গোয়ালন্দে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দে মোটরসাইকেল দুর্ঘটনায় শিথিল বিশ্বাস সেতু (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি গোয়ালন্দ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নিলু শেখের পাড়া এলাকার বাসিন্দা। নিহত সেতু গোয়ালন্দ বাজারের ‘সেতু জুয়েলার্স’-এর মালিক কমল বিশ্বাসের ছেলে। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে গোয়ালন্দ বাজারের প্রধান সড়কের পাশে সাবেক পৌর মেয়র নজরুল মণ্ডলের বাড়ির সামনে এ দুর্ঘটনা […]
পদ্মা নদীতে নিখোঁজের পাঁচ দিন পর যুবকের লাশ উদ্ধার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে ফেরি থেকে পদ্মা নদীতে লাফ দিয়ে নিখোঁজ হওয়া রেজাউল শিকদার (৩৫)-এর লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (০৮ ফেব্রুয়ারি) রাতে ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের সেলিমপুর চর এলাকা থেকে নৌ পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত রেজাউল শিকদার গোয়ালন্দ উপজেলার বাহির দৌলতদিয়া শাহাদৎ মেম্বারপাড়ার বাসিন্দা মৃত মহিউদ্দিন শিকদারের ছেলে। পরিবারের সদস্যরা সোমবার […]
রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশে নেতাকর্মীদের ঢল

রাজবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে শহরের রেলওয়ে মাঠে আয়োজিত এ সমাবেশে দলটির নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগ (বিআরইএল)-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আক্তারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা আমীর অ্যাডভোকেট […]
স্বতন্ত্র প্রার্থী সাবু’র পক্ষে কালুখালীতে গণসংযোগে ভাই রোজেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ নাসিরুল হক সাবু’র পক্ষে রাজবাড়ীর কালুখালী উপজেলায় গণসংযোগ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে কলস মার্কা প্রতীকের পক্ষে এ গণসংযোগ করেন তাঁর সমর্থক ও নেতাকর্মীরা। বিকাল ৫টার দিকে কালুখালী উপজেলার রতনদিয়া বাজার ও রেলস্টেশন বাজার এলাকায় গণসংযোগ কার্যক্রম চালানো হয়। এ সময় […]
কালুখালীতে জাহিদ শেখের নির্বাচনী গণসংযোগ: ট্রাক প্রতীকে ভোট প্রার্থনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী–২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী ইঞ্জিনিয়ার জাহিদ শেখ কালুখালী উপজেলার রতনদিয়া বাজারে নির্বাচনী গণসংযোগ করেছেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি বাজারের সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি ভোটারদের কাছে ট্রাক প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার আশ্বাস দেন। […]
চাঁদাবাজি-দুর্নীতি মুক্ত রাজবাড়ী গড়ার প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে জামিল হিজাযী

রাজবাড়ীর পাংশায় রাজবাড়ী-২ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী জামিল হিজাযী শাপলা কলি প্রতীকের গণসংযোগ করেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় পাংশা পৌরসভার বিভিন্ন এলাকায় মানুষের দ্বারে দ্বারে গিয়ে শাপলা কলি প্রতীকে ভোট চেয়েছেন। এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাংশা পৌর কমিটির নায়েবে আমীর মঞ্জুর রহমান মিয়া, ১১ দলীয় ঐক্যজোটের প্রধান নির্বাচন পরিচালক মোঃ পলাশ খান আব্দুল্লাহ […]
পাংশায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭৯ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

রাজবাড়ীর পাংশা উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (০৭ফেব্রুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক মো. রাশেদুল ইসলাম, সদস্য সচিব আবু রায়হান রাফি, মুখ্য সংগঠক নূর মোহাম্মদ নয়ন শেখ এবং মুখপাত্র খন্দকার নাসিম রানা-এর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আগামী ৬ মাসের জন্য পাংশা উপজেলা শাখার এ আহ্বায়ক কমিটির অনুমোদন […]
নির্বাচনী ব্যায় মেটাতে হিমশিম, প্রধান উপদেষ্টার কাছে আর্থিক সহায়তা চেয়ে প্রার্থীর আবেদন

নির্বাচন মানেই খরচ, সেই নির্বাচনী খরচ মেটাতে আর্থিক সংকটে পড়ে সহায়তা চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন করেছেন রাজবাড়ী-২ সংসদীয় আসনের সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী আব্দুল মালেক মন্ডল। তিনি ছড়ি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দীতা করছেন। শনিবার দুপুর ১২টার দিকে প্রার্থী আব্দুল মালেক মন্ডল এ তথ্য নিশ্চিত করেন। এরআগে সোমবার (২ ফেব্রুয়ারী) তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে […]
ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন—এমন তথ্য শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সংগঠনটির ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়। জাতিসংঘের অধীনে শহীদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত এবং জড়িতদের বিচারের দাবিতে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান কর্মসূচি থেকে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র দিকে যাত্রাকালে এ ঘটনা ঘটে বলে জানানো হয়েছে। বিকেল আনুমানিক ৩টা ৫০ মিনিটে আন্দোলনকারীরা […]
রাজবাড়ী-২ আসনে স্বতন্ত্র প্রার্থী নাসিরুল হক সাবুর ইশতেহার ঘোষণা; প্রচারণায় বাধার অভিযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী নাসিরুল হক সাবু তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) বিকেলে পাংশা উপজেলার নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাসিরুল হক সাবুর পক্ষে ইশতেহার ঘোষণা করেন তাঁর ভাই এ আর মাহমুদুল হক রোজেন। ইশতেহারে যে অঙ্গীকারগুলো তুলে ধরা হয়, সেগুলো হলো—১. শিক্ষা ও […]