কালুখালী টাইমস

‘জাতীয় দলে খেলতে হলে আগে দেশে ফিরতে হবে, মামলা লড়তে হবে’

তামিম ইকবাল ও সাকিব আল হাসান—বাংলাদেশ ক্রিকেটের দুই মহারথী। একসময় দুজনের মধ্যে বন্ধুত্বের গল্প শোনা গেলেও এখন তারা একেবারে দুই মেরুতে অবস্থান করছেন। তাদের দ্বন্দ্ব নিয়ে সমর্থকদের অজানা কিছু নেই। রাজনৈতিক কারণে এক বছরেরও বেশি সময় ধরে দেশের বাইরে আছেন সাকিব আল হাসান। অন্যদিকে বিসিবি নির্বাচনে প্রার্থী হতে যাচ্ছেন তামিম ইকবাল।

দীর্ঘ অনুপস্থিতিতে জাতীয় দল থেকে কার্যত ছিটকে গেছেন ক্যারিয়ারের শেষপ্রান্তে থাকা সাকিব। তাই প্রশ্ন উঠছে—তামিম বোর্ড সভাপতি হলে সাকিব কি আবারও জাতীয় দলে ফেরার সুযোগ পাবেন? সম্প্রতি ডেইলি ক্রিকেট-এর এক পডকাস্টে তামিম এ বিষয়ে খোলামেলা মত দেন। তিনি বলেন,
“সে একজন সক্রিয় ক্রিকেটার, সে বাংলাদেশের ক্রিকেটার। যদি ফিট থাকে, নিয়মিত অনুশীলন করে এবং নির্বাচকদের কাছে যোগ্য মনে হয়—তাহলে অবশ্যই সে আবারও জাতীয় দলে জায়গা পাবে। কিন্তু তাকে দেশে ফেরানো আমার হাতে নেই। এখানে আইনি জটিলতা আছে।”

পতিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ছিলেন সাকিব। জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে, যার মধ্যে হত্যা মামলাও রয়েছে। এ প্রসঙ্গে তামিম বলেন,
“দেশের পরিস্থিতি তো আমি নিয়ন্ত্রণ করতে পারি না। তার বিরুদ্ধে মামলা আছে। যদি সে দেশে ফিরে এসব মোকাবিলা করতে পারে এবং অনুশীলনে যোগ দেয়, তবে জাতীয় দলে খেলার দরজা তার জন্য খোলা। সে আমেরিকার বা পর্তুগালের ক্রিকেটার নয়, সে বাংলাদেশের।”

জাতীয় দলে ফেরার জন্য সাকিবকে দেশে ফেরা ছাড়া বিকল্প নেই বলে মনে করেন তামিম। তার ভাষায়,
“মামলা চালানো বা মামলা প্রত্যাহার করা বিসিবির কাজ নয়। সাকিব যদি দেশের হয়ে খেলতে চায়, তবে আগে দেশে ফিরতে হবে এবং অনুশীলন করতে হবে। এটাই বাস্তবতা। আমি কিছুই গোপন করছি না। এটা সাকিবের দেশ, ক্যারিয়ারটাও তার। সে এগুলো করবে কি না, সেটা তার নিজের সিদ্ধান্ত।”

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)