কালুখালী টাইমস

সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি নায়েক আক্তার হোসেন আর নেই

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে দায়িত্ব পালনকালে মাইন বিস্ফোরণে গুরুতর আহত বিজিবি নায়েক আক্তার হোসেন অবশেষে মৃত্যুবরণ করেছেন।
তিনি শুক্রবার (৩১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তান ও অসংখ্য সহযোদ্ধা রেখে গেছেন।

গত ১১ অক্টোবর সকালে ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি সীমান্ত পিলার ৪০ নম্বরের কাছে টহল দিচ্ছিলেন বিজিবির সদস্যরা।
সেই সময় হঠাৎ এক ভয়াবহ ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণে আক্তার হোসেনের ডান পা সম্পূর্ণ উড়ে যায়, আর বাম পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেন, পরে হেলিকপ্টারযোগে তাকে কক্সবাজার সদর হাসপাতাল হয়ে সিএমএইচে পাঠানো হয়।
দীর্ঘ ২০ দিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর শেষ পর্যন্ত তিনি পরাজিত হন।

বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে—“দেশের সীমান্ত নিরাপত্তা রক্ষায় জীবন দিয়েছেন নায়েক আক্তার হোসেন।আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে আছি।”

তার মরদেহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

#সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি নায়েক আক্তার হোসেন আর নেই

কালুখালীতে পিকআপের ধাক্কায় ভ্যান দুমড়ে-মুচড়ে, বৃদ্ধ গুরুতর আহত

রাজবাড়ীর কালুখালী উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোঃ মফিজ উদ্দিন মন্ডল (৭০) নামে এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। রবিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বোয়ালিয়া

রাজবাড়ীতে তেল পাম্পে সিরিয়াল ভঙ্গ ও বৈধ কাগজ না থাকায় ১১ জনকে জরিমানা

মো. আকাশ মাহমুদ: রাজবাড়ীর বালিয়াকান্দিতে সিরিয়াল ভঙ্গ এবং বৈধ কাগজপত্র ছাড়া জ্বালানি তেল নিতে আসায় ১১ জনকে জরিমানা করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল থেকে

সময়ের ‘১৫’র সন্ধি’ উপলক্ষে রাজবাড়ীতে আনন্দ আয়োজন

রাজবাড়ীতে দেশের অন্যতম জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সময় টিভির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও

মানিকগঞ্জে শিশু হত্যার সন্দেহে গণপিটুনি: ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবা ও চাচার

মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলায় অপহৃত এক শিশুর মরদেহ উদ্ধারের পর উত্তেজিত জনতার গণপিটুনিতে সন্দেহভাজন এক যুবকের বাবা ও চাচার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে

রংপুরে তেলের লাইনে মোটরসাইকেল রেখে ১২ দিন ধরে ‘নিখোঁজ’ চালক!

রংপুর: সারা দেশে চলমান জ্বালানি সংকটের প্রভাবে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন আর ভোগান্তি এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার। তবে রংপুর মহানগরীর শাপলা চত্বর এলাকার ‘মেসার্স ইউনিক ফিলিং

‘বাঁচলে একসাথে, মরলে একসাথে’: স্ত্রীকে কিডনি দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন জসিম

পর্দার নয়, বাস্তবের এক ‘নায়ক’ হিসেবে আবির্ভূত হলেন শরীয়তপুরের জসিম উদ্দিন। নিজের জীবনের ঝুঁকি নিয়ে একটি কিডনি দান করে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলেন স্ত্রী

You cannot copy content of this page