মেসি-ইয়ামালদের মহামঞ্চ: ফিনালিসিমার দিন-তারিখ চূড়ান্ত

ফুটবলপ্রেমীদের বহু প্রতীক্ষার অবসান। ২০২৪ সালের কোপা আমেরিকা ও ইউরো চ্যাম্পিয়নদের মুখোমুখি হওয়ার ম্যাচের দিন-তারিখ চূড়ান্ত করেছে ফিফা। আগামী ২৭ মার্চ, কাতারের ঐতিহাসিক লুসাইল স্টেডিয়াম–এ অনুষ্ঠিত হবে এই মর্যাদাপূর্ণ ম্যাচ ফিনালিসিমা। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে লড়াই। ফিনালিসিমার সূচি নির্ধারণে কিছুটা বিলম্ব হয়েছিল। কারণ, স্পেন ফুটবল ফেডারেশন শুরুতে ম্যাচটি খেলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি। […]
সরকারি প্রাথমিকে মেধা যাচাই পরীক্ষা কার্যক্রম এক মাস স্থগিত, হাইকোর্টের আদেশে আপাতত হচ্ছে না ডিসেম্বরের নির্ধারিত পরীক্ষা

রকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত মেধা যাচাই পরীক্ষা কার্যক্রম এক মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসান–এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এ স্থগিতাদেশ দেন। বুধবার (১৭ ডিসেম্বর) রিটকারির পক্ষে শুনানিতে থাকা আইনজীবী অ্যাডভোকেট নিয়াজ মোর্শেদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। আদালতের নির্দেশনার ফলে আগামী ২১, ২২, ২৩ ও […]
২০০তম স্কাইডাইভ জাম্প সফলভাবে সম্পন্ন করলেন কালুখালীর সন্তান, বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত সদস্য সার্জেন্ট আলমগীর হোসাইন।

২০০তম স্কাইডাইভ জাম্প সফলভাবে সম্পন্ন করলেন কালুখালীর সন্তান, বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত সদস্য সার্জেন্ট আলমগীর হোসাইন। লাল-সবুজের পতাকা হাতে আকাশে তাঁর এই সাহসী ঝাঁপ দেশপ্রেম, সাহস ও আত্মত্যাগের এক অনন্য দৃষ্টান্ত।
নিরাপত্তা শঙ্কা ও লজ্জার কারণেই মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণে রাজি হয়নি পাকিস্তান

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর সকাল। মুক্তিবাহিনী ও ভারতীয় যৌথ বাহিনী মিরপুর ব্রিজ এলাকায় পৌঁছানোর পর সেখান থেকেই আত্মসমর্পণের আহ্বান জানিয়ে পাকিস্তানি বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার লে. জেনারেল এ.এ.কে. নিয়াজির কাছে চিঠি পাঠানো হয়। সে সময় ঢাকা ক্যান্টনমেন্টে চলছিল পাকিস্তানি বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি বৈঠক। কয়েক দফা আলোচনা শেষে আত্মসমর্পণের সিদ্ধান্ত নেওয়া হলেও বিষয়টি সহজ ছিল না। […]
পাক-হানাদারদের দেওয়া আগুনে পোড়া ঘরেই এখনও বসবাস বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন তালুকদারের

১৯৭১ সালের ১০ নভেম্বর। ভোর প্রায় ৪টা। মুক্তিযোদ্ধাদের ক্যাম্প আছে—এমন খবর পেয়ে মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে অতর্কিত হামলা চালায় পাক-হানাদার বাহিনী। শিশু-কিশোর, নারী-পুরুষ ও বৃদ্ধ-বৃদ্ধাসহ প্রায় তিনশ থেকে সাড়ে তিনশ মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়। একই সঙ্গে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় অন্তত ৪ থেকে ৫টি গ্রামের ঘরবাড়ি। সেই ভয়াল […]
সহিংসতার আশঙ্কায় বাংলাদেশে মার্কিন দূতাবাসের সতর্কতা জারি

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে বাংলাদেশে সম্ভাব্য সহিংসতার আশঙ্কায় নিরাপত্তা সতর্কতা জারি করেছে ঢাকাস্থ মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস। আগামী দিনগুলোতে রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভ বাড়তে পারে উল্লেখ করে বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জনসমাগম ও বিক্ষোভ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) জারি করা এক নিরাপত্তা সতর্কবার্তায় যুক্তরাষ্ট্র দূতাবাস জানায়, বাংলাদেশ নির্বাচন কমিশনের […]
মহান বিজয় দিবস আজ বাঙালির হাজার বছরের বীরত্বের অবিস্মরণীয় গৌরবগাথা

আজ ১৬ ডিসেম্বর—মহান বিজয় দিবস। বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় ও গৌরবময় দিন। দীর্ঘ পরাধীনতার শৃঙ্খল ভেঙে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের আত্মপ্রকাশের দিন আজ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৪৮ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৫২-এর ভাষা আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা, ১৯৬৯-এর গণঅভ্যুত্থান, ১৯৭১ সালের ৭ […]
ইহুদি ধর্মীয় অনুষ্ঠানে হামলার সময় জীবন বাজি রেখে বহু মানুষের প্রাণ বাঁচালেন ফল ব্যবসায়ী আহমেদ

অস্ট্রেলিয়ার সিডনিতে এক সশস্ত্র হামলার সময় বন্দুকধারীকে নিরস্ত্র করে প্রশংসার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন মুসলিম ব্যক্তি আহমেদ আল আহমেদ। অস্ট্রেলীয় গণমাধ্যমের তথ্যমতে, তিনি সিডনির বন্ডাই বিচ এলাকায় সংঘটিত গুলিবর্ষণের সময় সাহসিকতার সঙ্গে হস্তক্ষেপ করে হামলাকারীকে নিষ্ক্রিয় করেন। নিউজ ডটকম ডটএইউ প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, হামলার সময় ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায়—এক ব্যক্তি পেছন দিক থেকে […]
কালুখালীতে মেধা ও সৃজনশীলতা বিকাশে প্রতিযোগিতামূলক শিক্ষার উদ্যোগ

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মেধা, মননশীলতা ও সৃজনশীলতা বিকাশে ‘কালুখালী গ্রেট–৫ অলিম্পিয়াড–২০২৫’ আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের জ্ঞানচর্চায় আগ্রহী করে তোলা এবং প্রতিযোগিতামূলক শিক্ষার পরিবেশ গড়ে তোলাই এই আয়োজনের মূল লক্ষ্য। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৫ ডিসেম্বর ২০২৫ ইং (সোমবার) সকাল ১০টা থেকে অলিম্পিয়াডটি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটির ভেন্যু নির্ধারণ করা হয়েছে রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল […]
সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে, জিজ্ঞাসাবাদ চলছে

সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। তবে কী অভিযোগের ভিত্তিতে তাকে হেফাজতে নেওয়া হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানায়নি আইনশৃঙ্খলা বাহিনী। রোববার (১৪ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান শফিকুল ইসলাম। তিনি বলেন, “আনিস আলমগীরের বিরুদ্ধে আমাদের কাছে বেশ কিছু অভিযোগ রয়েছে। সেসব বিষয়ে […]