পদ্মায় বাসডুবি: নিহত বেড়ে ২৩, সবার পরিচয় শনাক্ত

দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনে ওঠার সময় যাত্রীবাহী সৌহার্দ্য পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে যাওয়ার মর্মান্তিক ঘটনায় এখন পর্যন্ত ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ডুবে যাওয়া বাসটি পানির নিচ থেকে তুলে আনে। এ সময় বাসের ভেতর থেকে ১৭ জনের মরদেহ উদ্ধার করা […]
দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে যাত্রীবাহী বাস উল্টে পদ্মা নদীতে, হতাহতের শঙ্কা

রাজবাড়ীর দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে পদ্মা নদীতে উল্টে পড়ে গেছে সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে ৩ নম্বর পন্টুনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছে। স্থানীয় কলেজ শিক্ষার্থী বেনজির হোসেন জানান, দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় […]
ফেরিতে উঠতে গিয়ে বড় দুর্ঘটনা, বাসসহ নদীতে ডুবে গেল যাত্রীরা

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী একটি বাস উল্টে নদীতে পড়ে গেছে। বুধবার (২৫ মার্চ) বিকাল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিস্তারিত আসছে….
যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া: কালুখালীতে ৫০ হাজার টাকা জরিমানা

কবির হোসেন, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি: যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে রাজবাড়ীর কালুখালী উপজেলায় একটি পরিবহনের সুপারভাইজারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে […]
ক্ষুদ্র কৃষকদের জন্য সুখবর: বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

২০২৫-২৬ অর্থ বছরে পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার আওতায় বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী দিনে উপকরণ হিসেবে প্রতি কৃষককে ১ কেজি পাট বীজ, ৫ কেজি ডিএপি […]
রাজবাড়ীর গোয়ালন্দে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ধানক্ষেত থেকে রবি (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নতুনপাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রবি দৌলতদিয়া যৌনপল্লীর বাসিন্দা সেন্টুর ছেলে। জানা যায়, সকালে স্থানীয়রা ধানক্ষেতে একটি মরদেহ পড়ে […]
বিলম্বের বেড়াজাল ভেঙে সময়মতো প্রকল্প শেষের অঙ্গীকার: নাদুরিয়া গড়াই সেতু উদ্বোধন নভেম্বরে

রাজবাড়ীর পাংশা ও ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গড়াই নদীর ওপর নির্মাণাধীন নাদুরিয়া গড়াই সেতুর কাজের দীর্ঘসূত্রতা ও ব্যয় বৃদ্ধি নিয়ে সমালোচনার মধ্যে সরকার নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নে জোর দিয়েছে। রবিবার (২২ মার্চ) সেতুটি পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা এ কথা বলেন। তিনি নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্প শেষ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। […]
কালুখালীর কালিকাপুর রেলব্রিজে ধাক্কা লেগে অজ্ঞাত নামা যুবকের মৃত্যু

রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর রেলওয়ে ব্রিজে ধাক্কা লেগে এক অজ্ঞাতনামা যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে পোড়াদহ থেকে ছেড়ে আসা গোয়ালন্দ ঘাটগামী শাটল (লোকাল) ট্রেনটি কালিকাপুর রেলওয়ে ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে ট্রেনের ছাদে থাকা ওই যুবক ব্রিজে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়ে ট্রেনের ওপরই পড়ে থাকেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। […]
ইউএনওকে যাত্রী ভেবে অতিরিক্ত ভাড়া দাবি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

ঈদুল ফিতর উপলক্ষে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ঘরমুখো যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় দৌলতদিয়া বাসস্ট্যান্ড ও ঘাট এলাকায় অভিযান পরিচালনা করেছেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাথী দাস। অভিযান চলাকালে মাহেন্দ্র স্ট্যান্ডের দুই চালক ইউএনওকে সাধারণ যাত্রী ভেবে অতিরিক্ত ভাড়া দাবি করেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে […]
ঈদের আগে দৌলতদিয়ায় ম্যাজিস্ট্রেটের অভিযান, যাত্রী হয়রানিতে জেল-জরিমানা

ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ কমাতে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে অভিযান চালিয়ে যাত্রী হয়রানির দায়ে দুইজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে আরও তিনজনকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে দৌলতদিয়া বাসস্ট্যান্ড, ফেরিঘাট ও আশপাশ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলা […]