কালুখালী টাইমস

সেন্টমার্টিনে রিসোর্ট বিক্রির হিড়িক, জীবিকার তাগিদে দ্বীপ ছাড়ছেন অনেকেই

বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে চলছে এক নীরব বিপর্যয়। একসময় যেখানে বিনিয়োগ আর পর্যটকের ভিড়ে মুখর ছিলো পুরো দ্বীপ, আজ সেখানে রিসোর্ট বিক্রির হিড়িক — জীবিকার তাগিদে দ্বীপ ছেড়ে যাচ্ছেন বহু মানুষ।

দ্বীপের মানুষের প্রধান জীবিকা ছিল মাছ ধরা ও পর্যটন ব্যবসা। তবে গতবছর থেকে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনায় পর্যটক সংখ্যা সীমিত করায় সেই ব্যবসা মুখ থুবড়ে পড়েছে। নভেম্বর থেকে পর্যটকদের দিনভ্রমণের অনুমতি থাকলেও রাত্রিযাপন নিষিদ্ধ।
ফলে পর্যটকরা দীর্ঘ ছয় ঘণ্টার নৌপথ পাড়ি দিয়ে এসে মাত্র দুই ঘণ্টা থেকে ফেরত যান— এতে ব্যবসা একেবারেই স্থবির হয়ে পড়েছে।

স্থানীয় উদ্যোক্তা হাফেজ আবুল হোসেন, যিনি ‘দ্বীপ কুটির’ নামের একটি রিসোর্টের মালিক, বলেন—

“আগে রিসোর্টের আয়ে পুরো সংসার চলত। কিন্তু এখন পর্যটক নেই, আয় বন্ধ। তাই বাধ্য হয়ে বিক্রির সিদ্ধান্ত নিয়েছি।”

ব্যবসায়ী আবদুল মালেক বলেন,

“সরকার পর্যটন সীমিত করেছে কিন্তু বিকল্প আয়ের কোনো ব্যবস্থা নেয়নি। কয়েক কেজি ত্রাণ দিয়ে সংকট সমাধান হয় না।”

অন্যদিকে, সেন্টমার্টিন হোটেল রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা আবদুর রহিম জিহাদী অভিযোগ করেছেন,

“দ্বীপের রুটি-রুজি বন্ধ করে জীববৈচিত্র্য রক্ষার নামে পর্যটন বিমুখ করার ষড়যন্ত্র চলছে।”

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন,

“নভেম্বর থেকে পর্যটক যাতায়াতের অনুমতি দেওয়া হবে, তবে রাত্রিযাপনের বিষয়ে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে।”

#সেন্টমার্টিনে রিসোর্ট বিক্রির হিড়িক

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)