কালুখালী টাইমস

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুই কিশোর নিহত

রাজবাড়ীর পাংশায় সড়ক দুর্ঘটনায় মিরাজ শেখ (১৬) ও সজীব প্রামানিক (১৭) নামে দুই কিশোর নিহত হয়েছে।   বুধবার (১৪ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা থানাধীন আজিজ সরদার বাসস্ট্যান্ড এলাকার সুগন্ধা ফিলিং স্টেশনের পূর্ব পাশে পূর্ব কুড়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।   প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে পৌর শহরের বিষ্ণুপুর […]

রাজবাড়ীর কালুখালীতে ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাই

রাজবাড়ীর কালুখালী উপজেলায় মঙ্গলবার রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে সাগর শেখ (৩২) নামে এক ব্যবসায়ীকে গুলি করে তার কাছ থেকে বড় অঙ্কের নগদ অর্থ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বর্তমানে সাগর শেখ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা যায়, রাত প্রায় ১০টার দিকে তালুকপাড়া গ্রামে নিজ বাড়ির কাছে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। […]

এলপিজি সংকট : আমদানিতে সরকারি সক্ষমতার অভাব ও বড় কোম্পানির অচলতায় ভোগান্তি

টানা দুই সপ্তাহ ধরে চলা এলপিজি গ্যাসের তীব্র সংকট নিরসনে সরকারের নানা উদ্যোগ সত্ত্বেও সহসা মিলছে না সমাধান। এলপিজির বাজার প্রায় সম্পূর্ণ বেসরকারি খাতের নিয়ন্ত্রণে থাকায় সরকারের সরাসরি হস্তক্ষেপের সুযোগ সীমিত। জ্বালানি উপদেষ্টার পক্ষ থেকে সরকার নিজেই গ্যাস আমদানির কথা বলা হলেও, আমদানিকৃত গ্যাস বোতলজাত ও বিতরণের পর্যাপ্ত সক্ষমতা সরকারের নেই। ফলে বিদ্যমান সংকটের সমাধান […]

ত্রয়োদশ নির্বাচন ও গণভোটের বার্তা নিয়ে কালুখালীতে ভোটের গাড়ি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরতে রাজবাড়ীর কালুখালী উপজেলায় বিশেষ প্রচার কার্যক্রম চালিয়েছে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’।   শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কালুখালী উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন প্রাঙ্গণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত এই প্রচারণা ‘দেশের চাবি আপনার হাতে’—এই […]

গত ৫ বছরের মধ্যে ২০২৫ সালে সীমান্তে সর্বোচ্চ হত্যা: উদ্বেগজনক তথ্য দিল ‘সপ্রাণ’

বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফ ও ভারতীয় নাগরিকদের হাতে বাংলাদেশি হত্যার হার গত পাঁচ বছরের মধ্যে ২০২৫ সালে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে মানবাধিকার সংগঠন ‘সপ্রাণ’ আয়োজিত এক প্যানেল আলোচনায় এই ভয়াবহ চিত্র উঠে আসে। ফেলানী হত্যার ১৫ বছর উপলক্ষে আয়োজিত এই সভায় সীমান্ত পরিস্থিতিকে মানবিক ও কাঠামোগত দৃষ্টিভঙ্গি থেকে বিশ্লেষণের আহ্বান জানানো […]

রাজবাড়ীতে জলাতঙ্কের টিকার চরম সংকট: টাকা দিয়েও মিলছে না ফার্মেসিতে

রাজবাড়ী জেলা সদর হাসপাতালসহ উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে গত ১৩ ডিসেম্বর থেকে সরকারিভাবে সরবরাহকৃত জলাতঙ্ক টিকার (র‍্যাবিস ভ্যাকসিন) প্রকট সংকট দেখা দিয়েছে। হাসপাতালগুলোতে বিনামূল্যে টিকা না পেয়ে রোগীরা ফার্মেসিতে ছুটলেও সেখানে মিলছে না এই জীবনরক্ষাকারী ভ্যাকসিন। ফলে জেলাজুড়ে চরম ভোগান্তি ও আতঙ্কে রয়েছেন বন্যপ্রাণীর কামড়ে আক্রান্ত সাধারণ মানুষ।  রাজবাড়ী সদর হাসপাতালের ২০৩ নম্বর কক্ষের সামনে সাদা […]

দৌলতদিয়া যৌনপল্লীতে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে আজমীর আলম (৫০) নামে এক ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি গোপালগঞ্জ জেলার মোকছেদপুর উপজেলার সোর্দি মাতুব্বর পাড়ার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি ঢাকার মিরপুর এলাকায় গার্মেন্টস জুট কাপড়ের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার (৭ জানুয়ারি) ভোর আনুমানিক ৫টার দিকে দৌলতদিয়া যৌনপল্লীর হাজরা বাড়িওয়ালীর একটি ভাড়াটিয়া কক্ষ […]

কালুখালীতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।

রাজবাড়ীর কালুখালী উপজেলায় ৫৪তম স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৭ জানুয়ারি) কালুখালী উপজেলার রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুই দিনব্যাপী আয়োজিত এই শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় কালুখালী উপজেলার মোট ৩৭টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বিভিন্ন […]

রাজবাড়ী কারাগারের সামনে জামিনে মুক্ত আসামিকে লক্ষ্য করে গুলি

রাজবাড়ী জেলা কারাগারের সামনে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে জামিনে মুক্ত এক যুবককে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের চরলক্ষ্মীপুর এলাকায় জেলা কারাগারের মূল গেটের সামনে এই দুঃসাহসিক ঘটনা ঘটে।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গঙ্গাপ্রসাদপুর গ্রামের দারোগ আলী মন্ডলের ছেলে নয়ন মন্ডল সন্ধ্যায় জেলা […]

রাজবাড়ী জেলা কারাগারের সামনে সন্ত্রাসীদের গুলিবর্ষণ

রাজবাড়ী জেলা কারাগারের সামনে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক রাত ৭টার দিকে এ ঘটনা ঘটে।   জানা যায়, রাজবাড়ীর একাধিক মামলার আসামি ও সন্ত্রাসী হিসেবে পরিচিত পিয়ারুলের ভাগ্নে নয়ন মণ্ডল জামিনে কারাগার থেকে মুক্তি পান। নয়নের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। কারাগার থেকে মুক্তির সময় পূর্বশত্রুতার জেরে তার প্রতিপক্ষ সাব্বির, কিবরিয়া, সজীব […]

You cannot copy content of this page