কালুখালী টাইমস

২০০ মিটারেও পারলেন না শিরিন, ইমরানকে হারালেন তারেক

১৭তম জাতীয় সামার অ্যাথলেটিক্সের শেষ দিনে সবচেয়ে বড় আকর্ষণ ছিল ২০০ মিটার স্প্রিন্ট। এই ইভেন্টে হয়েছে নাটকীয়তা। দেশের দ্রুততম মানবী খেতাবধারী শিরিন আক্তার এবারও কাঙ্ক্ষিত স্বর্ণ জিততে পারেননি। অন্যদিকে, ১০০ মিটারে সেরা হওয়া ইমরানুর রহমান ২০০ মিটারে দৌড় শেষই করতে পারেননি।

নারীদের ২০০ মিটারে দারুণ হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায়। বাংলাদেশ নৌবাহিনীর শিরিন আক্তার শুরুতে পেছনে পড়ে গেলেও শেষ দিকে সেনাবাহিনীর শারীফা খাতুনকে স্পর্শ করার মতো পরিস্থিতি তৈরি করেছিলেন। সাদা চোখে দুজনের ফিনিশিং একইসঙ্গে মনে হলেও ফটোফিনিশে জয় ধরা দেয় শারীফার হাতে। মাত্র ০.০৩ সেকেন্ডের ব্যবধানে তিনি স্বর্ণ জয় করেন। শারীফার সময় ছিল ২৫.২৪ সেকেন্ড, শিরিন ২৫.২৭ সেকেন্ডে রৌপ্য এবং বিকেএসপির মিম আক্তার ২৫.৮৭ সেকেন্ডে তৃতীয় হন।

এর আগে শিরিন না সুমাইয়া দেওয়ান—কে দ্রুততম মানবী, তা নিয়েও দীর্ঘ অপেক্ষা ছিল। সেই ঘটনার পর সুমাইয়ার জয় শারীফাকে অনুপ্রাণিত করেছিল বলে জানান তিনি। শারীফার ভাষায়, ‘শিরিন আপু না সুমাইয়া—এটা নিয়ে অপেক্ষা হয়েছে। সুমাইয়া যখন প্রথম হলো, তখন মনে হলো আমিও শিরিন আপুকে হারাতে পারব।’

২০০ মিটার শেষে ব্যথায় কাতরাচ্ছিলেন শিরিন। নৌবাহিনীর কোচিং স্টাফরা তাকে সেবাযত্নে সহযোগিতা করছিলেন। তবে সত্যিই এই ইভেন্টে শিরিনের আধিপত্য দীর্ঘদিন ছিল। এ বছরের ফেব্রুয়ারিতে জাতীয় চ্যাম্পিয়নশিপে ২৪.৭৪ সেকেন্ডে প্রথম হয়েছিলেন তিনি। কিন্তু এবার সময়ও বেড়েছে, হারিয়েছেন পদকও।

অন্যদিকে, প্রথমবারের মতো ২০০ মিটারে স্বর্ণ জয় করে উচ্ছ্বসিত শারীফা বলেন, ‘অনেকবার জাতীয় চ্যাম্পিয়নশিপে খেলেছি। সবসময় শিরিন আপুর পেছনে থাকতাম। এবার প্রথম হতে পেরে দারুণ লাগছে।’

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)