কালুখালী টাইমস

নির্বাচনের ডিজিটাল যুদ্ধে ফেসবুকে এগিয়ে তাসনিম ও তারেক

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে জমে উঠেছে তুমুল প্রচারণা। মাঠের রাজনীতির বাইরে ফেসবুক, টিকটক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে নিজেদের অবস্থান শক্ত করতে মরিয়া হয়ে উঠেছেন বিভিন্ন দলের প্রার্থীরা। গত কয়েক বছরে ডিজিটাল প্ল্যাটফর্মে রাজনৈতিক প্রভাবের যে ধারা তৈরি হয়েছে, তার প্রভাব এবারের ভোটের ফলাফলে স্পষ্ট পড়বে বলে মনে করছেন […]

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা দিলেন সর্বমিত্র চাকমা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য সর্বমিত্র চাকমা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফেসবুক গ্রুপ ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ-২’-এ দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তার নির্দেশে কয়েকজনকে কান ধরে ওঠবস করানোর দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু […]

ভাঙ্গায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে ফরিদপুর–বরিশাল মহাসড়কের নওপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ট্রাকচালক রাশেদ শেখ (২৮) ও হেলপার নবীন শেখ (২২)। দুজনেরই বাড়ি ফরিদপুর জেলার ধলার মোড় এলাকায়। পুলিশ জানায়, ফরিদপুরগামী একটি যাত্রীবাহী […]

উত্তরাঞ্চল নিয়ে বড় পরিকল্পনার ঘোষণা জামায়াত আমিরের

উত্তরাঞ্চলকে পরিকল্পিতভাবে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, কর্মসংস্থানের অভাবে অসংখ্য তরুণ আজ রাজধানীমুখী হতে বাধ্য হচ্ছে। জামায়াত ক্ষমতায় এলে বেকার ভাতা নয়, বরং সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। শনিবার (২৪ জানুয়ারি) গাইবান্ধার পলাশবাড়ী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। […]

আজ আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ (শনিবার)। এ উপলক্ষে বিএনপি ও পরিবারের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিলসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজ সকাল ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। দলের মিডিয়া সেলের সদস্য […]

রাজবাড়ী-১ আসনে ১০ দলীয় জোটের দাঁড়িপাল্লার প্রার্থী অ্যাডভোকেট নূরুল ইসলামের গণমিছিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী-১ আসনে ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মো. নূরুল ইসলামের পক্ষে একটি নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।   বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় রাজবাড়ী শহরের আজাদী ময়দান থেকে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজবাড়ী বাজার ও বড়পুল এলাকা […]

রাজবাড়ী-২ আসনে আইনি জটিলতা কাটিয়ে প্রতীক পেলেন স্বতন্ত্র প্রার্থী সোহেল মোল্লা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজবাড়ী-১ ও রাজবাড়ী-২ সংসদীয় আসনের প্রার্থীদের মধ্যে নির্বাচনী ও গণভোটের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। তবে আইনি জটিলতার কারণে রাজবাড়ী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী সোহেল মোল্লা ওরফে সোহেল রানা রাজের প্রতীক বরাদ্দ পেতে কিছুটা বিলম্ব হয়।   রাজবাড়ী-২ সংসদীয় আসন (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী) থেকে নির্বাচনে অংশগ্রহণকারী স্বতন্ত্র প্রার্থী সোহেল মোল্লার প্রার্থিতা […]

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বাস উল্টে আহত ৩

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা উপজেলার মৈশালা বাসস্ট্যান্ডের পাশে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে অন্তত তিনজন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন— কুষ্টিয়া হাসপাতাল মোড় এলাকার মো. কিতাব উদ্দিনের ছেলে মুন্নাফ উদ্দিন (৪০), একই এলাকার রাজিবুল হকের স্ত্রী কানিস শারমিন (৩৫) এবং মৃত আ. জলিলের […]

পাংশায় শিকল যুব সংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

রাজবাড়ীর পাংশায় শিকল যুব সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) রাত ৮ টায় পাংশা পৌর শহরের মৈশালা এলাকায় শিকল যুব সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শিকল যুব সংগঠনের সভাপতি আসাদুজ্জামান সুজনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাচ্চু মিয়ার সঞ্চালনায় […]

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাসিরুল হক সাবু বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় সিদ্ধান্ত অমান্যের অভিযোগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. নাসিরুল হক সাবুকে দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।   বুধবার (২১ জানুয়ারি) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের […]

You cannot copy content of this page