পাংশায় জমি সংক্রান্ত বিরোধে রণক্ষেত্র: নারীসহ আহত ৮

রাজবাড়ীর পাংশায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় নারীসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (০৫ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার মৌরাট ইউনিয়নের পেপুলবাড়িয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার উকিল মন্ডলের সঙ্গে দীর্ঘদিন ধরে গফুর শেখের পরিবারের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার তারাবির নামাজ শেষে […]
বালিয়াকান্দিতে মাদকসেবনের দায়ে তিন যুবক আটক, কারাদণ্ড ও জরিমানা

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের দিয়ারা এলাকায় মাদকসেবনের দায়ে তিন যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) মধ্যরাতে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় তাদের আটক করা হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. রিফাত রহমান […]
পাংশায় গভীর রাতে বসতবাড়িতে হামলা

রাজবাড়ীর পাংশায় গভীর রাতে এক বসতবাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তরা বাড়ির টিনের বেড়া কেটে ভাঙচুর চালায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বুধবার (৪ মার্চ) রাত প্রায় ১২টার দিকে বাবুপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভট্টাচার্যপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে আব্দুল কাদেরের বাড়িতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত আব্দুল কাদের জানান, রাত ১২টার দিকে তিনি […]
পাংশায় বিএসটিআই’র অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

রাজবাড়ীর পাংশায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) অভিযান পরিচালনা করেছে। এ সময় দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়েছে। বুধবার (৪ মার্চ) বিকেল ৪টায় পাংশা বাজার এলাকায় রাজবাড়ী জেলা প্রশাসন ও বিএসটিআই যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। জানা যায়, কসমেটিকসের দোকানগুলোতে বিএসটিআই আইন মেনে পণ্য বিক্রি করা হচ্ছে কিনা তা […]
ব্যক্তিগত উদ্যোগে রাজবাড়ী পৌরসভার ময়লা ও ড্রেন পরিষ্কার করছেন ছাত্রদল নেতা রোমান

বর্তমানে রাজবাড়ী পৌরসভার বিভিন্ন স্থানে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার কারণে সৃষ্টি হয়েছে ময়লার স্তূপ। ফলে দুর্গন্ধ ছড়িয়ে যেমন পরিবেশ দূষিত হচ্ছে, তেমনি বেড়েছে মশা-মাছির উপদ্রব। এ অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে রাজবাড়ী পৌরসভার একজন সচেতন নাগরিক হিসেবে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে, পৌরসভার সহযোগিতায় ময়লা-আবর্জনা ও ড্রেন পরিষ্কার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান। বুধবার […]
রাজবাড়ীর পাংশায় তরুণীকে ডেকে এনে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ২জন গ্রেফতার

রাজবাড়ীর পাংশা উপজেলায় এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ডেকে এনে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৪ মার্চ) রাত সোয়া ১টার দিকে ঢাকা জেলার ধামরাই থানার ইসলামপুর এলাকা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের মকবুল মণ্ডলের ছেলে আকাশ মণ্ডল (২৯) […]
রাজবাড়ীর পাংশায় ৪ মাদকসেবীকে ৪৫ দিনের কারাদণ্ড, টাপেন্টাডলসহ গ্রেফতার ২

রাজবাড়ীর পাংশায় মাদকবিরোধী পৃথক অভিযানে চার মাদকসেবীকে মোবাইল কোর্টের মাধ্যমে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একইসঙ্গে টাপেন্টাডল ট্যাবলেটসহ আরও দুইজনকে গ্রেফতার করে পৃথক মামলা রুজু করেছে পুলিশ। মঙ্গলবার (০৩ মার্চ) সকালে পাংশা থানা পুলিশ পৃথক অভিযানে চারজনকে মাদক সেবনরত অবস্থায় আটক করে। পরে দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ […]
রাজবাড়ীর পাংশায় পূর্ব শত্রুতার জেরে তিনজনকে কুপিয়ে জখম

রাজবাড়ীর পাংশায় পূর্ব শত্রুতার জেরে তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার কলিমহর ইউনিয়নের গোপালপুর বাজার এলাকায় পাকা রাস্তার উপর এই ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় পাংশা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহতরা […]
রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

রাজবাড়ীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সৌদি আরব প্রবাসী মোটরসাইকেল চালক জিল্লাল হোসেন (৪০) নিহত হয়েছেন। সোমবার (০২ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাগমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জিল্লাল হোসেন রাজবাড়ী পৌর শহরের ভবানীপুর এলাকার বাসিন্দা এবং কালুখালীর মাজবাড়ী গ্রামের তানেজ উদ্দিনের ছেলে। তিনি ছুটিতে সৌদি আরব থেকে বাড়িতে এসেছিলেন। এদিকে […]
রাজবাড়ী মাদকসহ নানা সমস্যায় জর্জরিত- সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ী জেলা মাদকসহ নানা সমস্যায় জর্জরিত বলে মন্তব্য করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। রবিবার (০১ মার্চ) দুপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, মাদকের সঙ্গে রাজনৈতিক লোকজন, পুলিশ কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা জড়িত রয়েছে। তিনি প্রশ্ন তুলে বলেন, “রাজবাড়ী শহরে মাদক নেই—কোথায়? জেলায় মাদক নেই—কোথায়?” […]