রাজবাড়ীতে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ৮ শিশু, ২৪ ঘণ্টায় ভর্তি ৪ জন

রাজবাড়ীতে হামের উপসর্গ নিয়ে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি রয়েছে ৮ জন শিশু। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ৪ জন এবং উন্নত চিকিৎসার জন্য এক শিশুকে রেফার করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দুপুরে রাজবাড়ী সদর হাসপাতাল ও সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এদিকে প্রতিনিয়ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে শিশু ভর্তি হওয়ায় […]
রাজবাড়ীতে গলায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

রাজবাড়ীতে রিক্সার সাথে গলার ওড়না পেঁচিয়ে বার্তা২৪ এর জেলা প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি সোহেল মিয়া’র মা সেলিনা আক্তার ঝর্ণা (৬৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (০৬) সকাল পৌনে ১০ টার দিকে শহরের পান্না চত্ত্বর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত সেলিনা আক্তার ঝর্ণা অনলাইন নিউজ পোর্টাল বার্তা২৪ এর রাজবাড়ী জেলা প্রতিনিধি ও বালিয়াকান্দি উপজেলা […]
রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর দখলে থাকা ৫ কোটি টাকার জমি উদ্ধার

রাজবাড়ী জেলা শহরের বড়পুল এলাকায় পুরাতন বসুন্ধরা সিনেমা হল সংলগ্ন জেলা পরিষদের প্রায় ৫ কোটি টাকা মূল্যের সাড়ে ১১ শতাংশ জমি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে রাজবাড়ী জেলা পরিষদের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে জেলা পরিষদের সাইনবোর্ড স্থাপন করে জমিটি নিজেদের দখলে নেন। জানা গেছে, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাশে রাজবাড়ী পৌরসভার সজ্জনকান্দা মৌজার […]
রাজবাড়ীতে অয়েল অ্যাপে তেল বিতরণ শুরু

জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ নিশ্চিত করতে রাজবাড়ীর পাংশা উপজেলায় নতুন অ্যাপভিত্তিক পদ্ধতি চালু হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘অয়েল অ্যাপ’ ব্যবহার করে পরীক্ষামূলকভাবে তেল বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে, যা ইতোমধ্যে স্থানীয়ভাবে একটি কার্যকর পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। বুধবার (১ এপ্রিল) সকালে পাংশা ফিলিং স্টেশনে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) […]
র্যাবের অভিযানে ৬ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৬৪ গ্রাম হেরোইনসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। বুধবার (১ এপ্রিল) সকাল সোয়া ১১টার দিকে মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতির অংশ হিসেবে সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দঘাট থানার দৌলতদিয়া ফেরিঘাট সংলগ্ন […]
কালুখালীতে চুলার আগুনে পুড়ল তিন পরিবারের স্বপ্ন : সহায়তার আবেদন

রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের বড় কলকলিয়া চরপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতঘর আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। সোমবার (৩০ মার্চ ২০২৬) রাত সাড়ে ১১টার দিকে রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যেই তা ভয়াবহ রূপ নেয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে রয়েছে মৃত তাজেল খানের তিন ছেলের পরিবার। তৃতীয় ছেলে মোঃ গফুর খান […]
রাজবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে মাহাতীর (১৭) নামে এক কলেজপড়ুয়া শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার বহরপুরের গণপত্যা গাজেরগাড়া ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহাতীর বালিয়াকান্দির বহরপুরের আব্দুল বারেকের ছেলে। সে বহরপুর কলেজের শিক্ষার্থী ছিল। নিহতের চাচা চুন্নু জানান, মাহাতীর রাজবাড়ীর দিক থেকে বহরপুরের দিকে যাওয়ার সময় গাজেরগাড়া ব্রিজে মোটরসাইকেল দুর্ঘটনায় […]
এসিল্যান্ডের গাড়িতে বোতল ভর্তি অতিরিক্ত জ্বালানি নেওয়ার অভিযোগ! ভিডিও করতেই সাংবাদিককে বাধা

রাজবাড়ীর কালুখালী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহর ব্যবহৃত সরকারি গাড়িতে ট্যাংক পূর্ণ থাকার পরও অতিরিক্ত বোতলভর্তি জ্বালানি তেল নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ঘটনাটির ভিডিও ধারণ করতে গেলে এক সংবাদকর্মীর মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগও পাওয়া গেছে। সোমবার (৩০ মার্চ) দুপুর আড়াইটা দিকে কালুখালী উপজেলার শেখ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। […]
জ্বালানি তেলের কৃত্রিম সংকট ঠেকাতে পাংশায় অভিযান: দুই ব্যবসায়ীকে জরিমানা

রাজবাড়ীর পাংশায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট ঠেকাতে অভিযান পরিচালনার সময় তেল অবৈধ মজুত ও খোলা বাজারে বিক্রির অভিযোগে দুইজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছে থাকা মজুতকৃত তেল জব্দ করা হয়। সোমবার (৩০ মার্চ) বেলা ১২ টার দিকে পাংশা ফিলিং স্টেশনের সামনে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ আহম্মেদ। অভিযানে […]
দৌলতদিয়ায় বাস ডুবিতে নিহতদের স্মরণ ও নিরাপদ সড়ক এবং জেলা বাস মালিক সমিতির সিন্ডিকেটের প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে সাধারন শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় জেলা বাস মালিক সমিতির সিন্ডিকেট বন্ধ করে উন্নতমানের বাস সার্ভিস চালু, অদক্ষ চালকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন, ফিটনেসবিহীন গাড়ি বন্ধ, চালকের সহকারী হেলপার দিয়ে গাড়ি চালানো বন্ধ, নিরাপদ সড়ক নিশ্চিতকরণ সহ দ্রুত সময়ের মধ্যে দৌলতদিয়া-পাটুরিয়া দ্বিতীয় পদ্মা […]