কালুখালী টাইমস

বালিয়াকান্দিতে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী মুজাহিদের মিছিল, পথসভা ও উঠান বৈঠক 

এস,কে পাল সমীর, পাংশা (রাজবাড়ী) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন রাজবাড়ী-২ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি মো. মুজাহিদুল ইসলাম। রবিবার (২৩ নভেম্বর) বিকালে তিনি পাংশা থেকে বিপুল সংখ্যক কর্মী-সমর্থককে সঙ্গে নিয়ে মোটরসাইকেল শোডাউনসহ বালিয়াকান্দিতে আসেন। শোডাউনটি বালিয়াকান্দির বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলার বহরপুর […]

রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মুজাহিদুল ইসলামের পক্ষে মিছিল

এস,কে পাল সমীর : রাজবাড়ী-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মুজাহিদুল ইসলামের পক্ষে পাংশায় মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় মুজাহিদুল ইসলামের কর্মী-সমর্থক ও নেতাকর্মীরা এ মিছিল করেন। মিছিলটি পাংশা থানা মোড় এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় থানা মোড়ে এসে শেষ হয়। মিছিলে প্রায় সহস্রাধিক কর্মী-সমর্থক অংশ নেন। […]

“দলের দুঃসময়ে পাশে ছিলাম, মনোনয়ন পেলে বিপুল ভোটে জয়ী হবো”— মুজাহিদুল ইসলাম

এস,কে পাল সমীর : দলের দুঃসময়ে আমি রাজবাড়ী জেলার মানুষের পাশে ছিলাম। বিগত দিনে স্বৈরাচার সরকারের শাসনামলে আমি ও আমার এলাকার মানুষ নির্যাতনের শিকার হয়েছে। ওইসময় কেন্দ্রীয় ঘোষিত যে কয়টি কর্মসূচি হয়েছে আমি প্রতিটি কর্মসূচি সঠিক ও সুন্দরভাবে পালন করেছি। বিভিন্ন সময় আওয়ামী স্বৈরাচার দ্বারা হামলা-মামলার শিকার হয়েছি। রাজবাড়ী-২ আসনে দল আমাকে মনোনীত করবে এ […]

রাজবাড়ী-২ এ ধানের শীষের প্রচারণায় বিএনপি নেতা মুজাহিদের মোটরসাইকেল শোডাউন

এস.কে. পাল সমীর : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের প্রচারণা শুরু করেছেন রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি মো. মুজাহিদুল ইসলাম মুজাহিদ। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে বিপুল সংখ্যক নেতা–কর্মী ও সমর্থকদের নিয়ে মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নামেন। মোটরসাইকেল শোডাউনটি পাংশা থেকে শুরু হয়ে বালিয়াকান্দি ও কালুখালী উপজেলার বিভিন্ন […]

শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণায় পাংশা বিএনপির আনন্দ মিছিল

এস,কে পাল সমীর : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে—এমন ঘোষণার পর রাজবাড়ীর পাংশায় আনন্দ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যার পর পাংশা পৌর শহরের মালেক প্লাজার সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালিবাড়ী মোড়ে এসে […]

পাংশায় ঋণগ্রস্ত যুবকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

এস,কে পাল সমীর : রাজবাড়ীর পাংশায় সুরুজ খলিফা (৩০) নামের এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। রবিবার (১৬ নভেম্বর) সকালের দিকে উপজেলার যশাই ইউনিয়নের সমসপুর গ্রামের ইসলাম শেখের গাছের বাগানে এ ঘটনা ঘটে। সুরুজ একই গ্রামের মৃত হবিবর খলিফার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সুরুজ দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ভুগছিলেন। এলাকাবাসী সকালে গাছের সঙ্গে তার ঝুলন্ত […]

পাংশায় চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, অভিযুক্ত গ্রেপ্তার

এস,কে পাল সমীর, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় ৮ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মো. বাচ্চু বিশ্বাস নামের এক ব্যবসায়ী। তিনি উপজেলার সরিষা ইউনিয়নের সরিষা শেখপাড়া গ্রামের মৃত বদর উদ্দিন বিশ্বাসের ছেলে ও পাংশা উপজেলা বিএনপির দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক।   শনিবার (১৫ নভেম্বর) বিকেল ৫টায় শরিষা ইউনিয়নের প্রেমটিয়া বাজারে […]

পাংশায় ধানের শীষের প্রার্থীর দাবিতে অনশনরত রিয়াজুল এখন হাসপাতালে

এস. কে. পাল সমীর: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী-২ (পাংশা-কালুখালী-বালিয়াকান্দি) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর দাবিতে আমরণ অনশনে বসা মো. রিয়াজুল ইসলাম (৩৬) বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ৯ নভেম্বর (শনিবার) দুপুর ২টা থেকে তিনি পাংশা পৌর শহরের পুরাতন বাজার দরগাতলা এলাকায় হযরত শাহ্জুই (রহ.) মাজার শরীফের সামনে আমরণ অনশন শুরু করেন। […]

পাংশায় পুলিশের অভিযানে গাঁজাসহ কুষ্টিয়ার দুই নারী আটক

এস,কে পাল সমীর : রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশের অভিযানে গাঁজাসহ দুই নারীকে আটক করা হয়েছে। রবিবার (৯ নভেম্বর ) দুপুর ২টা ৫০ মিনিটের দিকে পৌর শহরের সরদার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটকৃতরা হলেন— কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার নওদাপাড়া গ্রামের রতনের স্ত্রী চাঁদেরা বেগম (৪৬), ও একই জেলার মিরপুর থানার চুনিয়াপাড়া […]

পাংশায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠি

এস,কে পাল সমীর, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) বিকালে পাংশা উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। দিবসটি উপলক্ষে দুপুরের পর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলসহকারে পাংশা […]