কালুখালী টাইমস

১৮ কোটি মানুষ পরিবর্তন দেখতে চায়: জামায়াত আমির

গণভোটে “হ্যাঁ” ভোট জয়ী হলে দেশে ফ্যাসিবাদ, জবরদখল ও চাঁদাবাজির কোনো সুযোগ থাকবে না—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দেশের ১৮ কোটি মানুষ পরিবর্তন চায়। তবে “হ্যাঁ” ভোট বিজয়ী না হলে সরকার গঠন করে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব হবে না।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এক নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, যারা নির্বাচনে জেতার আগেই নারী নির্যাতন ও বিরোধী মত দমনে কঠোর অবস্থান নেয়, তারা ক্ষমতায় গেলে দেশ কতটা নিরাপদ থাকবে—তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন থেকে যায়।

ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, গণভোটে “হ্যাঁ” ভোট পাস হলে ফ্যাসিবাদের প্রত্যাবর্তন বন্ধ হবে। এ কারণেই নতুন ফ্যাসিস্ট শক্তিগুলো গণভোটের বিপক্ষে প্রচারণা চালাচ্ছে বলে তিনি দাবি করেন।

ক্ষমতায় গেলে যশোর পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রতিশ্রুতিও দেন তিনি। তার ভাষায়, জনগণের স্বার্থ রক্ষায় ন্যায়ের পাল্লায় কোনো হেরফের হবে না; এ দেশে পরিবারতন্ত্র বা দলতন্ত্র নয়, জনগণের রাজনীতি প্রতিষ্ঠিত হবে।

তিনি বলেন, একদিকে ফ্যামিলি কার্ড আর অন্যদিকে নারীদের প্রতি সহিংসতা—এ দুটো একসঙ্গে চলতে পারে না। জামায়াতের আদর্শিক প্রচারণায় বাধা দেওয়ার অধিকার কারও নেই। নির্বাচনী প্রচারণায় বাধা বা নারীদের লাঞ্ছিত করা হলে প্রতিরোধ গড়ে তোলা হবে।

নিরাপদ বাংলাদেশ গঠন ও ন্যায়বিচার নিশ্চিত করতে জামায়াতকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জামায়াত দেশের অন্যতম নির্যাতিত দল। গত ১৭ বছর কঠিন পরিস্থিতির মধ্যেও দলটি মানুষের পাশে ছিল।

বিএনপির শৃঙ্খলা ফিরিয়ে আনতে সহায়তার কথাও উল্লেখ করেন তিনি। বলেন, কেউ উসকানি দিয়ে সংঘাতে জড়াতে চাইলে তারা চুপ থাকবে না; ভয় দেখিয়ে লাভ হবে না।

দেশজুড়ে বিভিন্ন সিন্ডিকেটের প্রভাবের কথা তুলে ধরে তিনি জানান, ক্ষমতায় গেলে এসব সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে। বেকার ভাতার পরিবর্তে দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান তৈরির ওপর জোর দেওয়া হবে। নারীদের জন্য পৃথক যোগাযোগ ব্যবস্থা ও গণশৌচাগারের ব্যবস্থা করা হবে। পাশাপাশি সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

কালুখালীতে পিকআপের ধাক্কায় ভ্যান দুমড়ে-মুচড়ে, বৃদ্ধ গুরুতর আহত

রাজবাড়ীর কালুখালী উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোঃ মফিজ উদ্দিন মন্ডল (৭০) নামে এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। রবিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বোয়ালিয়া

রাজবাড়ীতে তেল পাম্পে সিরিয়াল ভঙ্গ ও বৈধ কাগজ না থাকায় ১১ জনকে জরিমানা

মো. আকাশ মাহমুদ: রাজবাড়ীর বালিয়াকান্দিতে সিরিয়াল ভঙ্গ এবং বৈধ কাগজপত্র ছাড়া জ্বালানি তেল নিতে আসায় ১১ জনকে জরিমানা করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল থেকে

সময়ের ‘১৫’র সন্ধি’ উপলক্ষে রাজবাড়ীতে আনন্দ আয়োজন

রাজবাড়ীতে দেশের অন্যতম জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সময় টিভির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও

মানিকগঞ্জে শিশু হত্যার সন্দেহে গণপিটুনি: ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবা ও চাচার

মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলায় অপহৃত এক শিশুর মরদেহ উদ্ধারের পর উত্তেজিত জনতার গণপিটুনিতে সন্দেহভাজন এক যুবকের বাবা ও চাচার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে

রংপুরে তেলের লাইনে মোটরসাইকেল রেখে ১২ দিন ধরে ‘নিখোঁজ’ চালক!

রংপুর: সারা দেশে চলমান জ্বালানি সংকটের প্রভাবে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন আর ভোগান্তি এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার। তবে রংপুর মহানগরীর শাপলা চত্বর এলাকার ‘মেসার্স ইউনিক ফিলিং

‘বাঁচলে একসাথে, মরলে একসাথে’: স্ত্রীকে কিডনি দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন জসিম

পর্দার নয়, বাস্তবের এক ‘নায়ক’ হিসেবে আবির্ভূত হলেন শরীয়তপুরের জসিম উদ্দিন। নিজের জীবনের ঝুঁকি নিয়ে একটি কিডনি দান করে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলেন স্ত্রী

You cannot copy content of this page