রাজবাড়ীতে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজবাড়ীর পাংশায় মৌসুমী আক্তার বৃষ্টি (২৮) নামে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ। শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১০টার দিকে পাংশা পৌরসভাধীন সর্দার বাস স্ট্যান্ড এলাকায় আমেরিকা প্রবাসী আব্দুল মমিন মণ্ডলের তিনতলা বাড়ির ভাড়াবাসা থেকে পাংশা মডেল থানা পুলিশের এসআই ওবাইদুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো ঝুলন্ত […]
রাজবাড়ীর পাংশায় জমি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার যশাই ইউনিয়নের চরদুর্লভদিয়া গ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ উঠেছে একই এলাকার মৃত আব্দুল কাদের মণ্ডলের ছেলে মাহাবুব মণ্ডলের বিরুদ্ধে। জানা যায়, শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ৮টার দিকে মাহাবুব মণ্ডল তার বাড়ির প্রাচীর ভেঙে নাদের মণ্ডলের ভোগদখলীয় জমি জোরপূর্বক দখলের চেষ্টা করেন। এ সময় জমির মালিক নাদের মণ্ডল […]
ছদ্মবেশে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

চিকিৎসাসেবা প্রদানে হয়রানি ও নানা অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে রাজবাড়ী জেলার পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছদ্মবেশে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দুদক, সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের একটি এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে। দুদক সূত্রে জানা যায়, অভিযানকালে এনফোর্সমেন্ট টিম প্রথমে ছদ্মবেশে হাসপাতালে […]
রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য মোসলেম উদ্দিন মোমিন আর নেই

রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও পাংশা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোসলেম উদ্দিন মোমিন (৭৫) আর নেই। তিনি বুধবার (২৮ জানুয়ারি) বিকাল ৫টা ৩০ মিনিটে বার্ধক্যজনিত কারণে পাংশা উপজেলার গুদিবাড়ী এলাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী […]
রাজবাড়ীতে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারে বাধার অভিযোগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকালে রাজবাড়ী-২ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেতা বীর মুক্তিযোদ্ধা মো. নাসিরুল হক সাবুর নির্বাচনী প্রচারণায় একাধিকবার বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা প্রকাশ করে নির্বাচন কমিশনের কাছে ২৮ তারিখ একটি লিখিত অভিযোগ দিয়েছেন তাঁর কন্যা ফারজানা হক অনি। অভিযোগপত্রে […]
শেরপুরে ইশতেহার মঞ্চে চেয়ার নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: জামায়াত নেতা নিহত

শেরপুরের ঝিনাইগাতীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে গুরুতর আহত শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম (৪৫) মারা গেছেন। বুধবার (২৮ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। […]
রাজবাড়ী-২ আসনে স্বতন্ত্র প্রার্থী নাসিরুল হক সাবুর পক্ষে গণসংযোগে কন্যা ফারজানা হক অনি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা নাসিরুল হক সাবু। তিনি কলস প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বুধবার (২৮ জানুয়ারি) দিনব্যাপী কালুখালী উপজেলার রতনদিয়া, মদাপুর ও গান্দিমারা বাজার এলাকায় কলস প্রতীকের পক্ষে গণসংযোগ করেন নাসিরুল হক সাবুর কন্যা ফারজানা […]
রাজবাড়ীতে অবৈধ মাটি কাটায় ১৩ জনের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা

রাজবাড়ীর পাংশা উপজেলায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রির দায়ে ১৩ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং আরও দুইজনকে মোট ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে পাংশা উপজেলার যশাই ইউনিয়নের সমষপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাদ। অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা […]
রাজবাড়ী-২ আসনে ভোটের প্রধান লড়াই: বিএনপির হারুন বনাম বিদ্রোহী সাবু;বিএনপির দুর্গ পুনরুদ্ধারে বাধা দলীয় কোন্দল ‘ফ্যাক্টর’ হতে পারে ইসলামি আন্দোলন-এনসিপি

একসময়ের বিএনপির শক্তিশালী দুর্গ হিসেবে পরিচিত রাজবাড়ী-২ আসনে এবার লড়াইয়ের চিত্র বহুমাত্রিক। প্রচার শুরুর পর থেকেই পাংশা, বালিয়াকান্দি ও কালুখালীর রাজনৈতিক মাঠ উত্তপ্ত হয়ে উঠেছে। তবে বিএনপির মূল লড়াই এখন আর অন্য কোনো দলের সঙ্গে নয়, বরং নিজেদের ঘরের ‘বিদ্রোহী’ প্রার্থীর সঙ্গেই। ধানের শীষ প্রতীক নিয়ে আসনটি পুনরুদ্ধারে মরিয়া বিএনপি মনোনীত প্রার্থী মো. হারুন-অর-রশিদ। ১৯৯১ […]
১৮ কোটি মানুষ পরিবর্তন দেখতে চায়: জামায়াত আমির

গণভোটে “হ্যাঁ” ভোট জয়ী হলে দেশে ফ্যাসিবাদ, জবরদখল ও চাঁদাবাজির কোনো সুযোগ থাকবে না—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দেশের ১৮ কোটি মানুষ পরিবর্তন চায়। তবে “হ্যাঁ” ভোট বিজয়ী না হলে সরকার গঠন করে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব হবে না। মঙ্গলবার (২৭ জানুয়ারি) যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এক নির্বাচনী জনসভায় […]