কালুখালী টাইমস

গণভোটের ফল বাতিল চেয়ে রিট

গণভোটের বৈধতা চ্যালেঞ্জ এবং গত ১৩ ফেব্রুয়ারি ঘোষিত গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ জনস্বার্থে এ রিট করেন বলে সাংবাদিকদের জানান। রিটে প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিবকে বিবাদী করা হয়েছে। আগামী সপ্তাহে বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর […]

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া টার্মিনাল এলাকায় অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে দৌলতদিয়া টার্মিনাল-এর বুকিং কাউন্টারের পেছনে পাকা রাস্তার পাশ থেকে আনুমানিক ৬০ বছর বয়সী ওই অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকাবাসী রাস্তার পাশে এক বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি […]

খাগড়াছড়িতে ওয়াদুদ ভূঁইয়ার দাপুটে জয়; পাহাড়ে ফিরল ধানের শীষ

পার্বত্য জেলা খাগড়াছড়ি (২৯৮ নং আসন) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুল ওয়াদুদ ভূঁইয়া। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে সংশ্লিষ্ট নির্বাচনী নিয়ন্ত্রণ কক্ষের নির্ভরযোগ্য সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। নির্বাচনী পরিসংখ্যান নির্বাচন কমিশনের চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী, খাগড়াছড়ি আসনে মোট ভোটার সংখ্যা ছিল […]

কুড়িগ্রাম-৪ আসনে দুই ভাইয়ের লড়াই; বড় ভাইকে হারিয়ে বিজয়ী জামায়াত নেতা মোস্তাফিজুর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ (রৌমারী, রাজিবপুর ও চিলমারী) আসনে এক অভূতপূর্ব রাজনৈতিক লড়াইয়ের সাক্ষী হলো দেশবাসী। এই আসনে আপন বড় ভাইকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোস্তাফিজুর রহমান।  রিটার্নিং কর্মকর্তার দেওয়া বেসরকারি ফলাফল অনুযায়ী, দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে মোস্তাফিজুর রহমান পেয়েছেন ৭৮,৯৪৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী […]

ঝিনাইদহ-১ আসনে বিএনপির বড় জয়; ত্রয়োদশ সংসদে আসাদুজ্জামানই প্রথম বিজয়ী

দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত একটি প্রতিযোগিতামূলক ও উৎসবমুখর নির্বাচনে প্রথম জয়ের স্বাদ পেল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিশিষ্ট আইনজীবী মো. আসাদুজ্জামান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই ফলাফল নিশ্চিত করা হয়েছে। ফলাফলের পরিসংখ্যান রিটার্নিং কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, সবকটি কেন্দ্রের […]

ঢাকা-৮ আসনের ১২ কেন্দ্রের ফল: নাসীরুদ্দীন পাটওয়ারীকে পেছনে ফেলে এগিয়ে মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে এখন চলছে টানটান উত্তেজনার ভোট গণনা। রাজধানীর গুরুত্বপূর্ণ আসন ঢাকা-৮ (মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর) এর প্রথম ১২টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস। সংশ্লিষ্ট নির্বাচনী নিয়ন্ত্রণ কক্ষের সূত্র অনুযায়ী, প্রথম ১২টি কেন্দ্রে প্রাপ্ত ভোটের হিসেবে মির্জা আব্বাস তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর […]

দুপুর ২টার মধ্যেই পাংশার সব কেন্দ্রে পৌঁছেছে ভোটের সরঞ্জাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজবাড়ীর পাংশা উপজেলায় দুপুর ২টার মধ্যেই সব ভোটকেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। সরঞ্জামের মধ্যে রয়েছে স্বচ্ছ ব্যালট বাক্স, অমোচনীয় কালি, দলীয় ভোটের জন্য সাদা ব্যালট পেপার, গণভোটের জন্য গোলাপি ব্যালট পেপার এবং ভোটার তালিকা। কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার ও অন্যান্য নির্বাচনী কর্মকর্তারা যথাযথভাবে সরঞ্জামাদি বুঝে নিয়েছেন। বুধবার […]

কালুখালী উপজেলায় ৫১ ভোটকেন্দ্রে সিসিটিভি, নিরাপত্তা জোরদার

২৪ ঘণ্টা খোলা কন্ট্রোল রুম, ঝুঁকিপূর্ণ ১৪ কেন্দ্রে বিশেষ নজরদারি বোরহান উদ্দিন : রাজবাড়ীর কালুখালী উপজেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। ভোটারদের নির্বিঘ্ন ও নিরাপদভাবে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে উপজেলার মোট ৫১টি ভোটকেন্দ্রকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। নির্বাচনকালীন পুরো সময় এসব ক্যামেরার মাধ্যমে […]

পাংশা উপজেলায় ৭৭ ভোটকেন্দ্রে সিসিটিভি, নিরাপত্তা জোরদার

রাজবাড়ীর পাংশা উপজেলায় ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুতি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। ভোটারদের নির্বিঘ্নে ও নিরাপদভাবে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে উপজেলার ৭৭টি ভোটকেন্দ্রকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে নির্বাচনকালীন সময় সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।   উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, স্থাপিত সিসিটিভি […]

আনসারের ডিউটি দেওয়ার প্রলোভনে ৬৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে আনসারে ডিউটি দেওয়ার কথা বলে ৬৫ হাজার টাকা নেওয়ার অভিযোগে আখের আলী নামে এক ব্যক্তিকে আটক করেছে জনতা। জানা যায়, প্রায় ১০ দিন আগে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মেঘচামী গ্রামের শাহাদত মোল্লার ছেলে আখের আলী মধুখালী উপজেলায় আনসারে ডিউটি দেওয়ার প্রলোভন দেখিয়ে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের গোসাই গোবিন্দপুর গ্রামের ৬৫ জনের কাছ […]

You cannot copy content of this page