কালুখালী টাইমস

“সন্তান ভালো কিছু করলে বুক ভরে যায়”—ঋতুপর্ণার সাফল্যে মায়ের আনন্দাশ্রু

উইমেনস এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত পাহাড়ি কন্যা ঋতুপর্ণা চাকমার মা বসুবতি চাকমা। মিয়ানমারের বিপক্ষে ২-১ গোলের জয়ে দুটি গোলই করেন ঋতুপর্ণা। সেই মুহূর্তে রাঙামাটির ঘাগড়া মঘাছড়ি গ্রামের বাড়িতে বসে মেয়ের খেলা মোবাইলে দেখছিলেন মা।

খেলা শেষে ভিডিও কলে মেয়ের জয়ের খবর পেয়ে আবেগে কেঁদে ফেলেন বসুবতি চাকমা। তিনি বলেন, “আমি যে খুশি হয়েছি, তা বলে বোঝানো যাবে না। নিজের সন্তানরা ভালো কিছু করলে বুক ভরে যায়। আমি মোবাইলে খেলা দেখে দুইটা গোলের সময় চোখের পানি ধরে রাখতে পারিনি।”

বসুবতি চাকমা আরও বলেন, “আমি সবসময় মেয়ের জন্য দোয়া করি, সে যেন দেশের জন্য ভালো কিছু করতে পারে। মেয়ের খেলায় এখন পুরো এলাকা আনন্দে মেতে উঠেছে। দুদিন ধরে সবাই আমাদের বাড়িতে এসে অভিনন্দন জানাচ্ছে।”

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে হারিয়ে প্রথমবারের মতো উইমেনস এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। এই ঐতিহাসিক জয়ে তিন পাহাড়ি কন্যার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল—ঋতুপর্ণা চাকমা (ফরোয়ার্ড), রুপনা চাকমা (গোলরক্ষক), এবং মনিকা চাকমা (মিডফিল্ডার)।

রুপনা চাকমার বাড়ি রাঙামাটির নানিয়ারচরের ঘিলাছড়ি ইউনিয়নের ভূঁইয়াদাম গ্রামে আর মনিকার বাড়ি খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায়। তিনজনের এই অর্জনে পার্বত্য অঞ্চলে বইছে আনন্দের বন্যা।

কালুখালীতে পিকআপের ধাক্কায় ভ্যান দুমড়ে-মুচড়ে, বৃদ্ধ গুরুতর আহত

রাজবাড়ীর কালুখালী উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোঃ মফিজ উদ্দিন মন্ডল (৭০) নামে এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। রবিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বোয়ালিয়া

রাজবাড়ীতে তেল পাম্পে সিরিয়াল ভঙ্গ ও বৈধ কাগজ না থাকায় ১১ জনকে জরিমানা

মো. আকাশ মাহমুদ: রাজবাড়ীর বালিয়াকান্দিতে সিরিয়াল ভঙ্গ এবং বৈধ কাগজপত্র ছাড়া জ্বালানি তেল নিতে আসায় ১১ জনকে জরিমানা করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল থেকে

সময়ের ‘১৫’র সন্ধি’ উপলক্ষে রাজবাড়ীতে আনন্দ আয়োজন

রাজবাড়ীতে দেশের অন্যতম জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সময় টিভির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও

মানিকগঞ্জে শিশু হত্যার সন্দেহে গণপিটুনি: ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবা ও চাচার

মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলায় অপহৃত এক শিশুর মরদেহ উদ্ধারের পর উত্তেজিত জনতার গণপিটুনিতে সন্দেহভাজন এক যুবকের বাবা ও চাচার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে

রংপুরে তেলের লাইনে মোটরসাইকেল রেখে ১২ দিন ধরে ‘নিখোঁজ’ চালক!

রংপুর: সারা দেশে চলমান জ্বালানি সংকটের প্রভাবে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন আর ভোগান্তি এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার। তবে রংপুর মহানগরীর শাপলা চত্বর এলাকার ‘মেসার্স ইউনিক ফিলিং

‘বাঁচলে একসাথে, মরলে একসাথে’: স্ত্রীকে কিডনি দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন জসিম

পর্দার নয়, বাস্তবের এক ‘নায়ক’ হিসেবে আবির্ভূত হলেন শরীয়তপুরের জসিম উদ্দিন। নিজের জীবনের ঝুঁকি নিয়ে একটি কিডনি দান করে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলেন স্ত্রী

You cannot copy content of this page