কালুখালী টাইমস

রাজবাড়ীতে প্রতিবেশীর লাঠিপেটায় ৬৫ বছরের বৃদ্ধের মৃত্যু

রাজবাড়ী সদর উপজেলার পশ্চিম গৌরীপুর গ্রামে প্রতিবেশীর লাঠির আঘাতে শমসের আলী শেখ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত বরকত শেখকে আটক করেছে পুলিশ। রোববার (১ মার্চ) ভোর আনুমানিক ৬টার দিকে গ্রামের ইমামবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শমসের আলী শেখ ওই গ্রামের সোবান শেখের ছেলে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে […]

রাজবাড়ীতে প্রতিবন্ধী শিশুদের ‘স্বপ্নডানা’ বিদ্যালয়ের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী খৈয়ম

রাজবাড়ীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘স্বপ্নডানা প্রতিবন্ধী বিদ্যালয়’-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০১ মার্চ) বিকেলে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে বিনোদপুর এতিমখানা সংলগ্ন এলাকায় প্রধান অতিথি হিসেবে বিদ্যালয়টির উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি। উদ্বোধন শেষে বিদ্যালয়ের শিক্ষার্থী ও সরকারি শিশু পরিবারের শিশুদের নিয়ে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন প্রতিমন্ত্রী, জেলা প্রশাসকসহ […]

রাজবাড়ীর পাংশায় তরুণীকে ডেকে এনে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা এলাকায় ২২ বছর বয়সী এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ডেকে এনে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে পাংশা থানাধীন সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের সরকারি আশ্রয়ণ কেন্দ্রের একটি কক্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পাংশা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩) ধারায় একটি মামলা […]

রাজবাড়ীতে আতর শেখ হত্যা মামলায় র‌্যাবের অভিযানে ৬ আসামি গ্রেফতার

রাজবাড়ীতে কৃষক আতর শেখ হত্যা মামলার এজাহারভুক্ত ছয় আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।   শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টার ঢাকার ধামরাই থানার সুতিবাজার ও নওগাঁওকাইত এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।   র‌্যাব জানায়, গত ২৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল আনুমানিক ৭টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বেথুলিয়া এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে […]

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শাহাদাতবরণ করলেন আয়াতুল্লাহ খামেনি

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে তেহরানসহ দেশটির পাঁচটি শহরে এই হামলা চালানো হয়। ৮৬ বছর বয়সী খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি এবং সংবাদ সংস্থা তাসনিম। প্রতিবেদনে বলা হয়েছে, পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা ব্যর্থ হওয়ার পর এই হামলা শুরু […]

রাজবাড়ীর পাংশায় বিনামূল্যে ফ্যামিলি কার্ড বিতরণে তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্ভোধন করলেন এমপি হারুন অর-রশিদ

রাজবাড়ীর পাংশায় ফ্যামিলি কার্ড প্রদানের লক্ষ্যে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন। উপজেলার হাবাসপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে বাড়ি বাড়ি গিয়ে তথ্য ফরম পূরণের মাধ্যমে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদ। এ সময় উপস্থিত ছিলেন পাংশা […]

রাজবাড়ীতে রমজানজুড়ে সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু

রাজবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে স্বল্প আয়ের মানুষের প্রাণিজ প্রোটিনের চাহিদা পূরণে সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে শহরের রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়-এর সামনে সড়কের পাশে স্থাপিত অস্থায়ী বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার। রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ […]

রাজবাড়ীর পাংশায় সরকারি রাস্তা কেটে পুকুর খননের অভিযোগে সংবাদ সম্মেলন

রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মেঘনা গ্রামে সরকারি চলাচলের রাস্তা কেটে পুকুর খননের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন প্রায় একশত পরিবারের সদস্যরা। বুধবার (২৫ ফেব্রুয়ারী) দুপুরে গ্রামটির বাসিন্দা মো. কালাম মোল্লার বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারগুলোর সদস্যরা অভিযোগ করেন, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি রবিউল ইসলাম রাজা ও মিন্টু মৃধা গং তাঁদের […]

প্রথম ধাপেই ‘ফ্যামিলি কার্ড’ পাচ্ছে পাংশার মানুষ: এমপি হারুন অর-রশিদ 

প্রথম ধাপেই ‘ফ্যামিলি কার্ড’ পাচ্ছে রাজবাড়ীর পাংশা উপজেলার অসচ্ছল ও নিম্নআয়ের পরিবারগুলো। এই কার্ডের মাধ্যমে উপকারভোগীরা ন্যায্যমূল্যে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় সহায়তা পাবেন।   ২৫ ফেব্রুয়ারি (বুধবার) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এক অনুষ্ঠানে এসব তথ্য জানান রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ।   সংসদ সদস্য বলেন, নির্বাচনি ইশতেহার ও ঘোষিত ‘৩১ দফা’ কর্মসূচির অন্যতম প্রতিশ্রুতি ছিল ‘ফ্যামিলি […]

রাজবাড়ীর পাংশায় প্রেমিকাকে ব্ল্যাকমেইল করে শারীরিক সম্পর্ক, বিয়ে না করায় প্রেমিকার বিষপান

রাজবাড়ীর পাংশা উপজেলার এক তরুণীকে ব্ল্যাকমেইল করে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ উঠেছে শান্ত (২২) নামের এক যুবকের বিরুদ্ধে। বিয়ে করতে অস্বীকৃতি জানানোয় সোমবার (২৩ ফেব্রুয়ারি) অভিযুক্তের বাড়িতে গিয়ে বিষপান করেন ভুক্তভোগী তরুণী। অভিযুক্ত শান্ত উপজেলার কসবামাজাইল ইউনিয়নের নাদুরিয়া গ্রামের মো. আবু তালেবের ছেলে। ভুক্তভোগী তরুণী লাঙ্গলবাধ আদিল উদ্দিন ডিগ্রি কলেজের শিক্ষার্থী। বর্তমানে তিনি পাংশা উপজেলা […]

You cannot copy content of this page