কালুখালীতে ছিনতাইয়ের ঘটনায় একজন আটক

রাজবাড়ীর কালুখালী উপজেলার গান্ধীমারা বাজার এলাকায় ছিনতাইয়ের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। রবিবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গান্ধীমারা বাজারে সুখ চাঁদের দোকানের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, চারজন ছিনতাইকারী ওই সময় দুইটি মোবাইল ফোন ও নগদ তিন হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় একজন ধরা পড়লেও বাকিরা পালিয়ে যায়। […]
জাকসু ফলাফল ঘোষণা : শিবিরের বড় জয়, ছাত্রদল ও বৈষম্যবিরোধী প্রার্থীদের ভরাডুবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে।২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করে ছাত্রশিবির ২১টি পদে জয়লাভ করেছে। অন্যদিকে, ছাত্রদল ও বৈষম্যবিরোধী প্রার্থীরা কোনো উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারেনি।তাদের প্রায় সকল প্রার্থী ভরাডুবির মুখে পড়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) এর ফল প্রকাশ: ১/ভিপি- আব্দুর রশিদ জিতু (স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেল) ২/জিএস- মো: মাজহারুল ইসলাম […]
রাজবাড়ীতে জমি বিক্রির পর মাকে উচ্ছেদ: আদালতে মামলা

রাজবাড়ী জেলার পাংশা পৌরসভার মাগুড়াডাঙ্গী গ্রামে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ছেলে খোন্দকার ফজলে রাব্বী সাগর ও তার স্ত্রী শারমিন সুলতানা মুন্নির বিরুদ্ধে মায়ের জমি প্রতারণার মাধ্যমে নিজের নামে করে বিক্রি ও নির্যাতনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মা ফিরোজা খোন্দকার অভিযোগ করেন, তার নামে থাকা প্রায় ৪৩.৫০ শতাংশ জমি ছেলে প্রতারণার মাধ্যমে নিজের নামে লিখিয়ে নিয়ে বিক্রির […]
কালুখালীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ২ জন নিহত — ২ জন গুরুতর আহত

রাজবাড়ীর কালুখালী উপজেলার বাংলাদেশ হাট এলাকায় রবিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি মোটরসাইকেল দ্রুত গতিতে পাল্লা দিয়ে কালুখালী থেকে পাংশার দিকে যাচ্ছিল। এসময় রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাংলাদেশ হাট এলাকায় পৌঁছালে দুই মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন আরিফ […]
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

আজ ১২ রবিউল আউয়াল, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ইন্তেকালের দিন। মুসলিম উম্মাহর কাছে দিনটি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) নামে পরিচিত। ৫৭০ খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশে জন্ম নিয়ে মানবজাতিকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসেন বিশ্বনবী। তিনি ছিলেন সাম্য, ন্যায়বিচার, সহনশীলতা ও মানবতার মহান শিক্ষার দিশারী। এই দিনে বিশ্ব মুসলিম উম্মাহ মহানবী (সা.)-এর জীবনাদর্শ […]
আজ বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানের জন্মদিন

বাংলাদেশ ক্রিকেটের কাটার মাস্টার, কোটি ভক্তের হৃদয়ের নায়ক মুস্তাফিজুর রহমান আজ নতুন বছরে পা দিলেন। তার দুর্দান্ত বোলিংয়ে মুগ্ধ পুরো বিশ্ব ক্রিকেট। দেশের জার্সি গায়ে এনে অসংখ্য স্মরণীয় জয় উপহার দিয়েছেন তিনি। ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন প্রিয় ক্রিকেটারের বিশেষ দিনটিকে। 🏏🇧🇩 👉 চলুন, সবাই মিলে প্রার্থনা করি যেন মুস্তাফিজ সবসময় সুস্থ থাকেন এবং […]
বাসর রাতে নববধূকে দলবদ্ধ ধর্ষণ, স্বামীসহ আটক ৭

গাইবান্ধার সাঘাটা উপজেলায় চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বিয়ের পরের রাতেই (বাসর রাতে) এক নববধূকে দলবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার স্বামী আসিফ মিয়াসহ সাতজনকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। অসুস্থ অবস্থায় ভুক্তভোগীকে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল […]
‘ঘরজামাই’ বলে উপহাস, স্কুলছাত্রী মায়মুনাকে হত্যা করলেন ফুফা: পুলিশ

শেরপুরের নালিতাবাড়ীতে নির্মমভাবে খুন হলেন স্কুলছাত্রী মায়মুনা আক্তার (১৩)। পুলিশ জানায়, ‘ঘরজামাই’ বলে উপহাস করায় ক্ষুব্ধ হয়ে ফুফা ছাইদুল ইসলাম (৩৯) তাকে শ্বাসরোধে হত্যা করেন। পরে লাশ কচুরিপানার নিচে লুকিয়ে রাখেন তিনি। গত মঙ্গলবার সন্ধ্যায় ভালুকাকুড়া গ্রামের একটি ডোবা থেকে মায়মুনার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। এর আগে শনিবার দুপুরে সহপাঠীদের সঙ্গে খেলার সময় বাড়ির […]
কালুখালীতে সরকার পরিবহনের বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

শনিবার (২৩ আগস্ট) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাজবাড়ীগামী সরকার পরিবহনের বাসটি একটি পাটবাহী যানবাহনকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা কুষ্টিয়াগামী মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকচালক গুরুতর আহত হন এবং তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া বাসের আরও কয়েকজন যাত্রী আহত হলেও কোনো […]
কালুখালী জংশনে বেনাপোল এক্সপ্রেসের যাত্রাবিরতি অনুমোদন

রাজবাড়ী প্রতিনিধি: অবশেষে দীর্ঘদিনের দাবির পর রাজবাড়ীর কালুখালী জংশন রেলওয়ে স্টেশনে আন্তঃনগর বেনাপোল এক্সপ্রেসের যাত্রাবিরতি অনুমোদন দিয়েছে রেলপথ মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২১ আগস্ট) রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব দিপন দেবনাথ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, ৭৯৫/৭৯৬ নম্বর আন্তঃনগর বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি কালুখালী জংশন স্টেশনে প্রাথমিকভাবে ২ (দুই) মিনিটের জন্য যাত্রাবিরতি করবে। এই সিদ্ধান্ত কার্যকর করতে বাংলাদেশ […]