কালুখালী টাইমস

দীর্ঘদিনের বন্ধুত্ব, মারা গেলেন বন্ধুর কবর খুঁড়তে নেমে

জীবনভর ছিল তাঁদের অবিচ্ছেদ্য বন্ধুত্ব। এলাকায় মানবিক কাজের জন্য পরিচিত এই দুই বন্ধু পাড়ি জমালেন না ফেরার দেশেও প্রায় একই সঙ্গে। চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার কেরোয়া গ্রামে বন্ধুর দাফনের জন্য কবর খুঁড়তে নেমে সেই কবরের ভেতরেই শেষ নিশ্বাস ত্যাগ করেছেন আরেক বন্ধু। সোমবার (২০ এপ্রিল) দুপুরে ঘটে যাওয়া এই হৃদয়স্পর্শী ঘটনাটি পুরো এলাকায় শোকের ছায়া ফেলেছে।

মারা যাওয়া দুই বন্ধু হলেন আবুল হাশেম (৯০) এবং বাচ্চু পাটোয়ারী (৮৫)। আবুল হাশেম পেশায় ছিলেন কাঠমিস্ত্রি এবং বাচ্চু পাটোয়ারী ছিলেন স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিন।

স্থানীয়রা জানান, রোববার (১৯ এপ্রিল) রাতেও দুই বন্ধু একসঙ্গে চা পান করেছেন এবং সোমবার ভোরে ফজরের নামাজও আদায় করেছেন। তবে সকালের দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে মারা যান বাচ্চু পাটোয়ারী। প্রিয় বন্ধুর মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েন আবুল হাশেম। দীর্ঘদিনের প্রথা অনুযায়ী, সওয়াবের আশায় এবং বন্ধুর প্রতি শেষ ভালোবাসা থেকে নিজেই কবর খুঁড়তে কবরস্থানে যান তিনি।

 প্রত্যক্ষদর্শীরা জানান, কবর খোঁড়া যখন শেষ পর্যায়ে, ঠিক তখন হঠাৎ কবরের ভেতরেই লুটিয়ে পড়েন আবুল হাশেম। উপস্থিত লোকজন দ্রুত তাঁকে ওপরে তুলে আনলে দেখা যায় তিনি আর বেঁচে নেই। ধারণা করা হচ্ছে, বন্ধুর শোক সইতে না পেরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

আবুল হাশেমের ছেলে জহির হোসেন বলেন, “আমার বাবা ও বাচ্চু চাচা ছিলেন কলিজার বন্ধু। এলাকায় কেউ মারা গেলে তাঁরা বিনা পারিশ্রমিকে কবর খুঁড়ে দিতেন। আজ বন্ধুর কবর খুঁড়তে গিয়েই বাবা চিরতরে বিদায় নিলেন।”

বাচ্চু পাটোয়ারীর ভাতিজা নাজির আহমেদ হুমায়ুন পাটোয়ারী বলেন, “আমরা সবাই মিলে কবর খুঁড়ছিলাম। শেষ দিকে হাশেম চাচা হঠাৎ কবরেই পড়ে যান। পরে তুলে দেখি, তিনি আর নেই।”

দুই বন্ধুর এমন প্রয়াণকে অলৌকিক মিলন হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা বলছেন, জীবনে যেমন তাঁরা একসঙ্গে ছিলেন, মৃত্যুতেও যেন একে অপরকে ছেড়ে যেতে চাইলেন না। বিকেলেই জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দুই বন্ধুর দাফন সম্পন্ন করা হয়েছে।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও