কালুখালী টাইমস

সাইকেলে ১২ ঘণ্টায় ৩০০ কিলোমিটার পাড়ি দিলেন রাজবাড়ীর ইউসুফ ইকবাল

রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের তরুণ ইউসুফ ইকবাল টানা ১২ ঘণ্টা সাইকেল চালিয়ে প্রায় ৩০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। ২৫ বছর বয়সী ইউসুফ তোফাদিয়া গ্রামের বাসিন্দা এবং মো. দেলোয়ার মণ্ডলের ছেলে। শনিবার (২৮ মার্চ) ভোর সাড়ে ৫টায় কালুখালী থেকে যাত্রা শুরু করেন তিনি। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী খুলনা পৌঁছে একই দিনে রাত প্রায় […]

ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে: যাত্রী কল্যাণ সমিতি

এবারের ঈদুল ফিতর সামনে ও পরে দেশের সড়ক, নৌ ও রেলপথে দুর্ঘটনায় মোট ৩৯৪ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ১,২৮৮ জন। সোমবার সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি-এর সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী জানান, ঈদযাত্রাকালে ৩৪৬টি সড়ক দুর্ঘটনায় ৩৫১ জন নিহত […]

রাজবাড়ীর ফিলিং স্টেশনগুলোতে ট্যাগ অফিসার নিয়োগ

জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে রাজবাড়ীর পাঁচটি উপজেলার ফিলিং স্টেশন (পেট্রোল পাম্প)গুলোতে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (৩০ মার্চ) সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে এ তথ্য জানানো হয়েছে। এদিকে, রাজবাড়ীর পাঁচটি উপজেলায় ১০টি পেট্রোল পাম্প থাকলেও সারাদেশের মতো তেলের সংকটে ভুগছেন বাইকারসহ অন্যান্য যানবাহনের চালকরা। অপরদিকে, পাম্পে তেল আসার খবরে প্রতিনিয়তই […]

৮ জেলায় অনির্দিষ্টকালের জন্য তেল সরবরাহ বন্ধ

নীলফামারীতে তিন শ্রমিককে কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন। এর ফলে রংপুর বিভাগের অন্তত আট জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ হয়ে গেছে। রোববার সকাল থেকে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে তেল উত্তোলন ও সরবরাহ কার্যক্রম বন্ধ রেখে এ কর্মসূচি পালন করছেন শ্রমিকরা। তাদের এ কর্মসূচিতে পেট্রল পাম্প মালিক সমিতিসহ সংশ্লিষ্টরাও […]

দৌলতদিয়ায় পদ্মায় যাত্রীসহ ডুবে যাওয়া সৌহার্দ্য পরিবহনের বাসের রেজিস্ট্রেশন স্থগিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে উঠতে গিয়ে পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যাত্রীসহ ডুবে যাওয়া সৌহার্দ্য পরিবহনের একটি বাসের রেজিস্ট্রেশন স্থগিত করেছে বিআরটিএ।   শুক্রবার (২৭ মার্চ) বিকেল ৩টার দিকে রাজবাড়ী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) মুহাম্মদ অহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।   এর আগে, বৃহস্পতিবার (২৬ মার্চ) রাজবাড়ী-ব-১১-০০২৪ নম্বর মোটরযানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের […]

পদ্মায় বাসডুবি: তৃতীয় দিনের উদ্ধার অভিযান শুরু

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় বাস দুর্ঘটনায় তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল।   শুক্রবার (২৭ মার্চ) সকাল ৮টা থেকে এ উদ্ধার কার্যক্রম শুরু হয়।   বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, তৃতীয় দিনের মতো আজ সকাল […]

পদ্মায় বাসডুবি: নিহতদের ১ কোটি টাকা ক্ষতিপূরণের নোটিশ

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীতে বাস ডুবির ঘটনায় প্রত্যেক নিহতের পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে সরকারের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। এছাড়া আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করতে সাত কার্যদিবসের আল্টিমেটাম দিয়েছেন আইনজীবীরা। বুধবার বিকাল ৫টার দিকে দৌলতদিয়া ৩ নম্বর পন্টুনে ফেরিতে ওঠার সময় ‘সৌহার্দ্য’ পরিবহণের বাসটি নদীতে পড়ে যায়। এতে এখন পর্যন্ত […]

সৌহার্দ্য পরিবহনের সেই বাসচালকের লাশ উদ্ধার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি বাস পড়ে যাওয়ার ঘটনায় চালক আরমান খান (৩১)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত আরমান খান রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার পশ্চিম খালখোলা গ্রামের আরব খানের ছেলে। দুর্ঘটনার সময় তিনিই বাসটি চালাচ্ছিলেন বলে নিশ্চিত হওয়া গেছে। আরমানের এক ফুপাতো ভাই জানান, “বাসটি আমার ফুপাতো […]

নিহতের পরিবারকে ২৫ হাজার ও আহতদের ১৫ হাজার টাকা দেবে সরকার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহতদের পরিবারকে ১৫ হাজার টাকা করে সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। বুধবার (২৫ মার্চ) দিবাগত রাত ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে গণমাধ্যমকে এ তথ্য জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান। তিনি বলেন, এখন পর্যন্ত ১৬ জনের […]

চট্টলা এক্সপ্রেসের বগির আগুন নিয়ন্ত্রণে

ঢাকাগামী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনের একটি পাওয়ার কার ও একটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল পৌনে সাতটার দিকে সীতাকুণ্ডের ভাটিয়ারী বিএম গেট এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনে আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার […]

You cannot copy content of this page