কালুখালী টাইমস

অনিয়মের অভিযোগের পর পাংশায় ইউএনওর উপস্থিতিতে ভিজিএফের চাল বিতরণ

রাজবাড়ীর পাংশা পৌরসভায় পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষে দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ সম্পন্ন হয়েছে।

সোমবার (১৬ মার্চ) সকাল থেকে পৌরসভা কার্যালয় থেকে কার্ডধারীদের মাঝে চাল বিতরণ করা হয়।

বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন, পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. রিফাতুল হক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ও ট্যাগ অফিসার মো. রেজাউল শরীফ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান মুহ: জাহাঙ্গীর হোসেন এবং পৌর নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান।

পরিদর্শনের সময় ইউএনও নিজেই মিটারে চাল মেপে প্রতিটি কার্ডের বিপরীতে নির্ধারিত পরিমাণ ঠিক করে দেন। একই সঙ্গে বিতরণ কার্যক্রমে দায়িত্বে থাকা শ্রমিকদের সঠিকভাবে উপকারভোগীদের মাঝে চাল বিতরণের নির্দেশনা দেন।

এসময় চাল পাওয়ার পর কয়েকজন উপকারভোগীর সাথে কথা হলে তারা জানান, চাল ঠিকমতই দেয়া হচ্ছে, বালতি ভরে মিটারে ওজন দিয়ে তারপর দেয়া হচ্ছে।

ইউএনও মো. রিফাতুল হক বলেন, দরিদ্র ও দুস্থ মানুষের জন্য বরাদ্দ এই সহায়তা সঠিকভাবে বিতরণ নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এবার পাংশা পৌরসভার ৪ হাজার ৬২৫ জন উপকারভোগীর জন্য বরাদ্দ ছিল মোট ৪৬ হাজার ২৫০ কেজি চাল।

উল্লেখ্য, এর আগে শনি ও রবিবার পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ ওঠে। অভিযোগ ছিল, কার্ডপ্রতি ১০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও অনেক উপকারভোগীকে দেওয়া হচ্ছিল ৮ থেকে ৯ কেজি পর্যন্ত।

চাল বিতরনে অনিয়মের অভিযোগে বিভিন্ন অনলাইন ও পত্রিকায় সংবাদ প্রকাশ হলে সোমবার উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. রিফাতুল হক সরাসরি উপস্থিত থেকে মিটারে চাল মেপে বিতরণের পরিমাণ নির্ধারণ করেন এবং সুষ্ঠু বিতরণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

শেখ হাসিনা ও হাদী হত্যার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ

বাংলাদেশ সরকার ভারতে অবস্থানরত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদী হত্যা মামলার আসামিদের ফেরত আনার পাশাপাশি মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে

রাজবাড়ীতে নতুন জেলা প্রশাসক হিসেবে যোগদান করলেন আফরোজা পারভীন

রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন গতকাল ৬ এপ্রিল রাত ৭টার দিকে ঢাকা থেকে রাজবাড়ীতে যোগদানের উদ্দেশ্যে সার্কিট হাউসে পৌঁছালে জেলা প্রশাসনের

রাজবাড়ীতে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ৮ শিশু, ২৪ ঘণ্টায় ভর্তি ৪ জন

রাজবাড়ীতে হামের উপসর্গ নিয়ে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি রয়েছে ৮ জন শিশু। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ৪ জন এবং উন্নত চিকিৎসার জন্য

রাজবাড়ী‌তে গলায় ওড়না পেঁ‌চি‌য়ে নারীর মৃত‌্যু

রাজবাড়ী‌তে রিক্সার সা‌থে গলার ওড়না পে‌ঁচি‌য়ে বার্তা২৪ এর জেলা প্রতি‌নি‌ধি ও উপ‌জেলা প্রেসক্লা‌বের সভাপ‌তি সো‌হেল মিয়া’র  মা  সে‌লিনা আক্তার ঝর্ণা (৬৬) না‌মে এক নারীর মৃত‌্যু

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর দখলে থাকা ৫ কোটি টাকার জমি উদ্ধার

রাজবাড়ী জেলা শহরের বড়পুল এলাকায় পুরাতন বসুন্ধরা সিনেমা হল সংলগ্ন জেলা পরিষদের প্রায় ৫ কোটি টাকা মূল্যের সাড়ে ১১ শতাংশ জমি উদ্ধার করা হয়েছে।  

রাজবাড়ীতে অয়েল অ্যাপে তেল বিতরণ শুরু

জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ নিশ্চিত করতে রাজবাড়ীর পাংশা উপজেলায় নতুন অ্যাপভিত্তিক পদ্ধতি চালু হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘অয়েল অ্যাপ’ ব্যবহার করে পরীক্ষামূলকভাবে

You cannot copy content of this page