কালুখালী টাইমস

চুয়াডাঙ্গায় বিষাক্ত স্পিরিট পানে ছয়জনের মৃত্যু, আরও তিনজন আশঙ্কাজনক

চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নে বিষাক্ত স্পিরিট পানের ঘটনায় ছয়জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর অবস্থায় আরও তিনজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে শংকরচন্দ্র ইউনিয়নের ডিঙ্গেদহ বাজার এলাকায় কয়েকজন স্থানীয় ব্যক্তি একসঙ্গে স্পিরিট পান করেন। এরপর শুক্রবার থেকে ধীরে ধীরে অসুস্থ হতে থাকেন তারা। শনিবার (১১ অক্টোবর) পাঁচজনের মৃত্যু হয় এবং রোববার (১২ অক্টোবর) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা গেলে ঘটনাটি প্রকাশ্যে আসে।

নিহতরা সবাই নিম্নআয়ের পেশাজীবী— কেউ ভ্যানচালক, কেউ মিলশ্রমিক, আবার কেউ মাছ ব্যবসায়ী। স্থানীয়ভাবে শনাক্ত নিহতরা হলেন—

  • খেদের আলী (৪০), ভ্যানচালক, নফরকান্তি গ্রামের বাসিন্দা

  • মোহাম্মদ সেলিম (৪০), মাছ ব্যবসায়ী, খেজুরা গ্রামের হাসপাতালপাড়া

  • মোহাম্মদ লালটু ওরফে রিপু (৩০), ভ্যানচালক, পিরোজখালি স্কুলপাড়া

  • মোহাম্মদ শহীদ (৪৫), শ্রমিক, শংকরচন্দ্র মাঝেরপাড়া

  • মোহাম্মদ সামির (৫৫), মিলশ্রমিক, ডিঙ্গেদহ টাওয়ারপাড়া

  • সরদার মোহাম্মদ লালটু (৫২), শ্রমিক, ডিঙ্গেদহ এশিয়া বিস্কুট ফ্যাক্টরি পাড়া

স্থানীয়রা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ডিঙ্গেদহ বাজারে অবৈধভাবে দেশি মদ বা স্পিরিট বিক্রি চলছিল। প্রশাসনের নজরদারি না থাকায় এ ধরনের মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে তারা দাবি করেন।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অ্যালকোহলিক পয়জনিংয়ের (বিষক্রিয়া) ফলে এসব মানুষের মৃত্যু হয়েছে। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)