পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

রাজবাড়ীর পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে-২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম এবং পাংশা উপজেলা […]
পাংশায় উপকারভোগীদের মাঝে স্মার্ট ফ্যামিলি কার্ড হস্তান্তর

“ইশতেহারের অঙ্গীকার, ফ্যামিলি কার্ড গরিবের অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলায় উপকারভোগীদের মাঝে স্মার্ট ফ্যামিলি কার্ড হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ কার্ড হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রিফাতুল হকের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রবিউল ইসলামের […]
পাংশার সরিষায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সরিষা ইউনিয়নে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় বালক বিভাগে অংশগ্রহণ করে প্রেমটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পারডেমনামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়। অপরদিকে বালিকা বিভাগে অংশ নেয় প্রেমটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাঘারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ফাইনাল […]
পাংশায় জোরপূর্বক ফসলি জমিতে কবরস্থানের রাস্তা নির্মাণের অভিযোগে সংবাদ সম্মেলন

রাজবাড়ীর পাংশায় কৃষকদের ফসলি জমির উপর দিয়ে জোরপূর্বক কবরস্থানের রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগী কৃষকেরা সংবাদ সম্মেলন করেছেন। শনিবার (১১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পাট্টা ইউনিয়নে পাট্টা গ্রামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী কৃষকেরা অভিযোগ করেন, ইউনিয়নের মধ্যপাট্টা গ্রামের হাজী এয়াকুব আলী বিশ্বাস, ওয়াজেদ […]
পাংশা উপজেলা ডেকোরেটর মালিক সমিতির নতুন কমিটি গঠন

রাজবাড়ীর পাংশা উপজেলা ডেকোরেটর মালিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে পৌর শহরের মৈশালা বাজার এলাকায় সাথী ডেকোরেটরের কার্যালয়ে আয়োজিত এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়। সমিতির প্রধান উপদেষ্টা মো. আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী তিন বছরের জন্য ২৮ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন […]
পাংশায় মাইক্রোবাসে তুলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৩জনের নামে মামলা, গ্রেফতার ১

রাজবাড়ীর পাংশায় এক নারীকে চলন্ত মাইক্রোবাসে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে তিনজনকে আসামি করে পাংশা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছে। পুলিশ এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে। অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০ মার্চ বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজবাড়ীর পাংশা থানাধীন মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থানকালে ভুক্তভোগী নারীকে […]
পাংশা থানা পুলিশের অভিযানে পর্নোগ্রাফি মামলার আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলার এজাহারভুক্ত আসামি মো. রতন (২৫) কে ঝিনাইদহ থেকে গ্রেফতার করেছে। জানা যায়, রবিবার (২৯ মার্চ) ভোরে পাংশা মডেল থানার এসআই মোঃ নাসিরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ ঝিনাইদহ র্যাবের সহায়তায় ঝিনাইদহ সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ৮ (১)/৮ (২)/৮ (৩)/৮ (৭) […]
পাংশায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সংবর্ধনা

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজবাড়ীর পাংশায় মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হকের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার, সহকারী কমিশনার […]
কালুখালীতে ম্যাথ ফাউন্ডেশন ও সালেহ ইংলিশ স্কুলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ীর কালুখালীতে ম্যাথ ফাউন্ডেশন অ্যান্ড সালেহ ইংলিশ স্কুলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ মার্চ) উপজেলার কালিকাপুর ইউনিয়নের রায়নগর স্লুইসগেট এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব কার্যালয়ে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক আবু সালেহ’র সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিকাপুর ইউনিয়ন যুবদলের সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী […]
অনিয়মের অভিযোগের পর পাংশায় ইউএনওর উপস্থিতিতে ভিজিএফের চাল বিতরণ

রাজবাড়ীর পাংশা পৌরসভায় পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষে দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ সম্পন্ন হয়েছে। সোমবার (১৬ মার্চ) সকাল থেকে পৌরসভা কার্যালয় থেকে কার্ডধারীদের মাঝে চাল বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন, পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. রিফাতুল হক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ও ট্যাগ অফিসার […]