কালুখালী টাইমস

ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে রদবদল: নেপথ্যে ‘রাজসাক্ষী বাণিজ্য’ ও সিন্ডিকেটের অভিযোগ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে বড় ধরনের পরিবর্তন এনেছে নবগঠিত সরকার। অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগ বাতিল করে সুপ্রিম কোর্টের আইনজীবী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা মো. আমিনুল ইসলামকে নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তবে এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রসিকিউশন টিমের অভ্যন্তরে ‘রাজসাক্ষী বাণিজ্য’ ও ‘সেটলিং সিন্ডিকেট’-এর মতো বিস্ফোরক অভিযোগ সামনে এসেছে। […]

সেনা পাবলিক স্কুল এন্ড কলেজ রাজবাড়ী’র ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

রাজবাড়ীতে নবপ্রতিষ্ঠিত সেনা পাবলিক স্কুল এন্ড কলেজে ২০২৬ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। জানা যায়, গত ৩১ জানুয়ারি ২০২৬ তারিখে ভর্তি পরীক্ষার্থীদের অংশগ্রহণে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেয়। ফলাফল প্রকাশের মাধ্যমে ভর্তি কার্যক্রমের পরবর্তী ধাপ শুরু হয়েছে। উল্লেখ্য, কালুখালী উপজেলার […]

রাজবাড়ীর পাংশায় ভিক্ষুক পুনর্বাসনে আর্থিক সহায়তার চেক বিতরণ

রাজবাড়ীর পাংশায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আর্থিক সহায়তা হিসেবে চেক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ চেক বিতরণ করা হয়। পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক […]

রাজবাড়ীতে জমি-জমা সংক্রান্ত বিরোধে হামলা, নারী-পুরুষসহ আহত ১৭

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বেথুলিয়া এলাকায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে কুপিয়ে ও পিটিয়ে নারী-পুরুষসহ অন্তত ১৭ জনকে আহত করার অভিযোগ উঠেছে সূর্য্য মিয়া ও তার সহযোগীদের বিরুদ্ধে। সোমবার (২৩ ফেব্রুয়ারী) সকালে বেথুলিয়ার মিয়াপাড়া এলাকায় কুদ্দুস ও বারেক শেখের বাড়িসহ কয়েকটি বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে ১৫ […]

রাজবাড়ীতে জাহিদ ফকির হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীতে পাওনা টাকা সংক্রান্ত বিরোধের জেরে স্যানিটারি ব্যবসায়ী জাহিদ ফকির (২৭) হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শিখন (২৫)-কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ফরিদপুর জেলার মধুখালী থানাধীন মাঝকান্দি বাজার এলাকায় আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে র‍্যাব-১০ তাকে গ্রেফতার করে। মামলার এজাহার অনুযায়ী, গত ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ […]

কৃষকের কান্নায় ‘ফাটাকেষ্ট’ হয়ে ছুটে গেলেন এমপি হারুন অর রশিদ, দিলেন কঠোর হুঁশিয়ারি

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মেঘনা খামারপাড়া গ্রামে দুই কৃষকের ৩০ শতাংশ জমির পেঁয়াজক্ষেত দুর্বৃত্তদের হাতে কেটে নষ্ট করার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষক মো. বাবুল মোল্লা ও মো. মমিন মোল্লা জানান, গত মঙ্গলবার দিবাগত রাতে কে বা কারা তাদের পেঁয়াজক্ষেত কেটে সম্পূর্ণ নষ্ট করে দেয়। এতে তাদের প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে […]

রাজবাড়ীতে পাওনা টাকার জেরে জাহিদ হত্যার মামলার প্রধান আসামি গ্রেফতার

রাজবাড়ীতে পাওনা টাকার জেরে স্যানিটারি ব্যবসায়ী জাহিদ ফকির (২৭)কে হত্যা মামলার প্রধান আসামি রাতুল (২৮)কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং র‍্যাব-৪-এর যৌথ অভিযানে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন দক্ষিণ গাজীরচট এলাকায় অভিযান পরিচালনা করে রাতুলকে গ্রেফতার […]

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রদল নেতা আলাউদ্দিন

রাজবাড়ীতে প্যারোলে মুক্তি পেয়ে পুলিশ পাহারায় বাবার জানাজায় অংশ নিয়েছেন রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন পাটোয়ারী (২৮)। শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার শহীদ ওয়াহাবপুর ইউনিয়নের নিমতলা গ্রামের নিজ বাড়ির পাশের ঈদগাহ মাঠে বাবার জানাজায় অংশ নেন তিনি। পারিবারিক সূত্রে জানা যায়, আলাউদ্দিন পাটোয়ারীর বাবা শুকুর পাটোয়ারী শনিবার দুপুরে […]

রাজবাড়ীতে ‘আস-সুন্নাহ ফাউন্ডেশন’র উদ্যোগে ২৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজবাড়ী জেলার পাঁচটি উপজেলায় ২৫০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।   শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর থেকে জেলার বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে এসব সামগ্রী পৌঁছে দেওয়া হয়।   সংগঠন সূত্রে জানা যায়, রমজানে দরিদ্র মানুষের কষ্ট লাঘবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতি পরিবারের জন্য বিতরণ […]

রাজবাড়ীতে জমি নিয়ে দ্বন্দ্ব: ইউপি সদস্যের বিরুদ্ধে বৃদ্ধকে কুপিয়ে জখমের অভিযোগ

রাজবাড়ীর কালুখালী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মোতালেব মণ্ডল (৭০) নামে এক বৃদ্ধকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য আনিস মণ্ডলের বিরুদ্ধে।   শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার কালীকাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পাড়াবেলগাছী গ্রামে এ ঘটনা ঘটে।   অভিযুক্ত আনিস মণ্ডল কালীকাপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য এবং পাড়াবেলগাছী […]

You cannot copy content of this page