কালুখালী টাইমস

১০ দলীয় জোটের সমঝোতা মানতে নারাজ তৃণমূল; নিজ কার্যালয়ে অবরুদ্ধ জেলা আমির তোফায়েল আহমদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ও জেলা আমির তোফায়েল আহমদ খানকে তাঁর নিজের কার্যালয়েই তালাবদ্ধ করে রেখেছেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। ১০ দলীয় জোটের সিদ্ধান্ত অনুযায়ী এই আসনটি ছেড়ে দেওয়ার প্রতিবাদে এবং প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার ঠেকাতে আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে এই নজিরবিহীন ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুর ৩টার দিকে সুনামগঞ্জ শহরের হাছননগরে […]

ঢাকার স্বপ্নভঙ্গ, টাইব্রেকারে চ্যাম্পিয়ন রাজবাড়ী

নির্ধারিত সময়ের তুমুল লড়াই শেষে ভাগ্য নির্ধারণ হলো টাইব্রেকারে। সেখানে স্নায়ুচাপ ধরে রেখে ঢাকা জেলা দলকে ৫-৪ ব্যবধানে হারিয়ে অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের জোনাল ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রাজবাড়ী জেলা দল।  রোববার (১৮ জানুয়ারি) রাজবাড়ী জেলা স্টেডিয়ামে গ্যালারি ভর্তি দর্শকের সামনে মাঠে নামে দুই শক্তিশালী দল। ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ফুটবল খেলে ঢাকা জেলা […]

ধস নেমেছে বিপিএলের রাজস্বে: বিপিএলের টিকিট বিক্রিতে সর্বনিন্ম , বকেয়া মেটানোর আশায় ‘গুড়ে বালি’

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর রাজস্ব আয়ের দিক থেকে ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয়ের মুখে পড়েছে। গত আসরে রেকর্ড টিকিট বিক্রি ও লভ্যাংশ বন্টন করা হলেও, এবার ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য বিসিবির দেওয়া রাজস্বের ভাগ পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। টিকিট বিক্রি থেকে শুরু করে টিভি রাইটস—সব খাতেই এবার বড় ধরনের ধস নেমেছে।  বিপিএল গভর্নিং কাউন্সিলের লক্ষ্য […]

মুস্তাফিজ বিশ্বকাপে থাকলে নিরাপত্তা শঙ্কা বাড়বে: বিসিবিকে আইসিসির চিঠি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিরাপত্তা বিভাগ থেকে বিসিবিকে দেওয়া এক চিঠিতে জানানো হয়েছে, তারকা বোলার মুস্তাফিজুর রহমান স্কোয়াডে থাকলে দলের নিরাপত্তা ঝুঁকি আরও বাড়বে। আজ বাফুফে ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই চাঞ্চল্যকর তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ […]

ডায়াপার ফেলা নিয়ে বিরোধ: বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা নারীকে কুপিয়ে হত্যা

কুমিল্লার বুড়িচংয়ে ব্যবহৃত ডায়াপার ফেলা নিয়ে তুচ্ছ বিবাদের জেরে চাচাতো ভাইয়ের হাতে ফাহিমা আক্তার (২৫) নামের এক অন্তঃসত্ত্বা নারী নৃশংসভাবে খুন হয়েছেন। রোববার (১১ জানুয়ারি) দুপুর ২টায় বুড়িচং পৌরসভার জগতপুর নাগরবাড়ি গ্রামে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হামলায় ফাহিমার স্বজনসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। নিহত ফাহিমা আক্তার দেবিদ্বার উপজেলার ছুটনা গ্রামের জহিরুল ইসলামের স্ত্রী। […]

বনশ্রীতে স্কুলছাত্রীকে গলা কেটে হত্যা: সন্দেহের তিরে হোটেলের কর্মচারী

রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকায় নিজ বাসায় ফাতেমা আক্তার লিলি (১৭) নামের এক স্কুলছাত্রীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে ৩টার মধ্যে দক্ষিণ বনশ্রী প্রধান সড়কের ‘প্রীতম ভিলা’ নামের একটি বাসায় এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত লিলি স্থানীয় রেডিয়েন্ট স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। নিহত […]

টেকনাফ সীমান্তে মিয়ানমার থেকে আসা গুলিতে বাংলাদেশি জেলে আহত; ৮ হাজার বাসিন্দার মাঝে আতঙ্ক

কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে নতুন করে শুরু হওয়া সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে সীমান্ত এলাকা। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় নাফ নদীতে মাছ ধরার সময় মিয়ানমার থেকে আসা গুলিতে মো. আলমগীর (৩১) নামে এক বাংলাদেশি জেলে গুরুতর আহত হয়েছেন। এছাড়া আজ শুক্রবার সকাল থেকেও সীমান্তের ওপারে বিকট গোলার শব্দে কেঁপে উঠছে হোয়াইক্যং উত্তরপাড়া এলাকা। আহত […]

গোয়ালন্দে অসুস্থ পশুর মাংস ধ্বংস: কসাইখানা সিলগালা করল ভ্রাম্যমাণ আদালত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় অসুস্থ পশু জবাই এবং অস্বাস্থ্যকর মাংস বিক্রি বন্ধে বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে একটি কসাইখানা থেকে উদ্ধারকৃত অসুস্থ পশুর মাংস জনসম্মুখে ধ্বংস করা হয়েছে এবং সংশ্লিষ্ট কসাইখানাটি সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে গোয়ালন্দ উপজেলার হামিদ মৃধা হাটে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) […]

রাজধানীতে আইফোন তৈরির ‘মিনি কারখানা’র সন্ধান: ৩ চীনা নাগরিক গ্রেপ্তার

রাজধানীর উত্তরা ও নিকুঞ্জ এলাকায় অভিযান চালিয়ে একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক জালিয়াতি চক্রের গোপন ডেরার সন্ধান পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সেখানে নামী ব্র্যান্ড আইফোনের বিভিন্ন যন্ত্রাংশ জোড়া লাগিয়ে (এসেম্বল) তৈরি করা হতো হুবহু নতুনের মতো স্মার্টফোন। এই ঘটনায় চক্রের মূল হোতা ৩ চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে ডিএমপি মিডিয়া […]

সারাদেশে আজ থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা

আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে সারাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) সিলিন্ডার সরবরাহ ও বিক্রি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে ‘এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড’। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই ধর্মঘট অব্যাহত থাকবে বলে সংগঠনটি জানিয়েছে। এতে রাজধানীসহ সারাদেশের বাসাবাড়ি ও রেস্তোরাঁগুলোতে রান্নার গ্যাসের তীব্র সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। গতকাল বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের […]