কালুখালী টাইমস

ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে ভিডিও ধারণ; পরদিন হাতুড়িপেটা করে হত্যা—২৬ খণ্ড লাশ, লাশ ঘরে রেখেন অনৈতিক সম্পর্কে জরেজ-শামিমা

রংপুরের ব্যবসায়ী আশরাফুল হককে ব্ল্যাকমেইল করে ১০ লাখ টাকা আদায়ের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে জরেজুল ইসলাম (জরেজ) ও তার প্রেমিকা শামিমা আক্তার কোহিনুরকে।

শনিবার কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে র‌্যাব–৩ এর অধিনায়ক লে. কর্নেল ফায়েজুল আরেফীন জানান, নিহত আশরাফুলের সঙ্গে আগেই ফোনে সম্পর্ক তৈরি করেন শামিমা। নিয়মিত অডিও–ভিডিও কলে ঘনিষ্ঠতা বাড়িয়ে তাকে ঢাকায় আনার পরিকল্পনা করা হয়। ১১ নভেম্বর রাতে ব্যবসায়িক পাওনার কথা বলে আশরাফুল ঢাকায় আসেন এবং শনির আখড়ার নূরপুর এলাকায় তারা ভাড়া করা একটি বাসায় যান। সেখানে শামিমা মালটার শরবতের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে পান করান। অচেতন হওয়ার পর জরেজ এসে দুজনের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করেন, যাতে পরে অর্থ আদায় করা যায়। পরদিন ১২ নভেম্বর দুপুরে আশরাফুল পুরোপুরি অচেতন হয়ে পড়লে জরেজ তার হাত–পা বেঁধে মুখে কসটেপ লাগান। এরপর ইয়াবার নেশায় বেপরোয়া হয়ে হাতুড়ি দিয়ে আঘাত করে তাকে হত্যা করেন। হত্যার পর লাশ পাশের ঘরেই ফেলে রেখে একই বাসায় রাত কাটান জরেজ ও শামিমা।

র‌্যাব জানায়, হত্যার পর লাশ ২৬ খণ্ডে কেটে দুটি নীল ড্রামে ভরে গুমের চেষ্টা করা হয়। ১৩ নভেম্বর হাইকোর্ট এলাকার একটি পানির পাম্পের কাছে উক্ত ড্রাম দুটি থেকে লাশ উদ্ধার করে শাহবাগ থানা–পুলিশ। আঙুলের ছাপ বিশ্লেষণে লাশটির পরিচয় নিশ্চিত হয়। ঘটনার পর পালানোর চেষ্টা করলে ১৪ নভেম্বর কুমিল্লার লাকসাম উপজেলার বড় বিজরা এলাকা থেকে শামিমাকে গ্রেফতার করে র‌্যাব–৩। তার মোবাইল ফোন ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। শামীমা হত্যার পরিকল্পনা, ব্ল্যাকমেইল এবং লাশ গুমের পুরো প্রক্রিয়ায় সরাসরি জড়িত ছিলেন বলে নিশ্চিত করেছে র‌্যাব।

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)