কালুখালী টাইমস

রাজবাড়ীতে পাম্পে তেল নিতে এসে ট্রাকচাপায় প্রাণ গেল ট্রাক মালিক ও হেলপারের

রাজবাড়ীতে গোয়ালন্দে পাম্পে তেল নিতে এসে ট্রাকচাপায় ট্রাক মালিক ও হেলপারের মৃত্যু হয়েছে।

রবিবার (১৫ মার্চ) সন্ধ্যা ৭টায় রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় অবস্থিত সপ্তবর্ণা ফিলিং স্টেশনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাক মালিক ও এক হেলপারের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ব্রাকপাড়া এলাকার ইদ্রিস পাটোয়ারীর ছেলে সোবাহান পাটোয়ারী (৪৫) এবং ঢাকার ধামরাই উপজেলার নান্নার গ্রামের সরল মিয়ার ছেলে স্বপন মিয়া (২২)।

স্থানীয় বিএনপি নেতা মো. সোবাহান জানান, ড্রাম ট্রাকের মালিক সোবাহান পাটোয়ারী তার ট্রাকে তেল নেওয়ার জন্য সপ্তবর্ণা ফিলিং স্টেশনে এসে ট্রাক থেকে নেমে ডিজেল সরবরাহকারী ফুয়েল ডিসপেনসার মেশিনের সামনে দাঁড়ান। এ সময় ঢাকা থেকে বেনাপোলগামী একটি ট্রাকের হেলপার স্বপন মিয়াও তার ট্রাক সিরিয়ালে রেখে ফুয়েল ডিসপেনসার মেশিনের সামনে দাঁড়িয়ে ছিলেন। তখন মেশিন থেকে একটি মাহেন্দ্র গাড়ি তেল নিচ্ছিল।

হঠাৎ একটি ট্রাক বেপরোয়া গতিতে পাম্পে ঢুকে পেছন থেকে মাহেন্দ্র গাড়িটিকে চাপা দেয় এবং মাহেন্দ্রর সামনে দাঁড়িয়ে থাকা সোবাহান পাটোয়ারী ও স্বপন মিয়াকে চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

রাজবাড়ীর খানখানাপুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর হারুন-অর-রশিদ জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকটির চালক ও হেলপার পালিয়ে গেছে। মরদেহ দুটি বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে এবং সেখানেই ময়নাতদন্ত করা হবে।
তিনি আরও জানান, এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পাংশা উপজেলা ডেকোরেটর মালিক সমিতির নতুন কমিটি গঠন

রাজবাড়ীর পাংশা উপজেলা ডেকোরেটর মালিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে পৌর শহরের মৈশালা বাজার এলাকায় সাথী ডেকোরেটরের কার্যালয়ে আয়োজিত এক

শেখ হাসিনা ও হাদী হত্যার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ

বাংলাদেশ সরকার ভারতে অবস্থানরত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদী হত্যা মামলার আসামিদের ফেরত আনার পাশাপাশি মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে

রাজবাড়ীতে নতুন জেলা প্রশাসক হিসেবে যোগদান করলেন আফরোজা পারভীন

রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন গতকাল ৬ এপ্রিল রাত ৭টার দিকে ঢাকা থেকে রাজবাড়ীতে যোগদানের উদ্দেশ্যে সার্কিট হাউসে পৌঁছালে জেলা প্রশাসনের

রাজবাড়ীতে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ৮ শিশু, ২৪ ঘণ্টায় ভর্তি ৪ জন

রাজবাড়ীতে হামের উপসর্গ নিয়ে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি রয়েছে ৮ জন শিশু। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ৪ জন এবং উন্নত চিকিৎসার জন্য

রাজবাড়ী‌তে গলায় ওড়না পেঁ‌চি‌য়ে নারীর মৃত‌্যু

রাজবাড়ী‌তে রিক্সার সা‌থে গলার ওড়না পে‌ঁচি‌য়ে বার্তা২৪ এর জেলা প্রতি‌নি‌ধি ও উপ‌জেলা প্রেসক্লা‌বের সভাপ‌তি সো‌হেল মিয়া’র  মা  সে‌লিনা আক্তার ঝর্ণা (৬৬) না‌মে এক নারীর মৃত‌্যু

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর দখলে থাকা ৫ কোটি টাকার জমি উদ্ধার

রাজবাড়ী জেলা শহরের বড়পুল এলাকায় পুরাতন বসুন্ধরা সিনেমা হল সংলগ্ন জেলা পরিষদের প্রায় ৫ কোটি টাকা মূল্যের সাড়ে ১১ শতাংশ জমি উদ্ধার করা হয়েছে।  

You cannot copy content of this page