কালুখালী টাইমস

ফেসবুকে প্রেমের পর বিয়ে, দেড় মাস দাম্পত্য জীবনের পর জানা গেল নববধূ পুরুষ!

রাজবাড়ীর গোয়ালন্দে এক চাঞ্চল্যকর ঘটনার জন্ম দিয়েছে একটি বিয়ে। প্রায় দেড় মাস একসঙ্গে সংসার করার পর জানা গেছে, মাহমুদুল হাসান শান্ত যার সঙ্গে ঘর বাঁধেন, সেই নববধূ সামিয়া আসলে একজন পুরুষ।

শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় ঘটনাটি জানাজানি হলে এলাকায় তোলপাড় শুরু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ‘সামিয়া’ নামে পরিচিত এই ব্যক্তি আসলে মো. শাহিনুর রহমান, চট্টগ্রামের আমতলা ঈদগাহ বৌবাজার এলাকার বাসিন্দা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নারীর ছদ্মবেশে দীর্ঘদিন ধরে নিজেকে পরিচিত করেন শাহিনুর। এভাবেই শান্তর সঙ্গে তার পরিচয় এবং প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

গত ৭ জুন তিনি শান্তর বাড়িতে এসে ওঠেন। এরপর স্থানীয়দের উপস্থিতিতে, পরিবারের সম্মতিতে এবং একজন মৌলভিকে ডেকে তাদের বিয়ে সম্পন্ন হয়। যদিও জাতীয় পরিচয়পত্র না থাকায় কাবিননামা রেজিস্ট্রি করা হয়নি।

বিয়ের পর থেকেই ‘সামিয়া’ শান্তর পরিবারের সঙ্গে নববধূর মতো থাকলেও তার কিছু অস্বাভাবিক আচরণ পরিবারের সন্দেহ তৈরি করে। শান্ত জানান, কাছাকাছি আসতে চাইলে ‘সামিয়া’ বলতেন তিনি অসুস্থ এবং ডাক্তার নিষেধ করেছেন।

দেড় মাস পর পরিবারের সদস্যদের সন্দেহ নিশ্চিত হলে জানা যায়, সামিয়া আসলে পুরুষ। এ খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

শান্তর মা মোছা. সোহাগী বেগম বলেন, “একজন পুরুষ মানুষ আমাদের ঘরে বউ হয়ে ছিল, অথচ আমরা কিছুই বুঝতে পারিনি। অভিনয় করে আমাদের বিশ্বাস অর্জন করেছিল।”

পরবর্তীতে শনিবার (২৬ জুলাই) সকালে শাহিনুরকে তার নিজ বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

ঘটনার বিষয়ে শাহিনুর রহমান ওরফে সামিয়া বলেন, “আমি যা করেছি, তা ভুল। আমার হরমোনজনিত সমস্যা রয়েছে, এজন্য নিজেকে মেয়ে ভাবতেই স্বস্তি লাগে।”

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)