কালুখালী টাইমস

‘খুঁইজেন না, বয়ফ্রেন্ডের সঙ্গে আছি’ – নিখোঁজ কলেজছাত্রীর খুদেবার্তা

বরিশালের আগৈলঝাড়া উপজেলার ২১ বছর বয়সী কলেজছাত্রী পূজা দাস বাড়ি থেকে কলেজে যাওয়ার উদ্দেশে বের হয়ে ৬ দিন ধরে নিখোঁজ রয়েছেন।তার পরিবার বিষয়টিকে রহস্যজনক বলে দাবি করেছে এবং আগৈলঝাড়া থানায় একটি সাধারণ ডায়েরিও করেছে। তবে পুলিশের বক্তব্য ভিন্ন। থানার ওসি মো. অলিউল ইসলাম জানিয়েছেন—তাদের কাছে তরুণী নিজেই বার্তা পাঠিয়ে নিশ্চিত করেছে যে সে বয়ফ্রেন্ডের সঙ্গে […]

বছরের শেষ ম্যাচে মাঠে নেমে ২–০ গোলের দারুণ জয়ে বছর শেষ করলো আর্জেন্টিনা

মেসিকে নিয়ে শক্তিশালী একাদশ, আর অ্যাঙ্গোলার মাঠে শেষ প্রস্তুতি ম্যাচে সহজ জয় লিওনেল স্কালোনির দলের অ্যাঙ্গোলার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত প্রীতি ম্যাচে আর্জেন্টিনা স্বাগতিকদের কোন ছাড় না দিয়ে ২–০ গোলে জয় অর্জন করেছে।গোল দুটি করেন লিওনেল মেসি ও লাউতারো মার্তিনেজ।  বাংলাদেশ সময় রাত ১০টায় অনুষ্ঠিত ম্যাচে আর্জেন্টিনা পুরো সময়ই আধিপত্য দেখায়। তারা বলের প্রায় ৬৬ […]

রাজবাড়ীর গোয়ালন্দে অরিয়েট জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড, কয়েক কোটি টাকার ক্ষতির আশঙ্কা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের পাশে অবস্থিত অরিয়েট জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। অরিয়েট জুট মিলের কর্মকর্তা হরে কৃষ্ণ বৈরাগী জানান, “সন্ধ্যা ৬টার পর হঠাৎ মিলের পেছনের একটি গোডাউনে আগুন জ্বলতে দেখে শ্রমিকরা চিৎকার শুরু […]

বালিয়াকান্দির বড়হিজলীতে পানিতে ডুবে দুই বছরের শিশু সিনথিয়ার মৃত্যু

বালিয়াকান্দির বড়হিজলীতে পানিতে ডুবে দুই বছরের শিশু সিনথিয়ার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বড়হিজলী এলাকায় পুকুরের পানিতে ডুবে সিনথিয়া নামে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সিনথিয়া বড়হিজলী গ্রামের ফজলু শেখের মেয়ে।স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটির মা বাড়ির পাশে মাঠে কাজ করতে গিয়েছিলেন। শিশুটিকে বাড়িতে রেখে যান তিনি। কিছুক্ষণ পর ফিরে এসে মেয়েকে না […]

সীমান্তে সেনা বাড়াচ্ছে ভারত-মিয়ানমার, বাংলাদেশ করছে প্রত্যাহার! কার স্বার্থে, কী স্বার্থে?

দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এখন টান টান উত্তেজনা। ভারত ও মিয়ানমার সীমান্তে সেনা মোতায়েন বাড়াচ্ছে, ঘাঁটি স্থাপন করছে—আর বাংলাদেশ করছে উল্টো কাজ: সীমান্ত থেকে সেনা ক্যাম্প গুটিয়ে নিচ্ছে! প্রশ্ন উঠছে, কার স্বার্থে এই নীরবতা? কী কৌশলে এই আত্মসমর্পণ? আসাম, উত্তর দিনাজপুর, বিহার, পশ্চিমবঙ্গের হাসিমারা—সব জায়গায় ভারত গড়ে তুলছে আধুনিক সেনা ঘাঁটি। রাফালে যুদ্ধবিমান, এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা […]

ধানখেতে দাঁড়িয়ে রিভিউ আবেদন — আলোচনায় বিএনপি নেতা আলাল উদ্দিন আলাল

ফেনী সদর আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে অভিনব প্রতিবাদ করেছেন জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল। শুক্রবার সকালে নিজের বাড়ির পাশে ধানখেতে গিয়ে ক্রিকেটারদের ভঙ্গিতে “রিভিউ আবেদন” করে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন তিনি। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন— “নো ক্যাপশন।”কিন্তু ছবিটিই বলেছে অনেক কথা। মুহূর্তের মধ্যেই সেটি ভাইরাল হয়—রাত সাড়ে আটটা পর্যন্ত পোস্টটিতে এক […]

কালুখালীর ছেলে ভিয়েতনাম প্রবাসী পারভেজ সড়ক দুর্ঘটনায় নিহত

রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের মদাপুর গ্রামের পারভেজ মণ্ডল (২৩) ভিয়েতনামে মারা গেছেন। তিনি কালুখালী কলেজের সাবেক এইচএসসি শিক্ষার্থী ছিলেন। পারভেজের বাবা কিয়ামুদ্দিন মণ্ডল পেশায় ভ্যানচালক, মা হাসি বেগম গৃহিণী। তিন ভাইবোনের মধ্যে পারভেজ ছিলেন মেঝো। বড় বোন স্বর্ণা খাতুন, ছোট ভাই ইয়া হাবিব এখন দ্বিতীয় শ্রেণিতে পড়ে। প্রায় ১৩ মাস আগে ৭ লাখ টাকা […]

পাইলটের ত্রুটির কারণেই মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত — তদন্ত প্রতিবেদনের তথ্য

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলটের উড্ডয়ন ত্রুটিকেই মূল কারণ হিসেবে চিহ্নিত করেছে তদন্ত কমিটি। আজ বুধবার (১৭ অক্টোবর) প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়েছে এই তদন্ত প্রতিবেদন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে বলেন—“ওনার উড্ডয়নের ত্রুটি ছিল। নিয়ন্ত্রণ করতে পারেননি। পরিস্থিতি তার আয়ত্তের বাইরে […]

রাজবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণীর মর্মান্তিক মৃত্যু, চালক গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় সুমাইয়া (১৮) নামে এক তরুণীর করুণ মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার জমিদার ব্রীজ এলাকায় ঢাকা–খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুমাইয়া তার বন্ধু মো. সজিব প্রামাণিকের মোটরসাইকেলে চড়ে ঘুরতে বের হন। মোটরসাইকেলটি দ্রুতগতিতে চলার সময় হঠাৎ […]

বাংলাদেশে স্টারলিংকের পাঁচ মাসে গ্রাহক মাত্র ১,৮৬২ — অন্তর্বর্তী সরকারের সাফল্য নাকি সীমিত আগ্রহ?

বাংলাদেশে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানকারী স্টারলিংক পাঁচ মাস আগে যাত্রা শুরু করলেও, গ্রাহকসংখ্যা এখনো দুই হাজারের নিচে।বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তথ্য অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্টারলিংকের গ্রাহক সংখ্যা ছিল ১,৮৬২ জন, এর মধ্যে আবাসিক ব্যবহারকারী ১,২৫১ জন। ইলন মাস্কের মালিকানাধীন SpaceX-এর স্টারলিংক বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল স্যাটেলাইট ইন্টারনেট কোম্পানি।বাংলাদেশে এ সেবা চালু হয় […]