কালুখালী টাইমস

পাংশায় রাজবাড়ী-২ আসনের এমপির সঙ্গে প্রশাসনের কর্মকর্তা ও সুধীজনের পরিচিতি ও মতবিনিময় সভা 

রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ হারুন-অর-রশিদ-এর সঙ্গে পাংশা উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং সুধীজনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।   আয়োজিত এ সভায় পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রিফাতুল হকের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসলাম হোসেনের […]

পাংশায় রমজান উপলক্ষে ১৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ 

রাজবাড়ীর পাংশায় পবিত্র রমজান উপলক্ষে অসহায় ও এতিম ১৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।   ইসলামিক রিলিফ বাংলাদেশ পাংশা অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় “রমজান খাদ্য বিতরণ ২০২৬” কর্মসূচির আওতায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।   অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা […]

পাংশায় উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

রাজবাড়ীর পাংশায় উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।   সভার আয়োজন করে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার।   সভায় উপস্থিত ছিলেন […]

তিন উপজেলার মাদ্রাসা প্রধানদের সাথে মতবিনিময় করলেন এমপি হারুন-অর-রশিদ

রাজবাড়ী-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ তাঁর সংসদীয় এলাকার পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলার মাদরাসা প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।   রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় পাংশা থানা মোড়স্থ উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদরাসা শিক্ষার উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আলোচনা করা হয়।   সভায় প্রধান […]

পাংশায় বিপি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত

রাজবাড়ীর পাংশায় স্কাউট আন্দোলনের জনক লর্ড ব্যাডেন পাওয়েল-এর ১৬৯তম জন্মবার্ষিকী ও বিপি দিবস-২০২৬ পালিত হয়েছে। বাংলাদেশ স্কাউটস্ পাংশা উপজেলা শাখার আয়োজনে রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়। র‍্যালীটি উপজেলা সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সদস্য, ইউনিট লিডার […]

একুশের প্রথম প্রহরে পাংশায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

রাজবাড়ীর পাংশায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে পাংশা জর্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে এ শ্রদ্ধা নিবেদন কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির শুরুতে উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হকের […]

পাংশায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজবাড়ীর পাংশায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রিফাতুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মো. সাদ আহমেদ, […]

পাংশায় ব্যানার টাঙিয়ে আওয়ামীলীগের অফিস উদ্বোধন ঘোষণা 

  সম্প্রতি সারাদেশে বিভিন্ন জেলা ও উপজেলায় ব্যানার ও জাতীয় পতাকা উত্তোলন করে আওয়ামীলীগের অফিস উদ্বোধন ঘোষণা শুরু হয়েছে। এবার রাজবাড়ী জেলার পাংশা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে ব্যানার টাঙিয়ে অফিস উদ্বোধন ঘোষণা করা হয়েছে।   শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে পাংশা পৌর শহরের টেম্পুস্ট্যান্ড এলাকায় আওয়ামীলীগের কার্যালয়ের সামনে ব্যানারটি দেখতে পান স্থানীয়রা। তবে ব্যানারটি কে […]

পাংশায় প্রতারণা মামলার আসামীসহ ৩ জন গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানায় দায়েরকৃত প্রতারণা মামলার একজন আসামী ও জিআর ওয়ারেন্টভুক্ত দুইজন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।   থানা সূত্রে জানা যায়, গত ১ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটের দিকে এক ভুক্তভোগী প্রতারণার শিকার হয়ে ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলন করে অজ্ঞাতনামা ব্যক্তির বিভিন্ন নম্বরে মোট ৩ লক্ষ টাকা পাঠান। এ ঘটনায় ভুক্তভোগী বাদী […]

পাংশায় বিএনপি প্রার্থী হারুন-অর-রশিদের ধানের শীষের গণমিছিলে জনতার ঢল

এস,কে পাল সমীর : রাজবাড়ী-২ (পাংশা–কালুখালী–বালিয়াকান্দি) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী মো. হারুন-অর-রশিদের সমর্থনে পাংশায় এক বিশাল নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় পাংশা জর্জ সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে গণমিছিলটি শুরু হয়। পরে মিছিলটি পাংশা বাজারের প্রধান সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। গণমিছিলে রাজবাড়ী-২ আসনে ধানের […]