কালুখালী টাইমস

পাংশায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সনাতনীদের প্রার্থনা

  এস,কে পাল সমীর, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি: বিএনপি’র চেয়ারপার্সন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় পাংশা কেন্দ্রীয় কালী মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ হিন্দু কল্যাণ ফ্রন্ট ও পূজা উদযাপন ফ্রন্ট, পাংশা উপজেলা শাখার আয়োজনে এ প্রার্থনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে […]

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কালুখালীতে শ্রমিকদলের দোয়া মাহফিল

এস,কে পাল সমীর, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ীর কালুখালী উপজেলা শ্রমিকদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০২ ডিসেম্বর) বাদ মাগরিব উপজেলার কালিকাপুর ইউনিয়নের এ.জেড.এম ছাকেন উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এর আগে স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থীরা বাদ আছর থেকে […]

ষষ্ঠ শ্রেণির ভর্তি নিয়ে পাংশায় প্রতিষ্ঠানের কৌশল “নিউজ করলে আমার পক্ষে লিখে দিও”—প্রধান শিক্ষক মোতাহার হোসেন

এস,কে পাল সমীর, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় সরকারি নীতিমালা উপেক্ষা করে কিছু মাধ্যমিক বিদ্যালয় ষষ্ঠ শ্রেণির ভর্তিতে ‘একক স্কুল চয়েস’ কৌশল অবলম্বন করছে বলে অভিযোগ উঠেছে। এতে অনেক শিক্ষার্থী লটারিতে বাদ পড়লে উপজেলা সদরের স্কুলে ভর্তির সুযোগ হারাতে পারে বলে আশঙ্কা করছেন সচেতন মহল। বিষয়টি জানার পর অভিভাবকরাও ক্ষোভ প্রকাশ করেছেন। ভর্তি নীতিমালা অনুযায়ী, […]

পাংশায় নবাগত ইউএনও রিফাতুল হকের যোগদান

এস,কে পাল সমীর : রাজবাড়ী জেলার পাংশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. রিফাতুল হক। মঙ্গলবার (০২ ডিসেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে তিনি নতুন দায়িত্বে যোগদান করেন। তিনি ৩৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা। ঢাকা জেলার রমনা থানার বড় মগবাজার এলাকার বাসিন্দা মো. রিফাতুল হক পূর্বে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব হিসেবে […]

এক দফা দাবিতে পাংশায় পরিবার পরিকল্পনা কর্মীদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি

এস,কে পাল সমীর : রাজবাড়ীর পাংশায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) ও পরিবার কল্যাণ সহকারী (FWA) দের প্রস্তাবিত নিয়োগবিধি সংশোধন ও দ্রুত বাস্তবায়নের দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) দুপুর ১২টায় পাংশা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি, পাংশা শাখার […]

পাংশায় বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

এস,কে পাল সমীর : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় পাংশা উপজেলা-পৌর বিএনপি ও অঙ্গসংগঠনসমূহের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) বাদ জোহর পাংশা থানা মোড়ে উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলের পূর্বে স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থীরা এক পারা পবিত্র কোরআন […]

পাংশায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

এস,কে পাল সমীর : রাজবাড়ীর পাংশা উপজেলায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) কসবামাজাইল ইউনিয়নের শান্তিখোলা গ্রামে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন অর-রশীদ, পাংশা উপজেলা […]

পাংশায় পৃথক অভিযানে দুই চোরাই মোটরসাইকেলসহ ৩ জন গ্রেফতার

এস,কে পাল সমীর : রাজবাড়ীর পাংশায় পৃথক দুটি অভিযানে দুইটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ তিন জনকে গ্রেফতার করেছে পাংশা মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে পাংশার মাছপাড়া ও ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—পাংশা উপজেলার মাছপাড়া ইউপির গাড়াল গ্রামের শুকুর আলী মণ্ডলের ছেলে সজিব মণ্ডল (২১), মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার কানুটিয়া […]

কালুখালীতে বিএনপি’র মনোনয়নপ্রত্যাশী মুজাহিদের মিছিল-গণসংযোগ

এস,কে পাল সমীর, পাংশা (রাজবাড়ী) : রাজবাড়ীর কালুখালীতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে মিছিল ও গণসংযোগ করেছেন রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো. মুজাহিদুল ইসলাম। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় কালুখালী বাজার এলাকায় এ গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কালুখালী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রেলওয়ে স্টেশন এলাকায় গিয়ে শেষ […]

পাংশার মাছপাড়ায় বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী মুজাহিদের গণসংযোগ ও মিছিল

এস,কে পাল সমীর, পাংশা (রাজবাড়ী) :  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে রাজবাড়ীর পাংশায় রাজবাড়ী-২ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী মো. মুজাহিদুল ইসলামের গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় মাছপাড়া বাজার এলাকায় এ গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়। এসময় সাধারণ মানুষের মাঝে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লিফলেট […]