পাংশার সরিষায় যুবদলের নির্বাচনী পরিচালনা কমিটির সভা

এস,কে পাল সমীর, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নির্বাচনী পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল সরিষা ইউনিয়ন বিএনপির আঞ্চলিক কার্যালয়ে ইউনিয়ন যুবদলের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সরিষা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. আকুল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ও উপজেলা […]
রাজবাড়ী-২ আসনে বিএনপি’র প্রার্থী হারুনের নির্বাচনী প্রচারণা শুরু

এস,কে পাল সমীর : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজবাড়ী-২ (পাংশা-কালুখালী-বালিয়াকান্দি) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মো. হারুন-অর-রশিদ আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের তারাপুর কবরস্থানে তাঁর মায়ের কবর জিয়ারতের মাধ্যমে তিনি নির্বাচনী কার্যক্রম শুরু করেন। এর আগে পাংশা শাহজুঁই (রহ.) এর মাজার জিয়ারত করেন তিনি। এরপর […]
পাংশায় নির্বাচন ও গণভোট নিয়ে উঠান বৈঠক/অবহিতকরণ সভা

এস,কে পাল সমীর, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাজবাড়ীর পাংশায় উঠান বৈঠক/অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে বিএডিসি (সেচ) কার্যালয়ের সামনে পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নির্বাচন ও গণভোট নিয়ে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার […]
পাংশায় দক্ষ সেচ ব্যবস্থাপনা ও পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

এস,কে পাল সমীর, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : রাজবাড়ীর পাংশায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর PARTNER–BADC Part কর্মসূচির আওতায় “দক্ষ সেচ ব্যবস্থাপনা ও পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তি” বিষয়ে পানি ব্যবহারকারী দলের জন্য অর্থবছর ২০২৫-২৬ এর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সহকারী প্রকৌশলী (ক্ষুদ্রসেচ) পাংশা কার্যালয়ের সামনে এ প্রশিক্ষণ আয়োজন করা হয়। প্রশিক্ষণের আয়োজন করেন […]
রাজবাড়ী-২ আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন, নির্বাচনে লড়বেন ৮ প্রার্থী

এস,কে পাল সমীর, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী-২ সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে নির্বাচনি প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে রাজবাড়ী-২ আসনের প্রার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে প্রতীক তুলে দেওয়া হয়। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুলতানা আক্তার দলীয় […]
পাংশায় পুলিশের অভিযানে শীর্ষ সন্ত্রাসী মিঠু গ্রেফতার

এস,কে পাল সমীর : রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী মোঃ মিঠু শেখ (৩৫) কে গ্রেফতার করেছে। বুধবার (২১ জানুয়ারি) ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে পাংশা থানাধীন সরিষা শেখপাড়ার মেহেদীর বসতবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মিঠু শেখ সরিষা ইউনিয়নের পালেরডাঙ্গী গ্রামের খোরশেদ শেখের ছেলে। জানা যায়, পাংশা মডেল থানার অফিসার […]
পাংশা পৌর তরুণ দলের কমিটি ঘোষণা

এস,কে পাল সমীর : নতুন উদ্যমে সাংগঠনিক তৎপরতা জোরদার করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল পাংশা পৌর শাখার ৪১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন ও অনুমোদন দেওয়া হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) রাজবাড়ী জেলা জাতীয়তাবাদী তরুণ দলের সভাপতি রিফাত বিন আসাদ ও সাধারণ সম্পাদক তুরান আহসান টুটুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির […]
পাংশায় চাঁদা না দেয়ায় গৃহবধূর ওপর হামলা, হাসপাতালে ভর্তি

এস,কে পাল সমীর, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় চাঁদা না দেওয়ার জেরে প্রকাশ্যে মোছা. সুমাইয়া খাতুন (৩৪) নামের এক গৃহবধূকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকাল পৌনে ৫টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর বাজারে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সুমাইয়া খাতুন […]
পাংশায় জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ড্যাব’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

এস,কে পাল সমীর, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীর পাংশায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল পাংশা জর্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত […]
পাংশায় ড্যাব’র উদ্যোগে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

এস,কে পাল সমীর, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : রাজবাড়ীর পাংশায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১০ টায় পাংশা জর্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), রাজবাড়ী জেলা শাখা’র আয়োজনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে […]