কালুখালী টাইমস

কালুখালীতে চুলার আগুনে পুড়ল তিন পরিবারের স্বপ্ন : সহায়তার আবেদন

রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের বড় কলকলিয়া চরপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতঘর আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে।

 

সোমবার (৩০ মার্চ ২০২৬) রাত সাড়ে ১১টার দিকে রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যেই তা ভয়াবহ রূপ নেয়।

 

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে রয়েছে মৃত তাজেল খানের তিন ছেলের পরিবার। তৃতীয় ছেলে মোঃ গফুর খান (৩৮) ও তার স্ত্রী মোছা. নাসিমা খাতুন (৩০), বড় ভাই শুকুর খান (৪৭) ও তার স্ত্রী আকলিমা বেগম (৪০), এবং দ্বিতীয় ভাই নয়ন খান (৩৮) ও তার স্ত্রী আরজিনা খাতুন (৩০)—এই তিনটি পরিবার একই আঙিনায় বসবাস করতেন। পরিবারগুলোতে মোট প্রায় ১০ জন সদস্য রয়েছে, যাদের মধ্যে শিশু-কিশোরও রয়েছে।

 

স্থানীয়দের ভাষ্যমতে, আগুন লাগার পর মুহূর্তেই তা আশপাশে ছড়িয়ে পড়ে। আতঙ্কে ঘর থেকে বের হতে পারেননি কেউ কেউ। অসহায় পরিবারের সদস্যরা প্রাণ বাঁচাতে কোনোমতে ঘর থেকে বের হলেও ঘরের ভেতরের সবকিছু আগুনে পুড়ে যায়। মুহূর্তেই তাদের স্বপ্ন ও সঞ্চয় ছাই হয়ে যায়।

 

অগ্নিকাণ্ডে মোট ৩টি ঘর—২টি বসবাসের ঘর ও ১টি রান্নাঘর সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে একটি ভ্যান ও একটি ছাগলও পুড়ে ছাই হয়ে গেছে। এতে পরিবারগুলোর একমাত্র জীবিকা ও সম্বল হারিয়ে তারা এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।

 

স্থানীয়রা জানান, এই পরিবারগুলো অন্যের জমিতে কৃষিকাজ ও ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। হঠাৎ এই অগ্নিকাণ্ডে তাদের মাথা গোঁজার ঠাঁইসহ সবকিছু হারিয়ে তারা চরম বিপর্যয়ের মুখে পড়েছেন।

 

পরে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলে স্থানীয় বাসিন্দা মোঃ রাশেদুজ্জামান বলেন, মাইকের খবর পেয়ে এলাকাবাসী দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করেন এবং অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ান। পরে কালুখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে লেলিহান শিখায় সবকিছু ভস্মীভূত হয়ে যায়।

 

 

এ বিষয়ে কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেজবাহ উদ্দিন বলেন, “আমরা ঘটনার খবর পেয়েছি। আমাদের সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াবো এবং সরকারিভাবে সহযোগিতা করা হবে।”

 

এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। হঠাৎ সব হারিয়ে নিঃস্ব হয়ে যাওয়া পরিবারগুলোর চোখে এখন শুধু অনিশ্চয়তা আর বেদনার অশ্রু।

 

মানবিক দৃষ্টিতে সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষদের এগিয়ে এসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

 

সহায়তার জন্য যোগাযোগ: ০১৮০৬-৮৪৪৭৮৬।

 

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর দখলে থাকা ৫ কোটি টাকার জমি উদ্ধার

রাজবাড়ী জেলা শহরের বড়পুল এলাকায় পুরাতন বসুন্ধরা সিনেমা হল সংলগ্ন জেলা পরিষদের প্রায় ৫ কোটি টাকা মূল্যের সাড়ে ১১ শতাংশ জমি উদ্ধার করা হয়েছে।  

রাজবাড়ীতে অয়েল অ্যাপে তেল বিতরণ শুরু

জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ নিশ্চিত করতে রাজবাড়ীর পাংশা উপজেলায় নতুন অ্যাপভিত্তিক পদ্ধতি চালু হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘অয়েল অ্যাপ’ ব্যবহার করে পরীক্ষামূলকভাবে

র‌্যাবের অভিযানে ৬ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৬৪ গ্রাম হেরোইনসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন

পাংশায় মাইক্রোবাসে তুলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৩জনের নামে মামলা, গ্রেফতার ১

রাজবাড়ীর পাংশায় এক নারীকে চলন্ত মাইক্রোবাসে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে তিনজনকে আসামি করে পাংশা মডেল থানায় একটি

কালুখালীতে চুলার আগুনে পুড়ল তিন পরিবারের স্বপ্ন : সহায়তার আবেদন

রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের বড় কলকলিয়া চরপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতঘর আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে।   সোমবার (৩০ মার্চ ২০২৬) রাত সাড়ে

রাজবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে মাহাতীর (১৭) নামে এক কলেজপড়ুয়া শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার বহরপুরের গণপত্যা গাজেরগাড়া ব্রিজে এ

You cannot copy content of this page