রাজবাড়ীতে এখনো পৌঁছেনি সরকারি খেজুর, গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

রাজবাড়ী জেলার জন্য বরাদ্দকৃত সরকারি খেজুর এখনো জেলায় পৌঁছায়নি বলে জানিয়েছে জেলা প্রশাসন। খেজুর পৌঁছানোর পর ইউনিয়নভিত্তিক উপবরাদ্দ নির্ধারণ করে সংশ্লিষ্ট উপজেলায় পাঠানো হবে এবং উপজেলা প্রশাসনের মাধ্যমে তা বিতরণ করা হবে। বুধবার (১১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশিকুজ্জামান এ তথ্য জানান। তিনি বলেন, রাজবাড়ীর জন্য […]
অনলাইন প্ল্যাটফর্ম ‘বালিয়াকান্দি টাইমস’-এর উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা ভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম “বালিয়াকান্দি টাইমস”–এর উদ্যোগে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ও বুধবার (১০ ও ১১ মার্চ) উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। বালিয়াকান্দি টাইমস ফেসবুক পেজের অ্যাডমিন প্যানেলের সদস্যরা নিজ উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে […]
রাজবাড়ীর পাংশায় ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন, ১২০১ পরিবার পেল আর্থিক সহায়তা

প্রধানমন্ত্রীর ঘোষিত সামাজিক সুরক্ষা কর্মসূচির অংশ হিসেবে রাজবাড়ীর পাংশা উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। প্রথম ধাপে উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর ঝিকড়ি গ্রামের ১ হাজার ২০১টি উপকারভোগী পরিবারের মাঝে এই কার্ড বিতরণ করা হয়। মঙ্গলবার (১০ মার্চ) দুপুর সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে পাংশা উপজেলা পরিষদ চত্বরে এ উদ্বোধনী […]
রাজবাড়ীতে ট্রেনে কা/টা পড়ে নারীর মৃ/ত্যু

রাজবাড়ীর পাংশায় শাটল ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (৯ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মাছপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা রাজবাড়ী গামী শাটল ট্রেনটি মাছপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছায়। এ সময় রেললাইন পার হতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়েন […]
কালুখালীতে সরকারি জমি দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান

রাজবাড়ীর কালুখালীতে সরকারি জমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। সোমবার (৯ মার্চ) দুপুরে উপজেলার আর্চ ব্রিজ সংলগ্ন এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন কালুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামস্ সাদাত মাহমুদ উল্লাহ। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় কালুখালী থানা পুলিশের একটি দল সহযোগিতা করে। […]
বালিয়াকান্দির বহরপুর বাজারে ভয়াবহ আগুন, পাটের গুদামসহ ২১ দোকান পুড়ে ছাই

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাটের গুদাম, তুলার মিল, গ্যাস সিলিন্ডার, কাপড় ও মুদিখানার দোকানসহ মোট ২১টি দোকান পুড়ে গেছে। এ ঘটনায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। সোমবার (০৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার […]
বালিয়াকান্দিতে পেট্রোল পাম্প ও বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় জ্বালানি তেলের দোকান ও বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। রবিবার (৮ মার্চ ২০২৬) বিকেলে এ অভিযান পরিচালনা করেন বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন। অভিযানকালে উপজেলার একমাত্র পেট্রোল পাম্প এবং জামালপুর বাজারে অবস্থিত জ্বালানি তেলের দোকানসমূহ পরিদর্শন করা হয়। এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সরকারি […]
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সমস্যা সমাধানে সক্রিয় রাজবাড়ী-২ এর এমপি, প্রতিনিধি দলের পরিদর্শন

রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদের নির্দেশক্রমে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছে একটি প্রতিনিধি দল। শনিবার (৭ মার্চ) সকালে প্রতিনিধি দলটি হাসপাতালে গিয়ে সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পাংশা উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. রুহুল আমিন মুকুল। এ সময় তারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গিয়াস উদ্দিন খানের সঙ্গে […]
রাজবাড়ীতে জ্বালানি সংকটের শঙ্কা! ২০০ টাকার বেশি মিলছে না তেল

সম্ভাব্য জ্বালানি সংকটের আশঙ্কায় রাজবাড়ীতে হঠাৎ করেই পেট্রোল ও অকটেনের চাহিদা বেড়ে গেছে। অনেকেই আগেভাগে জ্বালানি মজুদ করতে পেট্রোল পাম্পে ভিড় করছেন। এতে জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন দেখা গেছে। পরিস্থিতি সামাল দিতে কয়েকটি পাম্পে একজন গ্রাহককে ২০০ টাকার বেশি জ্বালানি দেওয়া হচ্ছে না। শুক্রবার (৬ মার্চ) রাজবাড়ীর বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরে এমন […]
রাজবাড়ীতে প্রাইভেটকারের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত

রাজবাড়ীর কালুখালী উপজেলার গান্ধিমাড়া এলাকায় দ্রুতগতির একটি প্রাইভেটকারের ধাক্কায় মো. সলিম শিকদার (৩৫) নামে এক ভ্যানযাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভ্যানচালকসহ আরও দুই যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার গান্ধিমাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সলিম শিকদার কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দূর্গাপুর গ্রামের মৃত মদিক […]