কালুখালী টাইমস

নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি আজ ১০ দিন আড়ালে থাকার পর প্রকাশ্যে এসে বিস্ফোরক দাবি তুলেছেন

নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি আজ ১০ দিন আড়ালে থাকার পর প্রকাশ্যে এসে বিস্ফোরক দাবি তুলেছেন—সাম্প্রতিক আন্দোলনে বিক্ষোভকারীদের হত্যা করেছে পুলিশ নয়, বরং ‘অনুপ্রবেশকারীরা’। তার অভিযোগ, পুলিশের কাছে এমন স্বয়ংক্রিয় অস্ত্র নেই, তাই এ হত্যার দায় বাহ্যিক শক্তি বা ষড়যন্ত্রকারীদের ওপর বর্তায়।
এই বক্তব্য অনেকের কাছে নতুন শোনালেও আমাদের কাছে একেবারেই অচেনা নয়। কারণ ২০২৪ সালে বাংলাদেশে জুলাই আন্দোলন চলাকালে একই ধরনের অভিযোগ উঠেছিল। তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, আন্দোলনকারীদের মৃত্যু শুধু পুলিশের গুলিতে হয়নি, বরং পরিকল্পিতভাবে আন্দোলনের ভেতর থেকেই হত্যা চালানো হয়েছে—যেন সরকারের ওপর দায় চাপানো যায়।
এমন অভিযোগ দুই দেশের প্রেক্ষাপটে মিলিয়ে দেখলে বড় প্রশ্নটা সামনে আসে— সরকারগুলো কি নিজেদের দায় এড়াতে “অনুপ্রবেশকারীদের” সামনে আনে, নাকি সত্যিই আন্দোলন ভিন্ন পথে নেয়ার জন্য ষড়যন্ত্রমূলক অনুপ্রবেশ ঘটে?
যে উত্তরই হোক, ইতিহাস বলে দেয়—গণআন্দোলনের মৃত্যু, রক্ত আর সহিংসতার দায় সহজে এড়ানো যায় না। জনগণ সবসময় প্রথম জবাবদিহি সরকারের কাছেই খোঁজে।
ঢাকা হোক বা কাঠমান্ডু—ক্ষমতার খেলার গল্পগুলো প্রায় একই সুরে বাজে। যেমন ড. ইউনুস বলেছেন, হঠাৎ ছাত্ররা তাকে ক্ষমতা নিতে বলেছে। অথচ সেই ছাত্ররাই বলছে, সরকার পতনের আগেই তাদের সঙ্গে তার যোগাযোগ হয়েছিল। নেপালের আন্দোলনের পেছনে কে বা কারা ছিল—সেটাও কি খুব শিগগিরই বের হয়ে আসবে।

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)