কালুখালী টাইমস

সীমান্তে সেনা বাড়াচ্ছে ভারত-মিয়ানমার, বাংলাদেশ করছে প্রত্যাহার! কার স্বার্থে, কী স্বার্থে?

দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এখন টান টান উত্তেজনা। ভারত ও মিয়ানমার সীমান্তে সেনা মোতায়েন বাড়াচ্ছে, ঘাঁটি স্থাপন করছে—আর বাংলাদেশ করছে উল্টো কাজ: সীমান্ত থেকে সেনা ক্যাম্প গুটিয়ে নিচ্ছে! প্রশ্ন উঠছে, কার স্বার্থে এই নীরবতা? কী কৌশলে এই আত্মসমর্পণ?

আসাম, উত্তর দিনাজপুর, বিহার, পশ্চিমবঙ্গের হাসিমারা—সব জায়গায় ভারত গড়ে তুলছে আধুনিক সেনা ঘাঁটি। রাফালে যুদ্ধবিমান, এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং নতুন টেরিটোরিয়াল আর্মি ব্যাটালিয়ন গঠন করছে মিজোরামে—স্বাধীনতার ৭৮ বছর পর প্রথমবারের মতো।
এদিকে ত্রিপুরার রাজপরিবারের সদস্য প্রদ্যোত বিক্রম মানিক্য দেববর্মা বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রাম অঞ্চলকে দাবি করে “গ্রেটার ত্রিপুরা ল্যান্ড” গঠনের ডাক দিয়েছেন—যা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি সরাসরি হুমকি।

রাখাইনে আরাকান আর্মি ও জান্তা বাহিনীর সংঘাত তীব্র হয়েছে। “অপারেশন ১০২৭”-এর পর থেকে সীমান্তে গুলি, মর্টার শেল পড়ছে বাংলাদেশের ভূখণ্ডে। উদ্বাস্তু প্রবাহ ও অস্ত্র পাচার বাড়ছে। নিরাপত্তা ঝুঁকি বাড়ছে ক্রমেই।

এমন পরিস্থিতিতে বাংলাদেশ উল্টো দিকেই হাঁটছে।
১৯৯৭ সালের “পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি”র পর থেকে ২৪১টি সেনা ক্যাম্প গুটিয়ে নেওয়া হয়েছে। ফলে ইউপিডিএফ ও জেএসএসসহ সশস্ত্র সংগঠনের তৎপরতা বেড়েছে—অপহরণ, চাঁদাবাজি, মাদক ও অস্ত্র পাচার।
বাংলাদেশ সেনাবাহিনী সম্প্রতি ২৫০টি নতুন ক্যাম্প স্থাপনের প্রস্তাব দিলেও তা এখনো বাস্তবায়িত হয়নি।

বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চল—ফেনী, রামগড়, রাঙামাটি, বান্দরবান ও মিরসরাই অঞ্চল কৌশলগতভাবে সবচেয়ে স্পর্শকাতর।
এই অঞ্চলেই ভারতকে ১,১৫০ একর জমি দেওয়া হয়েছিল ভারতীয় অর্থনৈতিক অঞ্চল গঠনের জন্য—যার অবস্থান বাংলাদেশের ‘চিকেন নেক’-এর কাছেই। প্রশ্ন উঠছে, সেখানে ভারতীয় ব্যবসায়ী ও প্রকৌশলীদের আড়ালে সেনা বা গোয়েন্দা কার্যক্রম হচ্ছে কি না, তা কি বাংলাদেশ জানে?

ভারত ও মিয়ানমার যখন সীমান্তে শক্তি বাড়াচ্ছে, তখন বাংলাদেশ সেনা কমাচ্ছে—এটাই আজকের বাস্তবতা।
ভূরাজনৈতিক এই ভারসাম্যহীনতা জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক। রাষ্ট্রকে এখনই নতুন করে ভাবতে হবে—

  • পার্বত্য চট্টগ্রামে স্থায়ী ক্যান্টনমেন্ট স্থাপন,

  • আধুনিক নজরদারি ব্যবস্থা,

  • এবং সর্বদলীয় জাতীয় নিরাপত্তা নীতি প্রণয়ন ছাড়া বিকল্প নেই।

“পার্বত্য চট্টগ্রাম, ফেনী ও মিরসরাই আজ শুধু ভৌগোলিক অঞ্চল নয়—এগুলোই বাংলাদেশের কৌশলগত হৃদস্পন্দন।

এই অঞ্চলে রাষ্ট্রের উপস্থিতি কমে গেলে, সার্বভৌমত্ব প্রশ্নের মুখে পড়বে।”
এ এইচ এম ফারুক, সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক

#সীমান্তে সেনা বাড়াচ্ছে ভারত-মিয়ানমার

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)