কালুখালী টাইমস

রাজবাড়ীতে আতর শেখ হত্যা মামলার আসামি সিদ্দিক গ্রেফতার

রাজবাড়ীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কৃষক আতর শেখ হত্যা মামলার এজাহারনামীয় আসামি সিদ্দিক (৪৫) কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১০।

রবিবার (১৫ মার্চ) রাত পৌনে ১১ টার দিকে রাজবাড়ী সদর থানাধীন মাটিপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সিদ্দিক রাজবাড়ী সদর উপজেলার বেথুলিয়া খন্দকারপাড়া গ্রামের শফি শেখের ছেলে।

জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৭টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বেথুলিয়া এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সামসুল হক সূর্য গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রজব আলী শেখের বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে অতর্কিত হামলা চালায়। এতে আতর শেখ, রাকিব, আব্দুল কুদ্দুস, শাহীন শেখ ও দুলালসহ আরও কয়েকজন গুরুতর রক্তাক্ত জখম হন। হামলাকারীরা বসতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বলে অভিযোগ রয়েছে।
গুরুতর আহত আতর শেখকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে রাজবাড়ী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

র‍্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পাংশা উপজেলা ডেকোরেটর মালিক সমিতির নতুন কমিটি গঠন

রাজবাড়ীর পাংশা উপজেলা ডেকোরেটর মালিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে পৌর শহরের মৈশালা বাজার এলাকায় সাথী ডেকোরেটরের কার্যালয়ে আয়োজিত এক

শেখ হাসিনা ও হাদী হত্যার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ

বাংলাদেশ সরকার ভারতে অবস্থানরত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদী হত্যা মামলার আসামিদের ফেরত আনার পাশাপাশি মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে

রাজবাড়ীতে নতুন জেলা প্রশাসক হিসেবে যোগদান করলেন আফরোজা পারভীন

রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন গতকাল ৬ এপ্রিল রাত ৭টার দিকে ঢাকা থেকে রাজবাড়ীতে যোগদানের উদ্দেশ্যে সার্কিট হাউসে পৌঁছালে জেলা প্রশাসনের

রাজবাড়ীতে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ৮ শিশু, ২৪ ঘণ্টায় ভর্তি ৪ জন

রাজবাড়ীতে হামের উপসর্গ নিয়ে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি রয়েছে ৮ জন শিশু। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ৪ জন এবং উন্নত চিকিৎসার জন্য

রাজবাড়ী‌তে গলায় ওড়না পেঁ‌চি‌য়ে নারীর মৃত‌্যু

রাজবাড়ী‌তে রিক্সার সা‌থে গলার ওড়না পে‌ঁচি‌য়ে বার্তা২৪ এর জেলা প্রতি‌নি‌ধি ও উপ‌জেলা প্রেসক্লা‌বের সভাপ‌তি সো‌হেল মিয়া’র  মা  সে‌লিনা আক্তার ঝর্ণা (৬৬) না‌মে এক নারীর মৃত‌্যু

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর দখলে থাকা ৫ কোটি টাকার জমি উদ্ধার

রাজবাড়ী জেলা শহরের বড়পুল এলাকায় পুরাতন বসুন্ধরা সিনেমা হল সংলগ্ন জেলা পরিষদের প্রায় ৫ কোটি টাকা মূল্যের সাড়ে ১১ শতাংশ জমি উদ্ধার করা হয়েছে।  

You cannot copy content of this page