ঈদ উপলক্ষে রাজবাড়ীতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজবাড়ী সদর উপজেলায় ৩৫৮ জন দুঃস্থ ও গরিব মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অর্থ বিতরণ করা হয়। এ সময় রাজবাড়ী সদরের ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৩৫৮ জনের মধ্যে ৭ লাখ টাকা বিতরণ করা […]
কালুখালীতে বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ, আহত ৬

রাজবাড়ীর কালুখালীতে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিন সদস্যসহ মোট ছয়জন গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৮ মার্চ) বেলা ১২টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালীর চাঁদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৫-০২০৭) নিয়ন্ত্রণ হারিয়ে বাম দিক থেকে ডান পাশে […]
কালুখালীতে ভিজিএফ চাল কেলেঙ্কারি! দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নে দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ঈদ উপহারের ভিজিএফ চাল অবৈধভাবে ক্রয়, সংরক্ষণ ও মজুদের অভিযোগে দুইজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দোষীদের দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন মো. সাজ্জাদ হোসেন […]
রাজবাড়ীতে আতর শেখ হত্যা মামলার আসামি সিদ্দিক গ্রেফতার

রাজবাড়ীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কৃষক আতর শেখ হত্যা মামলার এজাহারনামীয় আসামি সিদ্দিক (৪৫) কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। রবিবার (১৫ মার্চ) রাত পৌনে ১১ টার দিকে রাজবাড়ী সদর থানাধীন মাটিপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সিদ্দিক রাজবাড়ী সদর উপজেলার বেথুলিয়া খন্দকারপাড়া গ্রামের শফি শেখের ছেলে। জানা যায়, গত […]
রাজবাড়ীতে পাম্পে তেল নিতে এসে ট্রাকচাপায় প্রাণ গেল ট্রাক মালিক ও হেলপারের

রাজবাড়ীতে গোয়ালন্দে পাম্পে তেল নিতে এসে ট্রাকচাপায় ট্রাক মালিক ও হেলপারের মৃত্যু হয়েছে। রবিবার (১৫ মার্চ) সন্ধ্যা ৭টায় রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় অবস্থিত সপ্তবর্ণা ফিলিং স্টেশনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাক মালিক ও এক হেলপারের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ব্রাকপাড়া এলাকার ইদ্রিস পাটোয়ারীর ছেলে সোবাহান পাটোয়ারী (৪৫) এবং ঢাকার ধামরাই […]
রাজবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে আলুবোঝাই ট্রাকের হেলপার নিহত

রাজবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে আলুবোঝাই একটি ট্রাক খাদে পড়ে সজিব (২৫) নামে এক হেলপারের মৃত্যু হয়েছে। রবিবার (১৫ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কামালদিয়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সজিব নাটোরের বাসিলা গ্রামের শাহাদত হোসেনের ছেলে। তিনি ট্রাক চালকের সহকারী (হেলপার) হিসেবে কাজ করতেন। তবে দুর্ঘটনার সময় তিনিই ট্রাকটি চালাচ্ছিলেন বলে জানা গেছে। আহলাদীপুর […]
পাংশায় অস্ত্রোপচারে তরুণীর পেট থেকে ১৭ কেজি ওজনের টিউমার অপসারণ

রাজবাড়ীর পাংশায় এক তরুণীর পেট থেকে অস্ত্রোপচারের মাধ্যমে প্রায় ১৭ কেজি ওজনের একটি বিশাল টিউমার অপসারণ করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে পাংশা উপজেলা পরিষদ সংলগ্ন এন আর ক্লিনিকে এ সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। অস্ত্রোপচারটি পরিচালনা করেন এন আর ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক ডা. আলহাজ্ব নাসির উদ্দিন। অপারেশনের মাধ্যমে শায়লা (১৯) নামে […]
রাজবাড়ীতে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ১

রাজবাড়ীর গোয়ালন্দ থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ নুর মোহাম্মদ (৫২) নামে একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বাংলাদেশ হ্যাচারি এলাকার ঢাকা-খুলনা মহাসড়ক থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম নুর মোহাম্মদ কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বাংলাবাজার গ্রামের আনোয়ার ব্যাপারীর ছেলে। পুলিশ জানায়, গোপন […]
কালুখালীতে সরকারি দপ্তর প্রধানদের সঙ্গে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টার মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজবাড়ীর কালুখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে কালুখালী উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। বুধবার (১৮ মার্চ) দুপুর সাড়ে ৩টায় কালুখালী উপজেলা পরিষদের উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি) মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন। প্রধান অতিথি হিসেবে […]
ঈদের আগে রাজবাড়ীতে ডিজেল সংকট, পাম্পে পাম্পে ঘুরেও তেল পাচ্ছেন না চালকরা

আসন্ন ঈদকে সামনে রেখে রাজবাড়ী শহরের বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেল ডিজেলের সংকট দেখা দিয়েছে। শুক্রবার দুপুরের পর থেকে শহরের একাধিক পাম্পে ডিজেল বিক্রি বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ডিজেলচালিত যানবাহনের চালকরা। শহরের কয়েকটি ফিলিং স্টেশন ঘুরে দেখা যায়, তেলের আশায় অনেক চালক গাড়ি নিয়ে পাম্পে এলেও ডিজেল না থাকায় তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। এতে […]