কালুখালী টাইমস

এপস্টেইন কেলেঙ্কারি, চট্টগ্রাম বন্দর নিয়ে আলোচিত সেই ডিপি ওয়ার্ল্ড প্রধানের পদত্যাগ

কুখ্যাত মার্কিন যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে দীর্ঘদিনের গোপন ইমেইল যোগাযোগ ও ব্যক্তিগত সম্পর্ক প্রকাশ্যে আসার পর পদত্যাগ করেছেন দুবাইভিত্তিক বৈশ্বিক বন্দর ও লজিস্টিকস জায়ান্ট ‘ডিপি ওয়ার্ল্ড’-এর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী সুলতান আহমেদ বিন সুলাইয়েম। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে।

মার্কিন বিচার বিভাগ প্রকাশিত নতুন নথিতে দেখা গেছে, এক দশকের বেশি সময় ধরে সুলতান বিন সুলাইয়েম ও এপস্টেইনের মধ্যে শত শত ইমেইল আদান-প্রদান হয়েছে। ২০০৮ সালে এপস্টেইন যৌন অপরাধে দণ্ডিত হওয়ার পরও তাদের ঘনিষ্ঠ যোগাযোগ অব্যাহত ছিল। এই নথিপত্র ফাঁস হওয়ার পর বৈশ্বিক অংশীদার ও বিনিয়োগকারীদের তীব্র চাপের মুখে সুলাইয়েম পদত্যাগের সিদ্ধান্ত নেন।

সুলাইয়েমের বিদায়ের পর শুক্রবার ডিপি ওয়ার্ল্ডের পক্ষ থেকে তাৎক্ষণিক নতুন নেতৃত্বের ঘোষণা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির নতুন চেয়ারম্যান হিসেবে এসা কাজিম এবং প্রধান নির্বাহী (সিইও) হিসেবে যুবরাজ নারায়ণকে নিয়োগ দেওয়া হয়েছে। ডিপি ওয়ার্ল্ডের ওয়েবসাইট থেকে ইতোমধ্যে সুলাইয়েমের ছবি ও নাম সরিয়ে ফেলা হয়েছে।

 বিবিসির বিশ্লেষণে দেখা যায়, ২০০৭ সাল থেকে তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল। ২০১৩ সালের একটি ইমেইলে এপস্টেইন সুলাইয়েমকে তাঁর ‘সবচেয়ে বিশ্বস্ত বন্ধুদের একজন’ বলে সম্বোধন করেন। এমনকি ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে সুলাইয়েমের যাওয়া উচিত কি না, সেই পরামর্শও তিনি এপস্টেইনের কাছ থেকে নিয়েছিলেন। সবচেয়ে বিতর্কিত বিষয় হিসেবে উঠে এসেছে ২০০৯ সালের একটি ইমেইল, যেখানে ‘টর্চার ভিডিও’ নিয়ে আলোচনার উল্লেখ রয়েছে।

সুলাইয়েমের এই কেলেঙ্কারি ডিপি ওয়ার্ল্ডের বৈশ্বিক ভাবমূর্তিকে সংকটে ফেলেছে। যুক্তরাজ্যের উন্নয়ন অর্থায়ন সংস্থা (BII) এবং কানাডার অন্যতম বড় পেনশন তহবিল ‘লা কাইস’ ইতোমধ্যে এই প্রতিষ্ঠানে নতুন বিনিয়োগ স্থগিতের ঘোষণা দিয়েছে। এমনকি প্রিন্স অব ওয়েলসের ‘আর্থশট’ প্রকল্পও এই অর্থায়ন নিয়ে তদন্তের মুখে পড়েছে।

উল্লেখ্য, জেফরি এপস্টেইন ২০১৯ সালে যৌন পাচার মামলার বিচার চলাকালীন কারাগারে আত্মহত্যা করেন। তাঁর সঙ্গে বিশ্বের আরও অনেক প্রভাবশালী ব্যক্তিত্বের সংশ্লিষ্টতা নিয়ে বর্তমানে মার্কিন আদালতে তদন্ত চলছে।

সূত্র: বিবিসি

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও