পাংশায় মহিলা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

এস,কে পাল সমীর, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : রাজবাড়ীর পাংশায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) বাদ আসর পৌরসভার ৯ নং ওয়ার্ড মহিলা দলের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ […]
পাংশা থানায় নবাগত ওসি মঈনুলের যোগদান

এস,কে পাল সমীর : রাজবাড়ীর পাংশা মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে শেখ মঈনুল ইসলাম যোগদান করেছেন। রবিবার (৭ ডিসেম্বর) রাতে তিনি পাংশা মডেল থানায় তার কর্মস্থলে যোগদান করেছেন। এর আগে তিনি কুষ্টিয়া জেলার খোকসা থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। বিদায়ী ওসি মোহাম্মদ সালাউদ্দিনের বদলিজনিত কারনে তিনি পাংশায় এ পদে যোগদান করেন। সাতক্ষীরা […]
পাংশায় ক্লিনিক-ডায়াগনস্টিকে অপ্রয়োজনীয় টেস্ট দিলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ইউএনও রিফাতুল হকের

এস,কে পাল সমীর : রাজবাড়ীর পাংশা উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির ডিসেম্বর–২০২৫ মাসের সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রিফাতুল হক। সভায় ইউএনও মো. রিফাতুল হক উপজেলার বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের অনিয়ম নিয়ে কঠোর হুঁশিয়ারি দেন। অপ্রয়োজনীয় […]
পাংশা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

এস,কে পাল সমীর, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : রাজবাড়ীর পাংশায় ডিসেম্বর/২০২৫ মাসের উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় পাংশা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রিফাতুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, আইন-শৃঙ্খলা কমিটির সদস্য পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল […]
পাংশায় মুক্তিযোদ্ধাদের সংরক্ষিত কবরস্থানে অগ্নিসংযোগ

এস,কে পাল সমীর :রাজবাড়ীর পাংশায় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রবিবার (৭ ডিসেম্বর) উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের তারাপুর কবরস্থানে দুর্বৃত্তরা এ অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে বলে জানা যায়। এতে সংরক্ষিত কবরস্থানের ২.৫ শতাংশ জমির সীমানা পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। জানা যায়, তিন একর জমির ওপর অবস্থিত তারাপুর ঈদগাহ ও গোরস্থান ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত হয়। ২০২২ […]
পাংশায় দিঘী থেকে অপরিণত নবজাতকের লাশ উদ্ধার

এস,কে পাল সমীর : রাজবাড়ীর পাংশায় দিঘী থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ। রবিবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার উপজেলার যশাই ইউনিয়ন পরিষদের পাশে আয়নাল কবির খানের দিঘীতে নবজাতকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন করে ঘটনাটি জানায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পাংশা মডেল থানা পুলিশ […]
পাংশা শিল্প ও বণিক সমিতির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

এস,কে পাল সমীর, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় পাংশা শিল্প ও বণিক সমিতির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৬ ডিসেম্বর) বাদ মাগরিব পাংশা শিল্প ও বণিক সমিতির অস্থায়ী কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন— পাংশা শিল্প ও বণিক সমিতির সহ-সভাপতি […]
পাংশায় সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ‘গ্রাহক আস্থা সম্মেলন’ অনুষ্ঠিত

এস,কে পাল সমীর, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : রাজবাড়ীর পাংশায় সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র “গ্রাহক আস্থা সম্মেলন-২০২৫” অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৬ ডিসেম্বর) সকাল ১০টায় সোনালী লাইফ ইন্স্যুরেন্স পাংশা মেট্রো’র আয়োজনে উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউনিট ম্যানেজার মোঃ হাবিবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র সহকারী ব্যবস্থাপনা […]
রাজবাড়ী-২ আসনে প্রতিদ্বন্দ্বিতায় ‘হারুন বনাম হারুন’

এস,কে পাল সমীর : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজবাড়ী-২ (পাংশা-কালুখালী-বালিয়াকান্দি) আসন এখন নতুন আলোচনার কেন্দ্রে। বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণার পর এ আসনটিতে তৈরি হয়েছে ভিন্নধর্মী কৌতূহল। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন প্রার্থীদের তালিকা প্রকাশ করেন, তখন রাজবাড়ী-২ আসনে ধানের শীষের […]
উদযাপন নয়, নফল নামাজ ও রোজায় শুকরিয়া আদায় করুন” — বিএনপি প্রার্থী হারুন

এস,কে পাল সমীর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় দফায় ঘোষিত প্রার্থীদের তালিকায় রাজবাড়ী-২ (পাংশা-কালুখালী-বালিয়াকান্দি) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন অর-রশীদ। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে বিএনপি তাকে ধানের শীষের প্রার্থী হিসেবে ঘোষণা করে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম […]