কালুখালী টাইমস

রাজবাড়ী‌তে গলায় ওড়না পেঁ‌চি‌য়ে নারীর মৃত‌্যু

রাজবাড়ী‌তে রিক্সার সা‌থে গলার ওড়না পে‌ঁচি‌য়ে বার্তা২৪ এর জেলা প্রতি‌নি‌ধি ও উপ‌জেলা প্রেসক্লা‌বের সভাপ‌তি সো‌হেল মিয়া’র  মা  সে‌লিনা আক্তার ঝর্ণা (৬৬) না‌মে এক নারীর মৃত‌্যু হ‌য়েছে।

সোমবার (০৬) সকাল পৌ‌নে ১০ টার দি‌কে শহ‌রের পান্না চত্ত্বর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত সে‌লিনা আক্তার ঝর্ণা অনলাইন নিউজ পোর্টাল বার্তা২৪ এর রাজবাড়ী জেলা প্রতি‌নি‌ধি ও বা‌লিয়াকা‌ন্দি উপজেলা প্রেসক্লা‌বের সভাপ‌তি সো‌হেল মিয়া মা এবং তি‌নি বা‌লিয়াকা‌ন্দির বা‌সিন্দা।

নিহ‌তের জামাই কাজী হুমায়ুন ক‌বির জানান, সকা‌লে এক‌টি পা‌রিবা‌রিক কা‌জে তার শাশুরি সহ ক‌য়েকজন রাজবাড়ী কো‌র্টে আসেন। সা‌ড়ে ৯টার দি‌কে রিক্সা যো‌গে তার শাশু‌রি সকা‌লের নাস্তা খাবার জন‌্য শহ‌রের সালমা হো‌টে‌লে যা‌চ্ছিল। প‌থিম‌ধ্যে পান্নাচত্ত্বর এলাকায় রিক্সার চাকার সাথে তার প‌রি‌হিত গলার ওড়না পেঁ‌চি‌য়ে মারাত্মক ভাবে আহত হন। দ্রুত উদ্ধার ক‌রে রাজবাড়ী সদর হাসপাতা‌লে নি‌য়ে আস‌লে কর্তব‌্যরত চি‌কিৎসক  তার শাশু‌রি‌কে মৃত ঘোষনা ক‌রেন।

রাজবাড়ী সদর হাসপাতা‌লের জরুরী বিভা‌গের চি‌কিৎসক মোঃ বেলা‌য়েত হো‌সেন তার মৃত‌্যুর বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে জানান, হাসপাতা‌লে আনার পূর্বেই ওই নারীর মৃত‌্যু হ‌য়েছে।

শেখ হাসিনা ও হাদী হত্যার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ

বাংলাদেশ সরকার ভারতে অবস্থানরত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদী হত্যা মামলার আসামিদের ফেরত আনার পাশাপাশি মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে

রাজবাড়ীতে নতুন জেলা প্রশাসক হিসেবে যোগদান করলেন আফরোজা পারভীন

রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন গতকাল ৬ এপ্রিল রাত ৭টার দিকে ঢাকা থেকে রাজবাড়ীতে যোগদানের উদ্দেশ্যে সার্কিট হাউসে পৌঁছালে জেলা প্রশাসনের

রাজবাড়ীতে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ৮ শিশু, ২৪ ঘণ্টায় ভর্তি ৪ জন

রাজবাড়ীতে হামের উপসর্গ নিয়ে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি রয়েছে ৮ জন শিশু। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ৪ জন এবং উন্নত চিকিৎসার জন্য

রাজবাড়ী‌তে গলায় ওড়না পেঁ‌চি‌য়ে নারীর মৃত‌্যু

রাজবাড়ী‌তে রিক্সার সা‌থে গলার ওড়না পে‌ঁচি‌য়ে বার্তা২৪ এর জেলা প্রতি‌নি‌ধি ও উপ‌জেলা প্রেসক্লা‌বের সভাপ‌তি সো‌হেল মিয়া’র  মা  সে‌লিনা আক্তার ঝর্ণা (৬৬) না‌মে এক নারীর মৃত‌্যু

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর দখলে থাকা ৫ কোটি টাকার জমি উদ্ধার

রাজবাড়ী জেলা শহরের বড়পুল এলাকায় পুরাতন বসুন্ধরা সিনেমা হল সংলগ্ন জেলা পরিষদের প্রায় ৫ কোটি টাকা মূল্যের সাড়ে ১১ শতাংশ জমি উদ্ধার করা হয়েছে।  

রাজবাড়ীতে অয়েল অ্যাপে তেল বিতরণ শুরু

জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ নিশ্চিত করতে রাজবাড়ীর পাংশা উপজেলায় নতুন অ্যাপভিত্তিক পদ্ধতি চালু হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘অয়েল অ্যাপ’ ব্যবহার করে পরীক্ষামূলকভাবে

You cannot copy content of this page