
রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলার এজাহারভুক্ত আসামি মো. রতন (২৫) কে ঝিনাইদহ থেকে গ্রেফতার করেছে।
জানা যায়, রবিবার (২৯ মার্চ) ভোরে পাংশা মডেল থানার এসআই মোঃ নাসিরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ ঝিনাইদহ র্যাবের সহায়তায় ঝিনাইদহ সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ৮ (১)/৮ (২)/৮ (৩)/৮ (৭) ধারার মামলা নং-০২ এর এজাহারভুক্ত আসামি রতনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রতন কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার মুকসুদপুর গ্রামের মোঃ আসাদুলের ছেলে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।





