচ্যুত মানুষ নিজ এলাকায় ফিরছিলেন। সেদিন রাতেই একটি ভিডিওতে প্রেস লেখা জ্যাকেট পরা এক তরুণ টর্চ জ্বালিয়ে চিৎকার করে বলেছিলেন,
“যাদের কাছে ইন্টারনেট নেই, তাদের জানিয়ে দিন যুদ্ধ শেষ হয়েছে!”
পরে জানা যায়, সেই তরুণই ছিলেন সাহসী সাংবাদিক সালেহ আলজাফারাবি।

ফিলিস্তিনি সূত্র জানায়, গাজা শহরের সাবরা এলাকায় স্থানীয় এক সশস্ত্র গোষ্ঠীর গুলিতে নিহত হন সালেহ। রোববার সকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে একটি ট্রাকে তার মরদেহ পাওয়া যায়, তখনও তার গায়ে ছিল “PRESS” লেখা ফ্ল্যাক জ্যাকেট।

স্থানীয়দের দাবি, এই সংঘর্ষটি হামাসের নিরাপত্তা বাহিনী ও দগমুশ গোত্রের যোদ্ধাদের মধ্যে হয়েছিল। যদিও বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি গাজার কর্তৃপক্ষ।

গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, সংঘর্ষটি ঘটেছিল দখলদার ইসরায়েলি বাহিনীর সঙ্গে সম্পর্কিত এক সশস্ত্র মিলিশিয়াকে ঘিরে। তার দাবি, ওই মিলিশিয়া যুদ্ধবিরতির পর দক্ষিণ গাজা থেকে ফেরা বাস্তুচ্যুতদের ওপর হামলা চালায়।

যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজার পরিস্থিতি এখনও অস্থিতিশীল ও বিপজ্জনক বলে সতর্ক করেছে স্থানীয় প্রশাসন।

সালেহ আলজাফারাবি জানুয়ারিতে এক সাক্ষাৎকারে বলেছিলেন,
“এই ৪৬৭ দিনের ভয়াবহ অভিজ্ঞতা আমি কখনো ভুলব না। ইসরায়েলি দখলদারদের প্রতিটি হামলায় আমি মৃত্যুভয়ে কাটিয়েছি।”

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ২৭০ জনের বেশি সাংবাদিক নিহত হয়েছেন— যা আধুনিক ইতিহাসে সাংবাদিকদের জন্য সবচেয়ে প্রাণঘাতী সংঘাত হিসেবে বিবেচিত।

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)