কালুখালী টাইমস

পাংশায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সংবর্ধনা

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজবাড়ীর পাংশায় মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হকের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার, সহকারী কমিশনার (ভূমি) সাদ আহমেদ, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম, যুদ্ধকালীন কমান্ডার মো. আব্দুল মতিন মিয়া, উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মো. আব্দুল লতিফ খান ও সদস্য সচিব মো. নজরুল ইসলাম জাহাঙ্গীর প্রমুখ।

বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং শহিদ মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

এসময় মুক্তিযোদ্ধারা বিভিন্ন অফিসে তাদের কোন কাজ থাকলে তা গুরুত্বের সাথে করে দেয়ার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে শহিদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের মাঝে উপহার সামগ্রী প্রদান করা হয়।

শেখ হাসিনা ও হাদী হত্যার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ

বাংলাদেশ সরকার ভারতে অবস্থানরত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদী হত্যা মামলার আসামিদের ফেরত আনার পাশাপাশি মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে

রাজবাড়ীতে নতুন জেলা প্রশাসক হিসেবে যোগদান করলেন আফরোজা পারভীন

রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন গতকাল ৬ এপ্রিল রাত ৭টার দিকে ঢাকা থেকে রাজবাড়ীতে যোগদানের উদ্দেশ্যে সার্কিট হাউসে পৌঁছালে জেলা প্রশাসনের

রাজবাড়ীতে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ৮ শিশু, ২৪ ঘণ্টায় ভর্তি ৪ জন

রাজবাড়ীতে হামের উপসর্গ নিয়ে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি রয়েছে ৮ জন শিশু। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ৪ জন এবং উন্নত চিকিৎসার জন্য

রাজবাড়ী‌তে গলায় ওড়না পেঁ‌চি‌য়ে নারীর মৃত‌্যু

রাজবাড়ী‌তে রিক্সার সা‌থে গলার ওড়না পে‌ঁচি‌য়ে বার্তা২৪ এর জেলা প্রতি‌নি‌ধি ও উপ‌জেলা প্রেসক্লা‌বের সভাপ‌তি সো‌হেল মিয়া’র  মা  সে‌লিনা আক্তার ঝর্ণা (৬৬) না‌মে এক নারীর মৃত‌্যু

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর দখলে থাকা ৫ কোটি টাকার জমি উদ্ধার

রাজবাড়ী জেলা শহরের বড়পুল এলাকায় পুরাতন বসুন্ধরা সিনেমা হল সংলগ্ন জেলা পরিষদের প্রায় ৫ কোটি টাকা মূল্যের সাড়ে ১১ শতাংশ জমি উদ্ধার করা হয়েছে।  

রাজবাড়ীতে অয়েল অ্যাপে তেল বিতরণ শুরু

জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ নিশ্চিত করতে রাজবাড়ীর পাংশা উপজেলায় নতুন অ্যাপভিত্তিক পদ্ধতি চালু হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘অয়েল অ্যাপ’ ব্যবহার করে পরীক্ষামূলকভাবে

You cannot copy content of this page